ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ী আটক। বায়োফ্লক প্রযুক্তিতে বাংলাদেশের মৎস্য খাতের নতুন সম্ভাবনা  নদী দখল ও দূষণে হুমকিতে দেশীয় মাছের প্রজাতি  আতা ফলের ফল ছিদ্রকারি পোকা: কারণ, লক্ষণ, প্রতিকার ও সমন্বিত ব্যবস্থাপনা আদার গাছ ছিদ্রকারি পোকা – জীবনচক্র, ক্ষয়ক্ষতি ও টেকসই সমাধান বাংলাদেশে আতা ফলের আগা মরা রোগ: কারণ, লক্ষণ, প্রতিকার ও সমন্বিত ব্যবস্থাপনা আনারসের হার্ট রট রোগ – কারণ, লক্ষণ ও টেকসই সমাধান আমলকির কান্ড ছিদ্রকারি পোকা – জীবনচক্র, ক্ষতি ও সমন্বিত সমাধান আমলকির গল মাছি – জীবনচক্র, ক্ষতি ও সমন্বিত ব্যবস্থাপনা আমলকির স্কেল পোকা – জীবনচক্র, ক্ষতি ও সমন্বিত ব্যবস্থাপনা

ঈশ্বরদী থানায় আইন-শৃঙ্খলা পুনরুদ্ধার: শহিদুল ইসলামের সাফল্য

  • কৃষককন্ঠ ডেস্ক
  • আপডেট সময় ০১:০১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৯০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ  পাবনা জেলার ঈশ্বরদী থানা গত কয়েক মাসে আইন-শৃঙ্খলা ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম দায়িত্ব গ্রহণের পর থেকে থানার কার্যক্রমে ব্যাপক পরিবর্তন আসে।

অন্তর্বর্তী সরকার গঠনের পরে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ছিল অত্যন্ত জটিল। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে বিভিন্ন থানার পুলিশ পালিয়ে যাওয়ায় আইন-শৃঙ্খলা রক্ষায় ব্যাপক ব্যাঘাত ঘটেছিল। এই পরিস্থিতিতে শহিদুল ইসলাম কৌশলগত পদক্ষেপ নিয়ে থানার পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষম হন।

১৪ সেপ্টেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত তাঁর নেতৃত্বে ঈশ্বরদী থানা অত্যন্ত সফল হয়। অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণে তাঁর কার্যক্রম ছিল অসাধারণ। মাদক ব্যবসায়ীর হাতে গাঁজা, ফেন্সিডিল, হেরোইন, ইয়াবা ও অন্যান্য মাদকদ্রব্য জব্দ করা হয়। পাশাপাশি বিভিন্ন মামলায় ব্যাপক সংখ্যক অপরাধীকে আটক করা হয়।

থানার পুলিশ কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম শুধু অপরাধ দমন করেননি, বরং নিখোজ ব্যক্তিদের উদ্ধার করে তাঁদের পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছেন। তাঁর এই কার্যক্রম এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

মোট গ্রেফতার ১৮৬ জন, মামলা ১৮৭টি, মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার- এসব তথ্য প্রমাণ করে ঈশ্বরদী থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে শহিদুল ইসলামের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।

অথরের তথ্য

Abrar Khan

জনপ্রিয় সংবাদ

আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ী আটক।

ঈশ্বরদী থানায় আইন-শৃঙ্খলা পুনরুদ্ধার: শহিদুল ইসলামের সাফল্য

আপডেট সময় ০১:০১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫