ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ী আটক। বায়োফ্লক প্রযুক্তিতে বাংলাদেশের মৎস্য খাতের নতুন সম্ভাবনা  নদী দখল ও দূষণে হুমকিতে দেশীয় মাছের প্রজাতি  আতা ফলের ফল ছিদ্রকারি পোকা: কারণ, লক্ষণ, প্রতিকার ও সমন্বিত ব্যবস্থাপনা আদার গাছ ছিদ্রকারি পোকা – জীবনচক্র, ক্ষয়ক্ষতি ও টেকসই সমাধান বাংলাদেশে আতা ফলের আগা মরা রোগ: কারণ, লক্ষণ, প্রতিকার ও সমন্বিত ব্যবস্থাপনা আনারসের হার্ট রট রোগ – কারণ, লক্ষণ ও টেকসই সমাধান আমলকির কান্ড ছিদ্রকারি পোকা – জীবনচক্র, ক্ষতি ও সমন্বিত সমাধান আমলকির গল মাছি – জীবনচক্র, ক্ষতি ও সমন্বিত ব্যবস্থাপনা আমলকির স্কেল পোকা – জীবনচক্র, ক্ষতি ও সমন্বিত ব্যবস্থাপনা

কাঁচা হলুদের চা পানের যত উপকার

  • কৃষককন্ঠ ডেস্ক
  • আপডেট সময় ০৪:১৬:২৯ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
  • ৩৮৩ বার পড়া হয়েছে

কাটা-ছেঁড়া হোক বা ত্বকের যত্ন, কিংবা পেটের অসুখ সারানো, কাঁচা হলুদের কোনো তুলনা হয় না। রক্ত পরিষ্কার করতেও এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাঁচা হলুদে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন বি-৬, পটাশিয়াম, ফাইবার, ম্যাগনেশিয়াম, ভিটামিন সি। এতে আরও রয়েছে কারকিউমিন যৌগ। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এই যৌগ বেশ উপকারী। কাঁচা হলুদে রয়েছে জীবাণুনাশক ক্ষমতা। তাই এটি প্রাকৃতিক অ্যান্টিসেপটিক হিসেবেও কাজ করে।

কাঁচা হলুদের গুণাগুণ

  • কাঁচা হলুদ খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।
  • কাঁচা হলুদে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান থাকে, যা আর্থ্রাইটিসের ব্যথা কমায়।
  • ডায়াবিটিসের রোগীদের জন্য কাঁচা হলুদ বেশ উপকারী। এটি রক্তে শর্করার মাত্রা ঠিক রাখতে সহায়তা করে।
  • কাঁচা হলুদ হজমশক্তি বাড়িয়ে দেয়। ফলে সহজেই খাবার পরিপাক হতে সাহায্য করে।
  • গবেষণায় দেখা গেছে, শরীরে আয়রনের ঘাটতি তৈরি হলে কাঁচা হলুদ খেলে উপকার মেলে।
  • বিশেষজ্ঞদের দাবি, কারকিউমিন এলডিএল এবং টোটাল কোলেস্টেরলের মাত্রা হ্রাস করে। ফলে হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি কমে।
  • কাঁচা হলুদের সক্রিয় উপাদান কারকিউমিনে আছে অ্যান্টি-অক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য। যা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে খাদ্যনালিকে সুরক্ষিত রাখে।
  • কাঁচা হলুদ বাত ও জয়েন্টে ব্যথা, কোলাইটিজ়, অ্যালার্জি এবং সংক্রমণের মতো জ্বালাপোড়া দূর করতে পারে।
  • ক্যান্সা‌র প্রতিরোধেও এই ভেষজ দারুণ উপকারী।

হলুদ চায়ের উপকার

  • বিশেষজ্ঞদের দাবি, হলুদ চা ক্যান্সা‌র প্রতিরোধে সক্ষম। মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্যান্সা‌র ইনস্টিটিউট কাঁচা হলুদে উপস্থিত কারকিউমিন যৌগকে কার্যকর অ্যান্টিকার্সিনোজেন পদার্থ হিসেবে স্বীকৃতি দিয়েছে, যা ক্যান্সা‌র প্রতিরোধে সহায়তা করে।
  • দীর্ঘদিন ধরে আলসারেটিভ কোলাইটিজ (ইউসি) রোগে ভুগলে গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ট্র্যাক্টের নীচের অংশে আলসার হতে পারে। কাঁচা হলুদ এই রোগ সৃষ্টিতে বাধা দেয়।
অথরের তথ্য

Abrar Khan

জনপ্রিয় সংবাদ

আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ী আটক।

কাঁচা হলুদের চা পানের যত উপকার

আপডেট সময় ০৪:১৬:২৯ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫