ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আগামীকাল উরুগুয়ের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা, কখন শুরু হবে লড়াই? ১০ লাখ টাকা ঋণসুবিধা পাবেন কৃষক থেকে রিকশাচালক, লাগবে না জামানত আগামী ৪৮ ঘণ্টা দেশের আবহাওয়া নিয়ে নতুন বার্তা দিল অধিদপ্তর নওগাঁয় অপ্রাপ্তবয়স্কদের হাতে মোটরসাইকেল, অভিভাবকদের বিরুদ্ধে মামলা ও জরিমানা সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বলল ভারত রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধন ইবিতে নেত্রকোনা শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত, জানাল দিল্লি হাসিনাকে কাঁটাতার দিয়ে পুশ-ইন করুক দিল্লি: শফিকুল আলম ডলারের বিপরীতে এক সপ্তাহের সর্বনিম্নে ভারতীয় রুপি

অনিবন্ধিত উৎস থেকে বালাইনাশক আমদানির অভিযোগ, অনুসন্ধানের নির্দেশ

  • কৃষককন্ঠ ডেস্ক
  • আপডেট সময় ০৫:৩৮:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
  • ৩৮০ বার পড়া হয়েছে

কৃষিতে ব্যবহৃত বালাইনাশক অনিবন্ধিত ও বেআইনি উৎস থেকে আমদানি হচ্ছে, এমন অভিযোগ অনুসন্ধান করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। কৃষি, বাণিজ্য, পরিবেশ ও বনসচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে। অনুসন্ধান করে দুই মাসের মধ্যে বিবাদীদের আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজা সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল রোববার রুলসহ এ আদেশ দেন। আগামী বছরের ৪ জানুয়ারি শুনানির পরবর্তী দিন রেখেছেন আদালত।

নিম্নমানের বালাইনাশক অননুমোদিত উৎস থেকে আমদানি, আয়কর ফাঁকি, জাল–জালিয়াতিসহ নানা অভিযোগ নিয়ে গত অক্টোবরে একটি গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। বিভিন্ন গণমাধ্যমে ওই বিষয়ে আসা প্রতিবেদন যুক্ত করে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. সালেকুজ্জামান সাগর আবেদনকারী হয়ে গত বৃহস্পতিবার রিটটি করেন। আদালতে রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন।

আদেশের বিষয়টি আজ সোমবার জানিয়ে আইনজীবী মো. সালেকুজ্জামান সাগর প্রথম আলোকে বলেন, “নিবন্ধিত উৎস থেকে বালাইনাশক আমদানি করতে হবে। অথচ অনিবন্ধিত ও বেআইনি উৎস থেকে বালাইনাশক আমদানি করা হচ্ছে বলে দেখা যাচ্ছে। এ ধরনের বালাইনাশক কৃষিজমি ও ফসলের পাশাপাশি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। যে কারণে রিটটি করা হয়।”

শুনানি নিয়ে আদালত রুল দিয়ে অভিযোগ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন। রুলে বলা হয়েছে, অনিবন্ধিত ও বেআইনি উৎস থেকে বালাইনাশক আমদানির অভিযোগ অনুসন্ধান করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না।

আরও জানতেঃ Facebook Page

অথরের তথ্য

Abrar Khan

জনপ্রিয় সংবাদ

আগামীকাল উরুগুয়ের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা, কখন শুরু হবে লড়াই?

অনিবন্ধিত উৎস থেকে বালাইনাশক আমদানির অভিযোগ, অনুসন্ধানের নির্দেশ

আপডেট সময় ০৫:৩৮:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪