ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ী আটক। বায়োফ্লক প্রযুক্তিতে বাংলাদেশের মৎস্য খাতের নতুন সম্ভাবনা  নদী দখল ও দূষণে হুমকিতে দেশীয় মাছের প্রজাতি  আতা ফলের ফল ছিদ্রকারি পোকা: কারণ, লক্ষণ, প্রতিকার ও সমন্বিত ব্যবস্থাপনা আদার গাছ ছিদ্রকারি পোকা – জীবনচক্র, ক্ষয়ক্ষতি ও টেকসই সমাধান বাংলাদেশে আতা ফলের আগা মরা রোগ: কারণ, লক্ষণ, প্রতিকার ও সমন্বিত ব্যবস্থাপনা আনারসের হার্ট রট রোগ – কারণ, লক্ষণ ও টেকসই সমাধান আমলকির কান্ড ছিদ্রকারি পোকা – জীবনচক্র, ক্ষতি ও সমন্বিত সমাধান আমলকির গল মাছি – জীবনচক্র, ক্ষতি ও সমন্বিত ব্যবস্থাপনা আমলকির স্কেল পোকা – জীবনচক্র, ক্ষতি ও সমন্বিত ব্যবস্থাপনা

ফসলের রোগ-বালাই নিয়ন্ত্রণ: সফল কৃষকদের কৌশল

  • কৃষককন্ঠ ডেস্ক
  • আপডেট সময় ১২:১৩:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
  • ৩২৩ বার পড়া হয়েছে

ফসলের রোগ-বালাই নিয়ন্ত্রণ কৃষকদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ যার জন্য প্রত্যেক বছর গুণতে হচ্ছে বেশ বড় অঙ্কের লোকসান। তাই ফসলের রোগ নিয়ন্ত্রণে জানতে হবে সফল কৃষকদের কৌশল।ফসলের রোগ-বালাই নিয়ন্ত্রণ করতে কি আপনারও হিমশিম খেয়ে যেতে হচ্ছে? তবে জেনে নিন সফল কৃষকদের কৌশল। জমিতে পোকা-মাকড় এবং রোগ-ব্যাধির জন্য কৃষক ভাইদের বেশ সমস্যায় পড়তে হয় আমাদের প্রত্যেক বছরই। 

আর একারণেই এসব সমস্যার সমাধানে কৃষক ভাইদের সহযোগীতার জন্য আমরা সফল কৃষকদের সাথে যোগাযোগ করে জেনেছি তাদের পন্থা। কেননা ফসলের রোগ-বালাই মোকাবেলায় কৃষকদের ভূমিকাই সবচেয়ে অগ্রগণ্য। এগুলো সম্পর্কেই বিস্তারিত জানব আমরা এখন-

ফসলের সাধারণ রোগ-বালাই ও তাদের প্রভাব

ফসলের রোগ-বালাই সম্পর্কে জানার আগে প্রথমে আমাদের জানতে হবে সাধারণ রোগগুলো কী কী এবং ফসলের উপর তাদের প্রভাব কেমন বা কতটা ক্ষতিকর।এই বিষয়টি মূলত ফসলের রোগ নির্ধারণ পদ্ধতি হিসেবে পরিগণিত হয়। আর ফসলের রোগ নিরাময়ের টিপস জানার মূল মন্ত্রই হলো এই বিষয়।

বিভিন্ন কারণে ফসলের রোগ-ব্যাধি হয়ে থাকে। যেমন: ছত্রাক, ভাইরাস, ব্যাকটেরিয়া, পোকামাকড় ইত্যাদি। ফসলের রোগ প্রতিরোধ ব্যবস্থা ভালোভাবে বুঝতে হলে এসব সম্পর্কে বিস্তারিত জানতে হবে।উদাহরণস্বরূপ, গাছের পাতা হলুদ হয়ে যাওয়া, বাদামি দাগ পড়া ইত্যাদি দেখলে বুঝতে হবে যে ছত্রাকজনিত রোগ দমন কিংবা ব্যাকটেরিয়ার আক্রমণ মোকাবেলা করতে হবে।

আবার অন্যদিকে, কুঁচকানো পাতা কিংবা নেতিয়ে পড়া গাছ দেখলে প্রাথমিক আন্দাজ করা যায় যে তাতে ভাইরাসজনিত রোগ নিয়ন্ত্রণ করা আবশ্যক। সফল কৃষকদের সফলতার মূল মন্ত্রই এটি যে তারা দেখামাত্র প্রাথমিক আন্দাজ করতে পারেন গাছের রোগ সম্পর্কে। এজন্য তৎক্ষনাৎ ব্যবস্থা নিতে সক্ষম হন।

ফসলের রোগ-বালাই নিয়ন্ত্রণের প্রাথমিক কৌশল

ফসলের রোগ-বালাই এর প্রারম্ভিক বিষয় তো আমরা জেনে নিয়েছি। তবে এই রোগ সঠিকভাবে নিয়ন্ত্রণের বেশ কিছু ধাপ আছে বলে কৃষক ভাইয়েরা আমাদের জানিয়েছেন। এর মধ্যে প্রাথমিক কৌশলটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথমেই, আপনাকে মাটির পুষ্টিগুণের বিষয়টি দেখতে হবে। মাটির স্বাস্থ্য এবং রোগ নিয়ন্ত্রণ পরস্পর সম্পর্কিত। ফসলের পরিচর্যা কৌশল সঠিকভাবে জানলে কী পরিমাণ পুষ্টি বা অন্যান্য জিনিস দরকার তা বোঝা যায়।

ফলে ফসলের পুষ্টি ও রোগ প্রতিরোধ ক্ষমতা নিশ্চিত হয়। কেননা ফসল যখনই মাটি থেকে পরিপূর্ণ পুষ্টি নিতে পারে, তখন অতিরিক্ত সার প্রয়োগের প্রয়োজন হবে না। ফলে রোগ-ব্যাধি নিয়ন্ত্র সহজ হবে। এছাড়াও ফসলের জমিতে পানিতে জমতে না দেয়া, কোনো গাছ অস্বাভাবিক দেখলেই তা তুলে ফেলা ইত্যাদি মাধ্যমে রোগ-প্রতিরোধ করা সম্ভব।

ফসলের রোগ প্রতিরোধে জৈবিক পদ্ধতি

মাটির পুষ্টিগুণ নিয়ন্ত্রণের পর আসে জৈবিক পদ্ধতিতে ফসলের রোগ প্রতিরোধ কৌশল। এ পদ্ধতির মধ্যে রয়েছে জৈব সার এবং জৈব বালাইনাশক ব্যবহার।ফসলের রোগ প্রতিরোধের জৈবিক পদ্ধতি অনুসরণ করতে চাইলে প্রথমেই কীটনাশকের ব্যবহার না করে সঠিক পোকামাকড়ের ব্যবহার করতে হবে যারা ফসলের জন্য ক্ষতিকর পোকা খেয়ে ফেলবে এবং নিজেরা উপকারী হবে।

পাশাপাশি, জৈব সার প্রয়োগের কারণে পূর্বেই ফসলের অভ্যন্তরীণ রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে এবং সুস্বাস্থ্য নিশ্চিত হবে।

কীটপতঙ্গ ও অন্যান্য রোগ নিয়ন্ত্রণের কার্যকর কৌশল

জৈবিক পদ্ধতির পাশাপাশি, কীটপতঙ্গ ও অন্যান্য রোগ নিয়ন্ত্রণের কার্যকর কৌশল হিসেবে বিভিন্ন ফাঁদের ব্যবস্থা করতে হবে। আলোক ফাঁদ, বিষ ফাঁদ, আঠালো ফাঁদ ইত্যাদির দ্বারা কীটনাশক প্রয়োগ ছাড়াও অনেক পোকা মারা যায়।

এছাড়াও নেট জালের ব্যবহার করে তুলনামূলক বড় উড়ন্ত পোকামাকড় ধরা যায়। ফেরোমম ফাঁদে রাসায়নিক বস্তু ব্যবহার করা হলেও তা ফসলের সাথে সংযুক্ত থাকে না। এটিও বেশ কার্যকরী কৌশল ফসলের কীটপতঙ্গজনিত রোগ নির্ণয়ের জন্য।

ফসলের রোগ দমনে রাসায়নিক ও প্রাকৃতিক প্রতিকার

উপর্যুক্ত পদ্ধতিগুলো অনুসরণ করেও যদি ফল না পাওয়া যায় এবং ফসলের মাঠে যদি অতিরিক্ত রোগের আক্রমণ হয়ে যায়, তবে এই রোগ প্রতিকারে রাসায়নিক ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। ছত্রাকের পাশাপাশি ব্যাকটেরিয়া নাশকও পাওয়া যায় বাজারে। তবে এগুলো পরিমিত পরিমাণে ব্যবহার করতে হবে যা বোতলের গায়ে নির্দেশনা দেয়া থাকে। বেশি ব্যবহার করা যাবে না। 

আর ভাইরাস নিয়ন্ত্রণের জন্য জৈব বালাইনাশক পাওয়া যায় বাজারে। সেটিই সবচেয়ে উপযুক্ত হিসেবে বিবেচনা করা হয়।

ফসলের রোগ নিয়ন্ত্রণে কৃষি প্রযুক্তির ব্যবহার

ফসলের রোগ নির্ণয়ের সময়োপযোগী পদ্ধতি হলো কৃষি প্রযুক্তির ব্যবহার। উদাহরণস্বরূপ বলা যায়, বর্তমানে আমাদের কাছে ড্রোন নামক একটি প্রযুক্তি আছে যা প্রতিটি ফসল নিখুঁতভাবে পর্যবেক্ষণ করতে সহযোগীতা করে। এছাড়াও ফসলের রোগ প্রতিরোধ প্রযুক্তি হিসেবেও বিজ্ঞানীরা নতুন নতুন ফাঁদ কিংবা পদ্ধতি আবিষ্কার করছেন যা বিশেষ প্রযুক্তির সাথে সংযুক্ত। 

যদিও রোগ প্রতিরোধ প্রযুক্তি এখনো আমাদের দেশে ততটা প্রচলিত নয়, তবে রোগ সম্পর্কে আগাম ধারণা করে ফলন বাঁচানোর উপায় ব্যবহৃত হচ্ছে বিভিন্ন জায়গায়।

ফসলের রোগ প্রতিরোধে কৃষকদের সফলতা এবং পরামর্শ

ফসলের রোগ প্রতিরোধে সফল কৃষক ভাইয়েরা কী কী করেন তা তো আমরা জেনে নিলাম। এবার তাদের থেলে কিছু পরামর্শ সম্পর্কে জানব।

  • তাদের মতে, সর্বপ্রথম বিষয়টি হলো ফসলের যত্ন নিশ্চিত করা। জমি প্রস্তুত থেকে শুরু করে ফসল তোলা পর্যন্ত কোনো জায়গাতেই পরিচর্যা নিয়ে অবহেলা করা যাবে না।
  • যথাসম্ভব কীটনাশক এবং ছত্রাকনাশক কম ব্যবহার করতে হবে। যে পর্যায়ে গেলে রাসায়নিক বস্তু ছাড়া হবেই না শুধু তখন করতে হবে। এর আগে জৈব পদ্ধতিগুলো অবলম্বন করতে হবে।
  • এক জমিতে একই ফসল বারবার ফলানো যাবে না।
  • ফসলের মাঠের চারদিকে এমন জাতীয় চারা বুনতে হবে যা ঐ ফসলের পোকামাকড়কে কাছে আসতে দিবে না বিষাক্ততার কারণে।
  • ফসলের মাঠে যেনো সংক্রমণ না ঘটে সেজন্য নিয়মিত ভাবে ফসল পর্যবেক্ষণ করতে হবে।
  • কৃষি সম্প্রসারণ কর্মকর্তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখতে হবে যেনো যেকোনো সমস্যায় তাদের থেকে সঠিক পরামর্শ পাওয়া যায়।

আমরা এতক্ষণ ফসলের রোগ বালাই নিয়ন্ত্রণ সম্পর্কিত বিভিন্ন বিষয় সম্পর্কে জানলাম। এগুলো মেনে চললে আপনিও হতে পারবেন একজন সফল কৃষক এবং ঘুচাতে পারবেন দারিদ্র্য।

অথরের তথ্য

Abrar Khan

জনপ্রিয় সংবাদ

আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ী আটক।

ফসলের রোগ-বালাই নিয়ন্ত্রণ: সফল কৃষকদের কৌশল

আপডেট সময় ১২:১৩:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪