ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ী আটক। বায়োফ্লক প্রযুক্তিতে বাংলাদেশের মৎস্য খাতের নতুন সম্ভাবনা  নদী দখল ও দূষণে হুমকিতে দেশীয় মাছের প্রজাতি  আতা ফলের ফল ছিদ্রকারি পোকা: কারণ, লক্ষণ, প্রতিকার ও সমন্বিত ব্যবস্থাপনা আদার গাছ ছিদ্রকারি পোকা – জীবনচক্র, ক্ষয়ক্ষতি ও টেকসই সমাধান বাংলাদেশে আতা ফলের আগা মরা রোগ: কারণ, লক্ষণ, প্রতিকার ও সমন্বিত ব্যবস্থাপনা আনারসের হার্ট রট রোগ – কারণ, লক্ষণ ও টেকসই সমাধান আমলকির কান্ড ছিদ্রকারি পোকা – জীবনচক্র, ক্ষতি ও সমন্বিত সমাধান আমলকির গল মাছি – জীবনচক্র, ক্ষতি ও সমন্বিত ব্যবস্থাপনা আমলকির স্কেল পোকা – জীবনচক্র, ক্ষতি ও সমন্বিত ব্যবস্থাপনা

বীরগঞ্জে চুরি, ছিনতাই রোধে পুলিশের সাড়াশি অভিযান

  • কৃষককন্ঠ ডেস্ক
  • আপডেট সময় ০৮:৩২:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫
  • ৩৫২ বার পড়া হয়েছে

রনজিৎ সরকার রাজ,দিনাজপুর প্রতিনিধিঃদিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় চুরি ও ছিনতাই প্রতিরোধে পুলিশের সাড়াশি অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে এক রাতেই ছয়জন চিহ্নিত চোরকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল গফুরের নেতৃত্বে এবং চৌকস পুলিশ কর্মকর্তাদের সমন্বয়ে গতকাল (২ মার্চ ২০২৫) গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় চুরি মামলার ছয়জন আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন কাহারোল উপজেলার রামপুর ঘনপাড়ার নিপেন চন্দ্র দাসের ছেলে কমল বাবু দাস (৩০), মধ্য ভোগডমার মকবুল হোসেনের ছেলে ফারুক হোসেন (২৫) ও আঃ মজিদের ছেলে আমিনুল (২৪), চাকাই গ্রামের কাসেম আলীর ছেলে শাহিন আলম (২০), রাজীবপুরের শুকুর আলীর ছেলে জহুরুল (৩০) এবং বেলতলী বাজার এলাকার সুরুজ আলীর ছেলে সুমন (২২)।

অভিযানে অংশ নেন এসআই শরিফুল ইসলাম, এএসআই সিরাজুল আওলাদ সুমন, মোহাম্মদ আলীসহ পুলিশের একটি বিশেষ টিম।

বীরগঞ্জ থানার ওসি মোঃ আব্দুল গফুর জানান, এলাকায় চুরি ও ছিনতাই প্রতিরোধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতরা সবাই চুরি মামলার অভিযুক্ত আসামি। তিনি সাধারণ জনগণকে অনুরোধ করে বলেন, কেউ যেন চুরি বা ছিনতাইয়ের ঘটনার শিকার হলে দ্রুত থানায় তথ্য প্রদান করেন, যাতে পুলিশ দ্রুত ব্যবস্থা নিতে পারে।

তিনি আরও বলেন, অপরাধী যতই শক্তিশালী হোক, আইন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। সমাজ থেকে চুরি, ছিনতাই ও অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূল করতে পুলিশ সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবে।

অথরের তথ্য

Abrar Khan

জনপ্রিয় সংবাদ

আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ী আটক।

বীরগঞ্জে চুরি, ছিনতাই রোধে পুলিশের সাড়াশি অভিযান

আপডেট সময় ০৮:৩২:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫