বর্তমানে বাংলাদেশে রোগ-ব্যাধি জনিত ফসলের ক্ষতি অত্যন্ত গুরুতর আকার ধারণ করেছে। একারণে ফসলের প্রধান রোগ ও তাদের মোকাবেলার পদ্ধতি সম্পর্কে জানা আবশ্যক।কৃষক ভাইদের সমস্যাগুলোর মধ্যে প্রধান সমস্যা হিসেবে পাওয়া যায় ফসলের রোগ-ব্যাধি। একারণেই ফসলের প্রধান রোগ ও তাদের মোকাবেলার পদ্ধতি সম্পর্কে আমরা আলোচনা করব।
কেননা এই বিষয়টির কারণে এত আধুনিক প্রযুক্তি আসার পর বাংলাদেশে খাদ্য অভাব নিরসন করা সম্ভব হচ্ছে না
ফসলের উপর বিভিন্ন রোগের প্রভাব
বাংলাদেশের মাটি অত্যন্ত উর্বর হওয়ায় এখানে বিভিন্ন ধরণের ফসল করা সম্ভব। যেমন, ডালজাতীয়, তেলজাতীয়, শস্যজাতীয়, ফল, বাদামসহ ইত্যাদি বিভিন্ন ফসলে গ্রাম-বাংলার মাঠ সর্বদা সবুজ থাকে।তারপরেও আমাদের খাদ্য আমদানি করতে হয় প্রচুর পরিমাণে। আর তার অন্যতম প্রধান কারণই হলো ফসলের রোগ-ব্যাধি।
ফ স লে র চারা বের হওয়া থেকে শুরু করে যতদিন মাঠে থাকে, প্রতিটি ধাপেই কোনো না কোনো রোগের আক্রমণ হয়। যার ফলে ফ স ল তোলার সময় উৎপাদন পাওয়া যায় খুবই কম।
ফসলের প্রধান রোগগুলির পরিচিতি
ফ.স.লে র রোগসমূহ যে আমাদের জন্য কতটা হুমকিস্বরূপ তা আমরা দেখেছি। এখন আমরা জানব ফসলের প্রধান রোগ সম্পর্কে। কারণ রোগের প্রতিকার করতে হলে প্রথমে এ সম্পর্কে জানা আবশ্যক।
ছত্রাকজনিত রোগ
ফসলের রোগের কারণসমূহের মধ্যে ছত্রাকজনিত রোগের পরিমাণ সবচেয়ে বেশি। এর মধ্যে রয়েছে ফসলের পাতা পোড়া রোগ, ফসলের পাতায় দাগ, পাওডারি মিলডিউ বা পাতার উপর সাদা আস্তরণ ইত্যাদি।ছত্রাকজনিত রোগের মধ্যে সবচেয়ে গুরুতর হলো ধানের ব্লাস্ট রোগ যা প্রত্যেক বছর আমাদের প্রচুর পরিমাণ ধান নষ্ট করে দেয়। ফসলের বিভিন্ন পর্যায়ে এ রোগগুলো আক্রমণ করে।
ভাইরাসজনিত রোগ
ভাইরাসজনিত ফসলের রোগ এর মধ্যে রয়েছে পাতা কুঁচকানো রোগ, মোজাইক বা পাতায় হলদে-সবুজ রঙ হওয়া, গাছ নেতিয়ে পড়া বা মারা যাওয়া ইত্যাদি।ভাইরাসজনিত রোগগুলো মূলত কীটপতঙ্গের মাধ্যমে ছড়ায়। ভাইরাসের স্পোর বহনকারী এসব পোকা সুস্থ ফসলে বসলেই সেখানে আক্রমণ শুরু হয়।
ব্যাকটেরিয়াল রোগ
ব্যাকটেরিয়াল রোগগুলো মূলত ধানের পাতা এবং কান্ড উভয়কেই ক্ষতিগ্রস্ত করে। এই জীবাণুর আক্রমণে পাতায় বাদামি দাগ পড়ে যা ক্রমান্বয়ে কালো হয়ে ঐ জায়গায় পঁচে যায়।প্রত্যেক ফসলেই কিছু না কিছু ব্যাকটেরিয়াল রোগ আছে যেগুলো ফসলের ক্ষতি করে সবচেয়ে বেশি। একারণেই ব্যাকটেরিয়াল রোগগুলো প্রতিরোধ করা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
এছাড়াও এসকল রোগের লক্ষণগুলো সম্পর্কে জানতে চাইলে এজাতীয় বিস্তারিত বর্ণনা আমাদের ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন।
ফসলের রোগ চিহ্নিতকরণ এবং সময়মত প্রতিকার
ফসলের রোগ সম্পর্কে বেশ কিছু তথ্য আমরা জানলাম। এবার প্রয়োজন রোগের প্রতিরোধ এবং প্রতিকার। কৃষি প্রযুক্তি এবং রোগ প্রতিরোধ ব্যবস্থা গ্রহণে ফসলের ক্ষতি কমানো অনেকাংশে সম্ভব।কিন্তু রোগ হলে তার প্রতিকারস্বরূপ এবং রোগ যেনো বৃদ্ধি না পায় তার প্রতিরোধ স্বরূপ ফসলের কিছু পরিচর্যা প্রয়োজন। এখন আমরা সেগুলো নিয়েই আলোচনা করব-
প্রাকৃতিক উপায়ে রোগ প্রতিরোধের কৌশল
কৃষকদের জন্য রোগ প্রতিরোধের কৌশল বর্ণনার ক্ষেত্রে প্রথমেই বেছে নেয়া উচিৎ প্রাকৃতিক উপায়ে ফসলের রোগ-বালাই প্রতিরোধ।কারণ কীটনাশক ব্যবহার জমির স্বাস্থ্য এবং ফসলের রোগ দুটোকেই প্রভাবিত করে। আর অতিরিক্ত কীটনাশক বা রাসায়নিক ঔষধ ব্যবহারে এক পর্যায়্র ঐ জীবাণু ঐ ঔষধের প্রতি সহনশীল হয়ে ওঠে।ফলস্বরূপ ঐ ঔষধ আর কাজ করে না তেমন। একারণে জমির পুষ্টি ঠিক রাখতে হবে সবার আগে। পাশাপাশি, ফসলে পরিমিত জৈব সার প্রয়োগ করতে হবে যেনো প্রাকৃতিক উপায়ে রোগ প্রতিরোধ বৃদ্ধি পায়।
মিশ্র ফসল চাষ এবং রোগ নিয়ন্ত্রণে এর ভূমিকা
ফসলের রোগ-বালাই নিয়ন্ত্রণ করার একটি উত্তম উপায় হলো মিশ্র ফসল চাষ। একই জমিতে দুই বা তিনটি ফসল থাকলে তা বেশ উপকারী হয়। যেমন পেয়াজ চাষের সময় এর সাথে সরিষা বা কালোজিরা জাতীয় ফসল অল্প পরিমাণে চাষ করা যায়। এর ফলে হোস্ট বা জীবাণুর নির্দিষ্ট ফসলের সাথে মিশ্রণ থাকায় এরা বেশি সুবিধা করতে পারে না। ফলে রোগ কম হয়।
জৈবিক নিয়ন্ত্রণ পদ্ধতি এবং তাদের প্রয়োগ
ফসলের রোগের জৈবিক নিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে অনেক কৃষক ভাই জানেন না। তাই তাদের জন্য এ পদ্ধতি এবং জৈব বালাইনাশক সম্পর্কে সচেতনতা সৃষ্টি আবশ্যক।জৈব বালাইনাশক মূলত প্রস্তুত করা হয় উদ্ভিদ বা প্রাণির অংশ থেকে। একইসাথে, যেসকল শিকারী পোকামাকড় আছে যারা ফসলের ক্ষতিকর পোকামাকড় খেয়ে শেষ করে এদের ব্যবহারও আবশ্যক।
ফ.স.লে.র রোগসমূহ আমাদের জন্য কতটা ক্ষতিকর এ সম্পর্কে আমরা ইতোমধ্যে জেনে গেছি। কৃষক ভাইয়েরা এ বিষয়গুলো আরও ভালোভাবে বুঝতে পারেন তাদের ফসলের মাঠে।
তাই ফসলের রোগ মোকাবেলা করতে উপর্যুক্ত পদ্ধতিগুলো অবশ্যই অবলম্বন করতে হবে। এতে আমাদের খাদ্য আমদানির প্রয়োজনীয়তা অনেকাংশেই কমে যাবে।

















