Blog

  • ফসলের রোগের সঙ্গে লড়াই: কীভাবে লাভবান কৃষকরা সফল হলেন

    ফসলের রোগের সঙ্গে লড়াই: কীভাবে লাভবান কৃষকরা সফল হলেন

    বর্তমানে ফসলের রোগ-বালাই এতটাই বৃদ্ধি পেয়েছে যে ফসলের রোগের সঙ্গে লড়াই করেই লাভবান হতে হয় কৃষকদের। সেকারণেই ফসলের রোগ প্রতিরোধ এবং ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত জানা আবশ্যক।ফসলের রোগের সঙ্গে লড়াই করতে হয় বলেই আমাদের কৃষি ব্যবস্থাপনা এখনো এত পিছিয়ে রয়েছে। এত এত উন্নত জাত এবং প্রযুক্তি আসার পরেও ফসল ফলানো সম্ভব হচ্ছে না পুরোদমে।

    উৎপাদিত ফসলের অনেক বড় একটি অংশ নষ্ট হয়ে যাচ্ছে শুধু এই রোগ-ব্যাধি এবং পোকামাকড়ের কারণে। যার ফলে একদিকে যেমন কৃষকদের মানবেতর জীবন কাটাতে হচ্ছে, অন্যদিকে ক্রেতাকে গুণতে হচ্ছে বেশ বড় টাকার অংক।

    আর এ সমস্যার একমাত্র সমাধান হলো রোগের সঙ্গে ফসলের লড়াই। তবে বিষয়টু এতটা সহজ নয়। ফসলের রোগ ব্যবস্থাপনা এবং ফসলের রোগ প্রতিরোধ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে হবে। এক্ষেত্রে আমরা আজকে তুলে ধরব সফল কৃষকের কৌশল।

    ফসলের রোগের প্রাথমিক লক্ষণ চিহ্নিতকরণ

     কৃষিতে রোগ প্রতিরোধ উপায় সম্পর্কে জানতে হলে প্রথমে ফসলের রোগ চিহ্নিতকরণ সম্পর্কে ভালোভাবে বুঝতে হবে। কেননা ফসলের রোগ শনাক্ত করতে না পারলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে না।ফসলের রোগ প্রতিরোধ কৌশল এর প্রাথমিক ধাপ এটি। প্রতিটি ফসলের রোগের প্রাথমিক লক্ষণ থাকে কিছু, যেমন পাতায় বা কান্ডে বাদামি দাগ, পাতায় সাদা পাউডার জাতীয় বস্তু, গাছ নেতিয়ে পড়া ইত্যাদি।

    এসকল লক্ষণগুলোর মধ্যে কোন রোগের ক্ষেত্রে কোনটি দেখা যায় তা ভালোভাবে বুঝতে হবে। রোগ নির্ণয়ের জন্য অবশ্যই সঠিকভাবে পর্যবেক্ষণ করতে হবে।

    রোগের প্রভাব: কৃষকদের জন্য চ্যালেঞ্জ

    রোগের লক্ষণ থেকে ফসলের রোগ সম্পর্কে সঠিক ধারণা করা যায়। আর রোগ নির্ণয়ের পরবর্তী ধাপ হলো ফসলের উপর রোগের প্রভাব কতটা ভয়াবহ হয়েছেভতা বিচার করা।ফসলের রোগ একেবারে প্রাথমিক অবস্থায় থাকলে তা মোকাবেলা করা তুলনামূলক সহজ। অনেক ক্ষেত্রে রাসায়নিক ওষুধের ব্যবহার ছাড়াও প্রাকৃতিক উপায়ে রোগ নির্মূল করা যায়।

    তবে আক্রমণ যদি অনেক বেশি হয়ে যায় এবং ফসলের ৩০% এর উপর ক্ষতি হয়ে যায় তবে প্রাকৃতিক এবং রাসায়নিক উভয় মিলিতে সমন্বিত ব্যবস্থাপনা গ্রহণ করতে হয়। আর এক্ষেত্রে রোগের প্রভাব কৃষকদের জন্য ভয়াবহতা চ্যালেঞ্জ হিসেবে ধরা হয়। 

    রোগ প্রতিরোধে সফল কৃষকদের কৌশল

     ফসলের রোগের সঙ্গে লড়াই

    উপর্যুক্ত তথ্য অনুসারে আমরা বুঝতে পারছি, রোগ সম্পর্কিত চ্যালেঞ্জ গুলো কৃষকদের জন্য কতটা প্রতিকূল। তাই এসব প্রতিকূলতা মোকাবেলায় সফল কৃষকরা যেসব প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করেন এখন আমরা সেসব সম্পর্কে জানব।

    মিশ্র চাষ এবং ফসলের রোগ প্রতিরোধ

    প্রতিরোধ ব্যবস্থার ক্ষেত্রে প্রথম হলো মিশ্র চাষ পদ্ধতি। এ পদ্ধতিতে একই জমিতে একের অধিক ফসল চাষ করা হয়। যার ফলে একটি নির্দিষ্ট ফসলের রোগ অন্যগুলোতে ছড়াতে পারে না। পাশাপাশি ঠিকমত সুবিধা করতে না পারায় রোগের প্রবণতা কমে যায়।

    ফসলের রোগ নিরাময়ে আধুনিক প্রযুক্তির ব্যবহার

    দ্বিতীয় ধাপে আসে আধুনিক প্রযুক্তির ব্যবহার। বর্তমানে বিভিন্ন ন্যানো প্রযুক্তি এসেছে রোগ নিরাময়ে। যদিও এগুলো আমাদের দেশে এখনো পুরোপুরিভাবে প্রচলিত হয়নি, কিন্তু সরকার এবং কৃষিক্ষেত্রে কর্মরত ব্যক্তিদের সহায়তায় এই দিকটি ত্বরান্বিত করা সম্ভব।

    প্রাকৃতিক রোগ প্রতিরোধক পদ্ধতি

    প্রাকৃতিক রোগ নিরাময় পদ্ধতি হলো ফসলের রোগ নিরাময় পদ্ধতির মধ্যে অন্যতম। এর মধ্যে বিভিন্ন বিষয় চলে আসে। যেমন-

    • জাব পোকার আক্রমণের ক্ষেত্রে নিম বীজের রস ব্যবহার করা যায় প্রথম ক্ষেত্রে। এটি বায়োসেফটি ব্যবস্থাপনা তৈরি করতে সহায়তা করে। 
    • জমির মাটি জৈব সার, ভার্মিকম্পোস্ট ইত্যাদি প্রয়োগ করার মাধ্যমে উর্বর করতে হবে। যার ফলে উদ্ভিদ নিজস্ব রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি করতে পারবে। 
    • কিছু শিকারী পোকা আছে যারা ফসলের ক্ষতিকারক পোকা খেয়ে শেষ করে দেয়। এগুলো সীমিত পরিমাণে মাঠে ছেড়ে দেয়া যায়।
    • ছত্রাকজনিত রোগ প্রতিরোধে জমিতে পানি জমতে দেয়া যাবে না। 

    কৃষকদের প্রশিক্ষণ এবং সচেতনতা বৃদ্ধি

    ফসলের ক্ষয়ক্ষতি কমানোর উপায় বিশ্লেষণ করলে দেখা যায় কৃষকদের দক্ষতার অভাবেও অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। তাই নতুন আবিষ্কৃত পদ্ধতি এবং প্রযুক্তি সম্পর্কে ভালো প্রশিক্ষণ প্রদান করতে হবে।ফসলের রোগ নির্ণয় পদ্ধতি সম্পর্কে জানানোর পাশাপাশি সফল কৃষকদের অভিজ্ঞতা ছড়িয়ে দিতে হবে সবার মাঝে। যেনো অন্যরাও ফসলের রোগ নিরাময় পদ্ধতি ব্যবহার করতে পারে। 

    ফ সলের রোগ প্রতিরোধের উদ্ভাবনী কৌশল

    ফসলের রোগ প্রতিরোধী বীজ এবং নতুন জাত উদ্ভাবন করতে হবে। কৃষি বিজ্ঞানীদের এক্ষেত্রে আরও অনেক বেশি সচেতন হতে হবে। আমাদের দেশের আবহাওয়ার সাথে উপযোগী এবং উচ্চ রোগ প্রতিরোধী জাত দেশে নিয়ে আসতে হবে। যার মাধ্যমে সহজেই কৃষক ভাইয়েরা ফসল ফলাতে পারবেন। 

    পরিশেষে বলা যায়, আমাদের দেশের ফসল উৎপাদন হার অনেকাংশেই ক্ষতিগ্রস্ত এই রোগ-ব্যাধির কারণে। আবার রোগ প্রতিকার করতে গিয়ে উৎপাদন খরচও বৃদ্ধি পায়। একারণে ফসল উৎপাদনের পরিমাণ বাড়াতে চাইলে রোগ প্রতিরোধ করা আবশ্যক।

     

    আরও জানতেঃ Facebook Page

  • কৃষকের সহায়তা: ফসলের রোগ শনাক্তকরণ ও নিরাময়

    কৃষকের সহায়তা: ফসলের রোগ শনাক্তকরণ ও নিরাময়

    ফসলের রোগ শনাক্তকরণ ও নিরাময়ের মাধ্যমে কৃষকের সহায়তা করা বর্তমানে সময়ের দাবি। কেননা প্রত্যেক বছর বেশ ভালো পরিমাণ ফসল নষ্ট হচ্ছে এসব রোগের কারণে।

    ফসলের রোগ-বালাই নিয়ে কৃষক ভাইদের নাস্তানাবুদ হতে হচ্ছে বেশ অনেক বছর যাবত। ক্রমাগত এ সমস্যা আরও বাড়ছে। তাই কৃষককে সহায়তা করতে ফসলের রোগ শনাক্তকরণ ও নিরাময় পদ্ধতি তাদের মাঝে পৌঁছে দেয়া আবশ্যক।উন্নত প্রযুক্তি এবং সঠিক পদ্ধতিগুলো কৃষকদের হাতে পৌঁছে দেওয়ার মাধ্যমে সহজেই এসব ব্যাধি প্রতিকার সম্ভব। যার ফলে আমাদের দেশ হয়ে উঠবে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তাই এখন আমরা এগুলো সম্পর্কে বিস্তারিত জানব।

    ফসলের রোগের লক্ষণ 

    এখন আমরা ফসলের কিছু রোগের লক্ষণ সম্পর্কে জেনে নিব যেগুলো দেখলে বোঝা যাবে এসকল ফসলে পরিচর্যা প্রয়োজন। 

    • ফসলের পাতায়, শিরা কিংবা কান্ডে বাদামী দাগ দেখা গেলে বুঝতে হবে এই ফসল রোগাক্রান্ত। সাধারণত ছত্রাকের আক্রমণে এমন হয়ম
    • পাত কুঁচকে গেলে কিংবা গাছ নেতিয়ে পড়লে সাধারণত ভাইরাসজনিত রোগগুলোকে নির্দেশ করে। পোকামাকড়ের আক্রমণ থেকে এই ভাইরাস ছড়ায়
    • পাতা হলুদ হয়ে গেলে বা ফুল,ফল, মূল ইত্যাদি বিকশিত না হলে তা ফসলের পুষ্টি ঘাটতি কারন নির্দেশ করে।
    • ফসলের পাতায় পঁচা দাগ দেখা তা ব্যাকটেরিয়াজনিত রোগসমূহকে নির্দেশ করে। 
    • অনেক সময় ফসল আকৃতিতে ছোট হয়। এর কারণ হতে পারে ভাইরাসের আক্রমণ,  যেমন ধানের টুংরো রোগ কিংবা পর্যাপ্ত পুষ্টির অভাব।
    • মূল পরিপূর্ণভাবে সংগঠিত না হলে তা ফসলের পুষ্টিহীনতাকে নির্দেশ করে।

    ফসলের রোগ নির্ণয়ের কৌশল

    এরপর, আমাদের জানতে হবে ফসলের রোগ নির্ণয়ের কৌশল সম্পর্কে। কেননা উপযুক্ত সময়ে রোগ নির্ধারণ না করতে পারলে তা বেশ ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। কারণগুলো নিচে উল্লেখ করা হলো-

    • ফসলের রোগ নির্ণয়ের জন্য নিয়মিত পর্যবেক্ষণ করা আবশ্যক। প্রত্যেকটি ফসল ভালোভাবে দেখার জন্য ড্রোন জাতীয় প্রযুক্তু ব্যবহার করা যেতে পারে যদি সম্ভব হয়। 
    • ফসলের রোগের কারণ সম্পর্কে সঠিক ধারণা থাকতে হবে। যেমন কচি পাতা হলুদ হলে সালফার জাতীয় ঘাটতি নির্দেশ করে, কিন্তু বয়স্ক পাতা হলুদ হলে নাইট্রোজেন এর ঘাটতি বোঝায়।আবার, পাতায় হলুদ-সবুজ ছোপ ছোপ দাগ থাকলে ভাইরাসের আক্রমণ বোঝায়। এই ব্যাপারগুলো ভালোভাবে জানতে হবে।
    • কোন সময়ে ফসলে কোন রোগ হতে পারে তা সম্পর্কিত বিস্তারিত ধারণা থাকতে হবে। এতে ২/১ টা গাছেও হঠাৎ সমস্যা দেখা দিলে সমাধান পদ্ধতি দ্রুত গ্রহণ করা যাবে।

    কৃষি রোগ নির্ণয় প্রযুক্তি 

    কৃষি উদ্ভাবনী প্রযুক্তির সাহায্যে রোগ শনাক্তকরণ আমাদের দেশে এখনো তেমন প্রচলিত নয়। বর্তমানে অনেক ন্যানো প্রযুক্তির মেশিন আবিষ্কৃত হচ্ছে যার মাধ্যমে রোগ নির্ণয় করা সম্ভব।এসব মেশিনের মাধ্যমে রোগের প্রকৃতিসহ রোগ কতটা গুরুতর সে সবকিছু নির্ণয় করা সম্ভব। যদিও আমাদের দেশে কৃষক পর্যায়ে এ প্রযুক্তি এখনো পৌঁছায় নি। যা কৃষকদের সহায়তায় দ্রুত নিয়ে আসা আবশ্যক।

    ফসলের রোগ প্রতিরোধ পরামর্শ

    ফসলের রোগের লক্ষণ, নির্ণয় কৌশল ইত্যাদি সম্পর্কিত বিভিন্ন কিছু আমরা এতক্ষণ জেনেছি। তবে কৃষকদের জন্য সবচেয়ে প্রয়োজনীয় হলো প্রতিরোধ কৌশল। তাই এটা নিয়ে এখন বিস্তারিত আলোচনা করব আমরা।

    • ফসলের রোগ নিয়ন্ত্রণ করতে কৃষি বিজ্ঞানীরা সর্বদা ফসলের মিশ্র চাষ পদ্ধতিকে উপদেশ দেন। কেননা একই জীবাণু কেবল তার হোস্ট ফসলকেই আক্রমণ করে। ফলে মিশ্রিত থাকলে জীবাণু বা পোকামাকড় তেমন সুবিধা করতে পারে না।
    • ফসলের রোগ প্রতিরোধক ব্যবস্থাগুলো সম্পর্কে ভালোভাবে জানতে হবে। ব্যাকটেরিয়া সংক্রমণ, ফসলের ভাইরাস প্রতিরোধ এবং ছত্রাকজনিত রোগ নিরাময় পদ্ধতি- সবকিছুতেই জৈব ব্যবস্থাপনা আগে নিতে হবে। এরপর রাসায়নিক। 
    • জৈবিক রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে। ফসলের মাটি উর্বর করতে হবে জৈব সার দ্বারা। এতে রাসায়নিক ব্যবহার কমবে এবং ফসলের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। 
    • ফসলের রোগ ব্যবস্থাপনা সম্পর্কে সেমিনার আয়োজন করা যেতে পারে যাতে কৃষি কর্মকর্তাবৃন্দ সরাসরি এ সম্পর্কে কৃষকদের জানাতে পারেন।

    ফসলের রোগ নিরাময় করার ক্ষেত্রে কৃষকের সহায়তা কেন প্রয়োজন তা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমাদের কৃষক জনগোষ্ঠী এখনো অনেক পিছিয়ে রয়েছে। তাই তাদের এসব কিছু সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ দিয়ে রোগ প্রতিরোধের মাধ্যমে ফলন বাড়াতে হবে।

    কৃষি পাওডাক্ট

    facebook page

  • শেরপুরে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

    জেলার সদর উপজেলায় আজ রবি ২০২৪/২৫ মৌসুমে সরিষা, গম, চীনাবাদাম ও বিভিন্ন শীতকালীন সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়েছে।

    আজ শনিবার বিকালে সদর উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিস আয়োজিত এক অনুষ্ঠানে শতাধিক কৃষকের মধ্যে এসব বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়।উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. হযরত আলীর সঞ্চালনায় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া।

    এ সময় সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পলাশ কান্তি প্রমুখ উপস্থিত ছিলেন।পরে, শেরপুর সদরের ক্ষুদ্র ও প্রান্তিক শতাধিক কৃষকের মধ্যে জনপ্রতি এককেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি ও এমওপি সার বিতরন করা হয়।

    কৃষি পাওডাক্ট

    facebook page

     

  • স্থানীয় ডেইরি পণ্য বনাম আমদানি করা ডেইরি: কোনটি ভালো?

    স্থানীয় ডেইরি পণ্য বনাম আমদানি করা ডেইরি: কোনটি ভালো?

    ডেইরি পণ্য আমাদের প্রতিদিনের খাদ্যাভ্যাসের একটি অপরিহার্য অংশ। তবে, স্থানীয় ও আমদানি করা ডেইরি পণ্যের মধ্যে কোনটি ভালো তা নিয়ে বিতর্ক রয়েছে। এই প্রতিবেদনে স্থানীয় ডেইরি পণ্য ও আমদানি করা ডেইরি পণ্যের গুণগত মান, মূল্য এবং পরিবেশগত প্রভাব নিয়ে বিশ্লেষণ করা হয়েছে, যাতে ভোক্তারা সচেতনভাবে সিদ্ধান্ত নিতে পারেন।

    গুণগত মান

     স্থানীয়ভাবে উৎপাদিত ডেইরি পণ্য সাধারণত সতেজ এবং অল্প সময়ে বাজারে আসে। বাংলাদেশের মতো দেশে গ্রামীণ অঞ্চলে ছোট ছোট খামার থেকে সরাসরি সংগ্রহ করা দুধ পণ্য হিসেবে ব্যবহৃত হয়, যা প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে তৈরি হয় না। ফলে দুধের প্রাকৃতিক পুষ্টিগুণ বজায় থাকে। স্থানীয়ভাবে উৎপাদিত দুধ এবং পণ্য যেমন দই, পনির, এবং ঘি তুলনামূলকভাবে কম প্রক্রিয়াজাত, যা প্রাকৃতিক ও খাঁটি পণ্যের চাহিদা মেটায়।


    অন্যদিকে, আমদানি করা ডেইরি পণ্যগুলোর গুণগত মান নির্ভর করে তাদের প্রক্রিয়াজাতকরণ পদ্ধতির ওপর। উন্নত দেশগুলোর ডেইরি পণ্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উৎপাদিত হয়, যা গুণগত মানে উন্নত হতে পারে। তবে, অনেক সময় বিদেশি পণ্য দীর্ঘ সময় সংরক্ষণ করা হয় এবং বিভিন্ন রাসায়নিক সংরক্ষণশীল ব্যবহৃত হয়, যা পণ্যের প্রাকৃতিকতা কমাতে পারে। তাছাড়া, এই ধরনের পণ্য শিপিংয়ের সময় লম্বা দূরত্ব পাড়ি দেয়, ফলে সতেজতার দিক থেকে স্থানীয় পণ্যের তুলনায় পিছিয়ে থাকে।

    মূল্য

    স্থানীয় ডেইরি পণ্যের দাম সাধারণত কম হয়, কারণ তা উৎপাদন ও পরিবহন খরচ কম থাকে। গ্রামীণ অর্থনীতির জন্য স্থানীয় ডেইরি খামার একটি গুরুত্বপূর্ণ আয়ের উৎস। স্থানীয় পণ্য কেনার মাধ্যমে ভোক্তারা স্থানীয় অর্থনীতিকে সমর্থন করেন এবং খামারিদের আয় নিশ্চিত করেন। তবে স্থানীয় ডেইরি পণ্যের উৎপাদন ব্যবস্থা উন্নত না হওয়ার কারণে, প্রায়ই এর সরবরাহ সীমিত থাকে, যা কখনও কখনও দাম বাড়াতে পারে।


    আমদানি করা ডেইরি পণ্য সাধারণত বেশি দামে বিক্রি হয়। আন্তর্জাতিক শিপিং, শুল্ক এবং আমদানি প্রক্রিয়াজাতকরণের কারণে আমদানি করা পণ্যগুলোর মূল্য বৃদ্ধি পায়। বিশেষ করে উন্নত দেশ থেকে আমদানি করা পণ্যের ক্ষেত্রে এই মূল্য আরও বেশি হয়। আমদানি করা পণ্যের উচ্চমূল্য ভোক্তাদের জন্য একটি আর্থিক চাপ তৈরি করতে পারে, বিশেষ করে যখন স্থানীয় বাজারে সমমানের পণ্য কম দামে পাওয়া যায়।

    পরিবেশগত প্রভাব

    স্থানীয় ডেইরি পণ্যের উৎপাদন ও সরবরাহ প্রক্রিয়া তুলনামূলকভাবে পরিবেশবান্ধব হতে পারে। স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য পরিবহণের জন্য কম জ্বালানি ব্যবহার করা হয়, যার ফলে কার্বন নিঃসরণও কম হয়। তাছাড়া, স্থানীয় খামারগুলোতে প্রায়ই টেকসই কৃষি পদ্ধতি ব্যবহার করা হয়, যা পরিবেশের ক্ষতি কমায়। তবে, বড় আকারের স্থানীয় খামার যদি সঠিকভাবে পরিচালিত না হয়, তখন তা পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে, যেমন অতিরিক্ত পশুখাদ্য ব্যবহার এবং গবাদিপশু থেকে মিথেন গ্যাসের নিঃসরণ।


    অন্যদিকে, আমদানি করা ডেইরি পণ্যের পরিবহন প্রক্রিয়ায় কার্বন নিঃসরণ অনেক বেশি। পণ্যগুলো দীর্ঘ দূরত্ব পাড়ি দিয়ে বিভিন্ন দেশে পাঠানো হয়, যা পরিবেশগত ক্ষতির কারণ হতে পারে। পাশাপাশি, বড় আন্তর্জাতিক ডেইরি ফার্মগুলো প্রায়ই শিল্পায়িত কৃষি পদ্ধতি ব্যবহার করে, যা জমির উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে এবং পানির অপচয় ঘটায়।

    কোনটি ভালো?

    গুণগত মানের দিক থেকে:
    যদি আপনি তাজা এবং কম প্রক্রিয়াজাত পণ্য পছন্দ করেন, তাহলে স্থানীয় ডেইরি পণ্য হতে পারে সেরা বিকল্প। তবে যারা দীর্ঘ মেয়াদি সংরক্ষণযোগ্য এবং উচ্চ মানসম্পন্ন প্রক্রিয়াজাত পণ্য চান, তারা আমদানি করা পণ্য বেছে নিতে পারেন।

    মূল্যের দিক থেকে:
    মূল্যসচেতন ভোক্তাদের জন্য স্থানীয় ডেইরি পণ্য সাধারণত সাশ্রয়ী। তবে যদি আপনি নির্দিষ্ট বিদেশি পণ্য বা মানের কারণে আমদানি করা পণ্য পছন্দ করেন, তাহলে অতিরিক্ত খরচের জন্য প্রস্তুত থাকতে হবে।

    পরিবেশগত দিক থেকে:
    পরিবেশ সচেতনদের জন্য স্থানীয় ডেইরি পণ্য একটি ভালো বিকল্প, কারণ এটি কার্বন নিঃসরণ কমায় এবং স্থানীয় খামারিদের সমর্থন করে। আমদানি করা পণ্যগুলো পরিবেশের উপর বেশি চাপ সৃষ্টি করে, যা দীর্ঘমেয়াদে টেকসই নয়।

    স্থানীয় এবং আমদানি করা ডেইরি পণ্যের মধ্যে কোনটি ভালো, তা নির্ভর করে আপনার প্রয়োজন এবং মূল্যায়নের ওপর। গুণগত মান, মূল্য এবং পরিবেশগত প্রভাব বিবেচনা করে সিদ্ধান্ত নেয়া উচিত।

    কৃষি পাওডাক্ট

    facebook page

  • পোলট্রি খামারী হিসেবে সফল হওয়ার গল্প: একটি অনুপ্রেরণামূলক যাত্রা

    পোলট্রি খামারী হিসেবে সফল হওয়ার গল্প: একটি অনুপ্রেরণামূলক যাত্রা

    পোলট্রি খামারী হিসেবে সফল হওয়ার গল্প তো আমরা শুনেছি। কিন্তু এবারের গল্পটা একটু ভিন্ন। একেবারেই শোচনীয় অবস্থা থেকে মাসিক ৭০-৮০ হাজার টাকা উপার্জনকারী এক নারী উদ্যোক্তার সফলতার গল্প জানব আজ।

    একটি সফল পোলট্রি খামারের অনুপ্রেরণামূলক গল্প

    পুরুষ হিসেবে সফল পোলট্রি খামারী আমাদের আশপাশে অনেককেই দেখা যায়। তবে নারীরাও যে এক্ষেত্রে আর পিছিয়ে নেই তার উল্লেখযোগ্য উদাহরণ হলেন রেহানা।চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পোল্লাডাঙ্গা গ্রামের বাসিন্দা রেহানা একজন সফল নারী উদ্যোক্তা। শুধু কৃষিকাজের উপর নির্ভর থাকায় বেশ দৈন্যদশাতেই কাটত তাদের জীবন। কিন্তু এই নারী দৈন্যতার কাছে হার মেনে নেননি। মানবিক সাহায্য সংস্থা থেকে মহিলা ঋণদান কর্মসূচীর মাধ্যমে ঋণ গ্রহণ করে স্বামী মোস্তফাকে নিয়ে শুরু করেন তাদের স্বপ্নের খামার। 

    বর্তমানে “মোস্তফা পোল্ট্রি ফার্ম” থেকে তার মাসিক ইনকাম ৭০-৮০ হাজার টাকা। কর্মচারী খরচসহ অন্য সব খরচ বাদ দিয়েও এ পরিমাণ অর্থ তার নিজের ইনকামের খাতায় জমা হচ্ছে। এতে এই দম্পতি স্বচ্ছলতার সাথে পরিবার চালানোর পাশাপাশি কিছু কিছু সঞ্চয় করতেও সক্ষম হচ্ছেন। যার ফলে তার সংসারে এসেছে আর্থিক স্থিতিশীলতা।

    পোলট্রি ব্যবসার শুরু

    পোলট্রি খামারী
    পোলট্রি খামারী

    রেহানার পোলট্রি ফার্ম তার জন্য যে সৌভাগ্য বয়ে এনেছে তা আর বলার অপেক্ষা রাখে না। তবে এই সফল হওয়ার যাত্রা এতটা সহজ ছিল না। নিতান্ত দরিদ্র পরিবার থেকে উঠে আসা এক গৃহিণীর আজ নারীদের আদর্শ হওয়ার পেছনের গল্পটা বেশ পরিশ্রমের।যেহেতু তিনি ঋণ নিয়ে এই সামগ্রিক ব্যবসা শুরু করেছিলেন, তাই তাকে প্রথম দিকে প্রচুর পরিশ্রম করতে হয়েছে। সে সময় কর্মচারী রাখার সামর্থ্য না থাকায় এই দম্পতি দুজন মিলেই সব দেখাশুনা করেছেন।

    শুরুর দিকে অভিজ্ঞতা না থাকায় কিছুটা লসের সম্মুখীনও হতে হয় তাদের। কিন্তু তারা হাল ছাড়েননি। নিজেদের লক্ষ্যে স্থির থেকে ভুল থেকে শিক্ষা গ্রহণ করেছেন, নতুন নতুন সাফল্য লাভের উপায় বের করার চেষ্টা করেছেন।যার ফল এই সাফল্য

    পোলট্রি খামারে চ্যালেঞ্জ মোকাবিলা

    পোলট্রি খামারে সাফল্য অর্জন করার এই পথে রেহানাকে বেশ কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে। এখন আমরা তার থেকেই জানব এই পোলট্রি খামারের গল্প।

    • রেহানার জন্য প্রথম চ্যালেঞ্জ ছিল মুরগীর জাত নির্বাচন করা। দেশী মুরগী পালনে অভ্যস্ত রেহানা তাই চিন্তা করেন এমন কোনো জাতের ব্যবস্থা করতে হবে যা মাংস এবং ডিম উভয়ই উৎপাদন করতে পারে।  
    • এরপর খামার নির্মাণ পদ্ধতি নিয়ে তাকে বেশ ভোগান্তিতে পড়তে হয়। উপযুক্ত প্রশিক্ষণ না থাকায় কোন স্থানে খামার নির্মাণ করলে বেশি ভালো হবে তা তিনি প্রথমে বুঝতে পারেননি। পরে যদিও পর্যবেক্ষণ দ্বারা এ সম্পর্কে পারদর্শী হয়ে ওঠেন।
    • মুরগীর খাদ্যের জোগাড় করতে গিয়ে বেশ হিমশিম খেতে হয় তাদের। ফলে কৃষিকাজের মাধ্যমে দানা জাতীয় খাবারগুলো নিজেরাই উৎপাদন করতেন।
    • মাত্র দুজন মিলে খামার পরিচালনা করতে হত বলে মুরগীর পর্যবেক্ষণ এবং সঠিক ব্যবস্থাপনা নিয়ে প্রচুর পরিশ্রম করতে হত।
    • সবেচেয়ে বড় সমস্যা ছিল বাজারজাতকরণ। কেননা কীভাবে স্থানীয় পর্যায়ে নিজেদের অবস্থান গড়ে তুলবেন তা নিয়ে বেশ ঝামেলায় পড়তে হয়।

    পোলট্রি খামারের ঝুঁকি ও পুরষ্কার

    রেহানার পোলট্রি খামারের উদ্যোক্তা কাহিনী শোনার পরে আমরা জিজ্ঞেস করেছিলাম যে তাকে খামার নিয়ে কোনো ঝুঁকিতে পড়তে হয়েছে কিনা। তিনি জানান তাকে ঝুঁকি নিতে হয় এবং এর জন্য পুরষ্কারও পেয়েছেন তিনি।কখামার শুরুর বেশ কিছুদিন পর তিনি ভাবেন মুরগীর জাত পরিবর্তন নিয়ে। দেশী মুরগীর পাশাপাশি বাণিজ্যিক লেয়ার কিছু জাতের মুরগী আনা আবশ্যক যা তার জন্য বেশ লাভ বয়ে আনবে।এক্ষেত্রে অর্থাৎ লেয়ার মুরগী পালনে একদম নতুন হওয়ায় এটা তার জন্য ছিল অনেক বড় ঝুঁকি। কেননা সফল না হতে পারলে আবারও সেই দৈন্যতায় ফিরতে হবে তাদের।

    তবুও বেশ সাহস নিয়েই এই পদক্ষেপ নেন রেহানা এবং এতে পুরষ্কার হিসেবে যথেষ্ট সাফল্যও অর্জন করেছেন তিনি। যার ফলে তিনি এখন এত বড় খামারের মালিক।

    সফল পোলট্রি খামারী হওয়ার টিপস

    পোলট্রি খামারের জীবনযাত্রা সম্পর্কিত বেশ কিছু কথা আমরা এতক্ষণ জানলাম। রেহানা-মোস্তফা এই দম্পতি তরুণ সমাজ এবং নারীদের উদ্যোক্তা হওয়ার অনুপ্রেরণা দেন। আর সেই সুবাদেই পোলট্রি খামারী হিসেবে সফল হওয়ার পরামর্শ আমরা জানতে চাই তাদের কাছে।

    খামারের ব্যবসায়িক টিপস সম্পর্কে নিচে আলোচনা করা হলো-

    • রেহানা এবং মোস্তফা উভয়েরই প্রথম পরামর্শ ছিল খামারীকে ধৈর্যশীল এবং পরিশ্রমী হতে হবে। প্রথম পর্যায়ে অনেক চড়াই-উৎরাই আসবে এবং তার জন্য প্রস্তুত থাকতে হবে। হাল ছাড়লে চলবে না।
    • ব্যবসায়ের জন্য সঠিক পরিকল্পনা থাকতে হবে। বিশেষত বাজেটিং এর ব্যাপারটা। নয়ত খরচ সামলানো দুরূহ ব্যাপার হয়ে যাবে।
    • খামারের মুরগীর জন্য ভ্যাক্সিনেশন, স্বাস্থ্য ব্যবস্থাপনা, খাদ্য ব্যবস্থাপনা ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে হবে। ভালো হয় কোনো দক্ষ মানুষের থেকে কিংবা প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিলে।
    • উৎপাদিত পণ্য বাজারজাত করার জন্য মার্কেটিং কৌশল জানতে হবে।

    রেহানার খামারে সফলতার গল্প এবং পোলট্রি খামারে উন্নতি কৌশল সম্পর্কে এতক্ষণ বিস্তারিত জানলাম আমরা। তাই নতুনদের জন্য পরামর্শ থাকবে সফল পোলট্রি খামারের টিপসগুলো মেনে পোলট্রি খামারের সাফল্য কৌশল রপ্ত করা। এতে আমাদের ব্যক্তিগত ও জাতীয় উভয় অর্থনীতিই লাভবান হবে।

    কৃষি পাওডাক্ট

    facebook page

  • স্বাস্থ্যবান মুরগি পালন এর জন্য সঠিক খাদ্য ও যত্ন

    স্বাস্থ্যবান মুরগি পালন এর জন্য সঠিক খাদ্য ও যত্ন

    স্বাস্থ্যবান মুরগি পালন পোলট্রি ব্যবসায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কেননা আপনার মুরগী যদি ব্যাধীমুক্ত এবং স্বাস্থ্যবান না হয় তবে কখনোই আপনি লাভ করতে পারবেন না। তাই এ সম্পর্কিত বিস্তারিত জানা আবশ্যক।

    স্বাস্থ্য বান মুরগি পালন  সম্পর্কে জানতে হলে আপনাকে প্রথমেই বুঝতে হবে মুরগীর সঠিক যত্নের কৌশল।তাই মুরগীর এসকল বিষয় নিয়ে আমরা আলোচনা করব এখানে।

    স্বাস্থ্যবান মুরগি পালন  এর উপযোগীতা

    ২০১৫ সালের প্রাণিসম্পদ অধিদপ্তরের এক তথ্য অনুযায়ী দেখা যায়, দেশে ঐ সময় সরকারী খামার ছিল ৪৫ টি এবং বেসরকারিভাবে নিবন্ধিত খামারের সংখ্যা ছিল ৬৪,৭৫৯। সর্বমোট তাদের তথ্য নিবন্ধিত খামার ছিল ১,৬০,৫০৯ টি।

     

    এছাড়াও ছোট পরিসরে গ্রামাঞ্চলে অনেকেই মুরগী পালন করে থাকেন যা নিবন্ধিত নয়। বর্তমানে ২০২৪ সাল চলমান। অতএব, নির্দিষ্ট কোনো হিসেব না থাকলেও এই মুরগীর ফার্মের সংখ্যা এখন কত বাড়তে পারে তা নিশ্চয়ই বর্ণনা করার প্রয়োজন।

     

    এই অত্যাধিক মুরগী খামার বৃদ্ধির মূল কারণই হলো পোলট্রি ব্যবসার ক্রমবর্ধমান লাভ।তবে পোলট্রি ব্যবসায় আপনি তখনই লাভ করতে পারবেন যখন আপনার মুরগী স্বাস্থ্যবান হবে।

     

    কেননা স্বাস্থ্যবান মুরগীর রোগের পরিমাণ থাকে কম। তাছাড়াও মাংস উৎপাদন এবং ডিম উৎপাদন এর হারও বেশি। একারণেই এসকল মুরগী থেকে বেশি লাভ করা যায়। 

    মুরগীর খাদ্য পরিকল্পনা 

     

    পূর্বানুসারে, স্বাস্থ্যবান মুরগী পালনের উপযোগীতা থেকে আমরা বুঝতে পারছি যে মুরগীকে স্বাস্থ্যবান করা আবশ্যক। আর তার জন্য প্রয়োজন মুরগীর সঠিক খাদ্য পরিকল্পনা। 

     

    আসলে, আপনি যদি বাণিজ্যিকভাবে পোলট্রি উৎপাদনের কথা ভেবে থাকেন, তাহলে মুরগীর জন্য পুষ্টিকর খাবার উৎপাদন করতে হলে আপনাকে পুষ্টি বিজ্ঞান সম্পর্কে জ্ঞান রাখতে হবে। নয়ত আপনি বুঝবেন না যে কোন উপাদানটি মুরগীর জন্য বেশি দরকারী।

     

    এক্ষেত্রে আমরা আপনার এই সমাধানটি আরও সহজ করে দিতে চাই। মুরগীর জন্য প্রথমেই প্রয়োজন কার্বোহাইড্রেট এবং প্রোটিন উৎসজনিত খাদ্য যা মুরগীর পেশী, ত্বক, পালক এবং প্রতিটি অঙ্গ- প্রত্যঙ্গকে বৃদ্ধি করবে। 

     

    এরপর প্রয়োজন ভিটামিন এ, বি, সি, ডি, ই এবং কে। এসব ভিটামিন সঠিকভাবে খাওয়ানো গেলে ক্ষতিকারক ব্যকটেরিয়া সমূহ নিয়ন্ত্রিত হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায়। অর্থাৎ মুরগীর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর উপায় হিসেবে অন্যতম হলো সুষম খাদ্য।

     

    পাশাপাশি মুরগীর স্বাস্থ্যকর খাদ্য হিসেবে এ তালিকায় খনিজ লবণ জনিত খাদ্যের ব্যবস্থা করতে হবে। যেমন ক্যালসিয়াম, ফসফরাস, সোডিয়াম, ক্লোরিন, পটাসিয়াম, সালফার ইত্যাদি। এর মধ্যে ক্যালসিয়াম বেশি গুরুত্বপূর্ণ। 

     

    ডিমের প্রায় ১০ শতাংশ এবং মুরগীর শরীরের ৩-৪ শতাংশ এসকল খনিজ উপাদানের মাধ্যেম তৈরী হয়। তাই এসব উপাদান না থাকলে মুরগীর বিকাশ সম্ভব হবে না।

    মুরগীর খাদ্য তালিকা

    এবার আসা যাক, মুরগীর খাদ্য তালিকা প্রসঙ্গে। মুরগীর জন্য কোন কোন উপাদানের খাবার তালিকা প্রয়োজন তা আমরা জেনেছি। কিন্তু এসব উপাদান কোন ধরণের খাদ্যে পাওয়া যায় সে সম্পর্কে ধারণা থাকাও জরুরী। কেননা মুরগীর জন্য সুষম খাদ্য নিশ্চিত অপরিহার্য। 

     

    • কার্বোহাইড্রেট- ভূট্টা, গম, ধান, চাল, ভাত ইত্যাদি।
    • প্রোটিন- মসুর দানা, ছোট কীড়াজাতীয় পোকামাকড়, তিসি বীজ, সরিষা বীজ, কেঁচো
    • ভিটামিন- শাকসবজির নরম পাতা, ফুলকপির নরম অংশ
    • খনিজ লবণ- ঝিনুকের গুঁড়া
    • পানি

     

    এসকল খাদ্য মুরগীর জন্য আদর্শ রূপে বিবেচিত। আপনি হাতের কাছে সহজেই যেগুলো পেতে পারেন তাই দিয়েই মুরগীর খাবারের তালিকা তৈরি করুন। তবে অবশ্যই সব ধরণের খাদ্য উপাদান থাকতে হবে কেননা মুরগীর যত্ন এবং খাদ্য পরস্পর জড়িত

    মুরগীর যত্ন

    মুরগী পালনে খাদ্যের ভূমিকা জানার পাশাপাশি, মুরগীর যত্ন সম্পর্কেও বেশ সচেতন হতে হবে। মুরগীর জন্য সবচেয়ে বড় সমস্যা হলো কম তাপমাত্রা। একারণেই শীতকালে মুরগীর ডিম পাড়ার হারও কমে যায়। 

     

    আবার অধিক তাপমাত্রাও মুরগীর জন্য সুবিধাজনক নয়। তাই খামারে সর্বদা স্বাভাবিক তাপমাত্রা যেনো থাকে এই ব্যবস্থা করতে হবে। 

     

    পাশাপাশি, খামারে অল্প জায়গায় গাদাগাদি করে অনেক মুরগী রাখা যাবে না। মুরগী রাখার ক্ষেত্রে যথেষ্ট সচেতনতা অবলম্বন করতে হবে যেনো প্রত্যেক মুরগী অন্ততপক্ষে ১.৫/২ বর্গফুট জায়গা পেতে পারে। 

     

    একইসাথে, মুরগীর জায়গা অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। নিয়মিত বিষ্ঠা, উচ্ছিষ্ট খাদ্য এবং অন্যান্য অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে ফেলতে হবে। 

     

    মুরগীকে খাওয়ানো এবং ডিম সংগ্রহের কাজের ক্ষেত্রে উন্নত প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে। তবে অতিরিক্ত খরচ পড়ে গেলে বা অর্থসংকুলান না হলে প্রচলিত পদ্ধতিতেও করা যেতে পারে। তবে সেক্ষেত্রে পরিচ্ছন্নতার বিষয়টি নিশ্চিত করতে হবে।

     

    সবগুলো মুরগী একইসাথে না রেখে খাঁচা তৈরী করে একটি খাঁচায় ৩/৪ টি করে মুরগী রাখা যায়। এতে মুরগীর রোগ ছড়িয়ে পড়ার সম্ভাবনা কম থাকে।

    মুরগীর রোগ-প্রতিরোধ ও চিকিৎসা 

    খাদ্যের পাশাপাশি, মুরগীর রোগ ও চিকিৎসা সম্পর্কেও বিস্তারিত ধারণা রাখতে হবে। আপনি যদি এ বিষয়ে নতুন কিংবা অদক্ষ হন, তবে হাঁস মুরভী পালন প্রশিক্ষণ গ্রহণ করতে পারেন। 

     

    এভাবে দক্ষতা অর্জন করে মুরগীর অসুখ এবং মুরগীর ঔষধের তালিকা তৈরী করে আপনার খামার উজাড় হওয়ার হাত থেকে বাঁচাতে পারেন। একইসাথে, কোন রোগের জন্য মুরগীকে কখন টীকা দিতে হবে এবং কী টিকা দিতে হবে সেটাও জানতে হবে।

     

    আপনার যদি এ বিষয়ে কোনো সন্দেহ থাকে কিংবা আপনি দক্ষ না হন তবে অবশ্যই যেকোনো পশু ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই আগাবেন। নয়ত ভুল হলে ক্ষতির সম্মুখীন আপনাকেই হতে হবে।

     

    শেষ কথা

    স্বাস্থ্যবান মুরগী পালন সম্পর্কে বিস্তারিতভাবে আমরা জানলাম এতক্ষণ। এভাবে প্রত্যেকটি ক্ষেত্রে স্বাস্থ্যবান মুরগী পালনের উপায় সঠিকভাবে পালন করুন। এতে আপনার লাভের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাবে।

    Visit Our Facebook Page

  • মৎস্য খামারে সাধারণ রোগ-বালাই: চিহ্নিতকরণ ও প্রতিকার

    মৎস্য খামারে সাধারণ রোগ-বালাই: চিহ্নিতকরণ ও প্রতিকার

    মৎস্য খামারে সাধারণ রোগ-বালাই সম্পর্কে না জানলে মাছের রোগ প্রতিরোধ করা কঠিন। একারণে রোগের কারণ, লক্ষণ এবং প্রতিকার-প্রতিরোধ উপায়সমূহ ভালোভাবে জানা আবশ্যক।মৎস্য চাষে সাধারণ রোগ নির্ণয় করার বেশ কিছু পদ্ধতি রয়েছে। তবে তার জন্য প্রয়োজন নিয়মিত এবং গভীর পর্যবেক্ষণ৷ এতে মৎস্য খামারে সাধারণ রোগ-বালাই নির্মূল করা সম্ভব।

    মৎস্য খামারে রোগ-বালাইয়ের গুরুত্ব

    ম ৎস্য খামারে রোগ-বালাই নিয়ে খামারীদের বেশ সচেতন থাকতে হয়। কেননা পানিতে সহজেই বিভিন্ম ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, পরজীবী ইত্যাদির আক্রমণ দেখা যায়।এসব রোগের মধ্যে প্রায় প্রত্যেকটি রোগেই সঠিক ব্যবস্থা না নিলে মাছের মড়ক দেখা যায়। তাই মাছ চাষের রোগ-বালাই প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক। আর তার জন্য মাছের রোগ সম্পর্কে বিস্তারিত ধারণা থাকা আবশ্যক। একারণেই এখন আমরা মাছের বিভিন্ন রোগ এবং সেগুলোর সম্পর্কে ধারণা নেয়ার চেষ্টা করব।

    মাছের প্রধান রোগ-বালাই

    মৎস্য খামারে রোগ ব্যাধির সমস্যা প্রথম থেকেই বিদ্যমান। এর মধ্যে ব্যাকটেরিয়াজনিত রোগের প্রাদুর্ভাব বেশি। তাই মাছের সংক্রামক রোগসমূহ সম্পর্কে ধারণা না থাকলে মৎস্য খামারে রোগ নিয়ন্ত্রণ সম্ভব।

    মাছের ভাইরাসজনিত রোগ

    প্রথমেই আমরা জানব, মাছের কিছু ভাইরাসজনিত রোগ সম্পর্কে। 

    • মাছের ক্ষত রোগ
      • মাছের গায়ে গোলাকার এবং লাল ছোপ ছোপ দাগ দেখা যায়। 
      • ক্রমে আক্রান্ত স্থানে ক্ষত সৃষ্টি হয়। 
      • মাংসপেশী খসে পড়ে অতিরিক্ত আক্রান্ত হলে
      • মাছ পুকুরে অস্বাভাবিকভানে ছোটাছুটি করে।

    মাছের ব্যাকটেরিয়া জনিত রোগ

    মাছের বেশ কিছু ব্যাকটেরিয়া জনিত রোগ দেখা যায়। এগুলো সম্পর্কে এখন আমরা জেনে নিব-

    • মাছের লেজ ও পাখনা পঁচা রোগ
      • এ রোগ সাধারণত, রুই মাছ, শিং, মাগুর কৈ ইত্যাদি মাছে দেখা যায়।  
      • মাছের লেজ ও পাখনার পর্দা ছিঁড়ে যায়।
      • মাছের রঙ ফ্যাকাশে হয়ে যায়।
      • মাছে ব্যাপক মড়ক দেখা যায় 
    • মাছের ফুলকা পঁচা রোগ
      • ফুলকা ফুলে যায় এবং সেখানে অতিরিক্ত তরল পদার্থ জমে।
      • ফুলকা থেকে রক্তক্ষরণ হয়। 
      • মাছের শ্বাসকষ্ট দেখা যায়।
    • স্ট্রেপটোকক্কিস
      • তেলাপিয়ার ক্ষেত্রে এ রোগ দেখা যায়। 
      • মাছ ভারসাম্য হারিয়ে ফেলে।
      • শরীরের বিভিন্ন স্থানে লালচে দাগ দেখা যায়। 
      • মাছ খাদ্য গ্রহণ বন্ধ করে দেয়।
      • চোখ ঘোলা হয়ে যায়
    • মাছের পেট ফোলা রোগ
      • আঁশ খাড়া হয়ে যায়। 
      • মাছের শরীরের ভেতর পানি জমে।

    মা ছে র ছত্রাকজনিত রোগ

    এরপর আমরা জানব মাছের কিছু ছত্রাকজনিত রোগ সম্পর্কে।

    • স্যাপ্রোলেগনিয়াসিস
      • কোনো কারণে মাছে ক্ষত সৃষ্টি হলে সাদা সুতোর মত এক ধরণের ছত্রাক সেখানে বাসা বাধে। এতে মাছ দুর্বল হয়ে পড়ে।
    • হোয়াইট ফিলামেন্টাস টাফট রোগ
      • মাছের উপর ছত্রাকের আক্রমণ ঘটে 
      • মাছের পাখনা, দেহ, ফুলকা ইত্যাদি জায়গায় সাদা দাগ দেখা যায়। 
      • দেহে ক্ষত সৃষ্টি হয়।

     

    প্যারাসাইট বা পরজীবী আক্রমণ

    অণুজীব ছাড়াও মাছের আরেকটি বড় রকমের রোগ হলো পরজীবী দ্বারা আক্রমণ। এসব পরজীবী জাতীয় রোগের মধ্যে পাঙ্গাসের লালচে দাগ রোগ সবচেয়ে গুরুতর। এ রোগে মাছের ত্বকের গোড়ায় এবং পাখনায় লালচে দাগ দেখা যায়। মাছের চোখ বাইরে বেরিয়ে আসে এবং দেহের বিভিন্ন জায়গায় ক্ষত দেখা যায়। এছাড়াও কানকো, মুখমন্ডল এবং পেটের দিকে রক্তক্ষরণ দেখা যায়। পায়ুপথ লাল হয় এবং সেখানে ফ্লুইড বা তরল জাতীয় জিনিস জমা হয়। 

    আক্রান্তের পরিমাণ অধিক হলে মাছের শরীরে ফোস্কা দেখা যায়। এছাড়াও মাছে উকুন জাতীয় পরজীবীর আক্রমণ ঘটে। এতে মাছ শক্ত কিছুর সাথে গা ঘষলে তাতে ক্ষতের সৃষ্টি হয় এবং রক্তক্ষরণ হতে পারে। 

     

    রোগ নির্ণয়ের পদ্ধতি

    মাছের প্রধান প্রধান রোগ সম্পর্কে আমরা বেশ ভালো একটি ধারণা পেয়ে গেছি। তবে রোগের কারণ জানার পাশাপাশি রোগ নির্ণয়ের পদ্ধতি সম্পর্কে জানাও আবশ্যক। তা না হলে মাছের পরিচর্যা করা সম্ভব নয়।আর এ প্রক্রিয়ায় সর্বপ্রথম মাছের স্বাস্থ্য পরীক্ষা করা আবশ্যক। মাছ সুস্থ আছে কিনা বা তার শরীরে কোনো অস্বাভাবিকতা আছে কিনা তা নিয়মিত মনিটরিং এর মাধ্যমে নিশ্চিত করা যায়। এর জন্য সর্বোত্তম জায়গা হলো পরীক্ষাগার। পরীক্ষাগার বা ল্যাবে কোনো মাছে কোন রোগ হয়েছে এবং কীভাবে হয়েছে তা বিস্তারিত জানা যায়। এছাড়াও খামারীকে তার মাছ নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। 

    প্রতিকারের কার্যকরী পদ্ধতি

    মাছের রোগসমূহ হলে তা যত দ্রুত সম্ভব প্রতিকার করা প্রয়োজন। তা না হলে রোগ দ্রুত গতিতে বাড়তে থাকে এবং এক পর্যায়ে পুরো ফার্মকে বিষাক্ত করে তোলে।আর এ কাজে প্রয়োজনী পদ্ধক্ষেপগুলো নিচে উল্লেখ করা হলো-

    • মাছ চাষে সঠিক ওষুধ ব্যবহার। বিভিন্ন মাছ বিভিন্ন ধরণের রোগে আক্রান্ত হয়ে থাকে। প্রত্যেকটির জন্য আলাদা আলাদা ওষুধ রয়েছে। এ বিষয়ে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ প্রয়োগ করতে হবে। 
    • প্রাকৃতিক প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করতে হবে। পুকুর পরিষ্কার রাখা চেষ্টা করতে হবে। সম্ভব হলে পুকুরের পানি পালটে তাতে চুন ব্যবহার করলে বেশ ভালো উপকার পাওয়া যায়। মাছ চাষে ব্যাধি নিরাময় পদ্ধতি এভাবে মেনে চলা সম্ভব।
    • খাদ্য ব্যবস্থাপনা এবং পুষ্টি নিয়ে সতর্ক থাকতে হবে। মাছের খাদ্য যথাযথভাবে এবং সঠিক সময়ে দিতে হবে। মাছের পুষ্টি যেনো নিশ্চিত হয় দে ব্যাপারে খেয়াল রাখতে হবব্র।

    রোগ প্রতিরোধের উপায়

    যেকোনো রোগের ক্ষেত্রেই প্রতিকার অপেক্ষা প্রতিরোধ বেশি উত্তম তা আমরা সবাই জানি। মৎস্য খামারের ক্ষেত্রেও ঠিক তাই। তাই রোগ হওয়ার পূর্বেই মাছের পরিচর্যা সঠিকভানে করতে হবে। এতে খামারের খরচও কমবে।আর মৎস্য খামারের সঠিক পরিচর্যা কাজে করণীয়গুলো নিচে উল্লেখ করা হলো-

    • মাছ যে জলাশয়ে চাষ করা হবে সেখানে পরিমিত রোদের ব্যবস্থা থাকতে হবে। তাই আশপাশে বড় গাছপালা রাখা যাবে না।
    • পানি মান নিয়ন্ত্রণ করতে হবে। পানিতে গ্যাস বৃদ্ধি পেলে পর্যাপ্ত চুন দ্বারা তা নির্মল করতে হবে।
    • নিয়মিত জলাশয়ের নিচের পাক বা কাদা তুলে ফেলতে হবে।
    • মাছের ঘনত্ব নিয়ন্ত্রণ করতে হবে। পুকুর অনুযায়ী মাছের ঘনত্ব বেশি হওয়া যাবে না। অতিরিক্ত পোনা মজুদ করা যাবে না।
    • খামারের সঠিক পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। বাইরের নোংরা পানি পুকুরে প্রবেশ করতে দেয়া যাবে না। অত্যাধিক খাদ্য দেয়া যাবে না।  এতে খাবার পঁচে দূষণ সৃষ্টি করতে পারে। 
    • মৎস্য খামারে পরিবেশ এর প্রভাব নিয়ন্ত্রণ করতে হবে। 

    উপর্যুক্ত আলোচমা থেকে আমরা বুঝলাম মাছের রোগ চিহ্নিতকরণ পদ্ধতি এবং মাছের রোগের প্রতিকার সম্পর্কে ভালোভাবে জানা আবশ্যক।তার পূর্বে প্রতিরোধ ব্যবস্থাগুলো সম্পর্কে বেশি সচেতন হতে হবে যেনো রোগের আক্রমণ না হয়। এভাবে মৎস্য খামারে মাছের রোগ কমানো সম্ভব।

    facebook  page

  • আগাম আলু চাষে ব্যস্ত কুড়িগ্রাম চরাঞ্চলের কৃষকরা

    আগাম আলু চাষে ব্যস্ত কুড়িগ্রাম চরাঞ্চলের কৃষকরা

    কুড়িগ্রামের চরাঞ্চলের কৃষকরা আগাম আলু চাষে ব্যস্ত হয়ে পড়েছেন। গত বছরের ভালো দাম পাওয়ার পর এবার তারা দ্রুত ফলন লাভের আশায় এই চাষ শুরু করেছেন। কৃষকরা ৫৫ থেকে ৬০ দিনের মধ্যে আলু উত্তোলনের পরিকল্পনা করছেন তারা। যাতে একই জমিতে ভূট্টা ও সরিষাসহ অন্যান্য ফসল চাষ করে লাভবান হতে পারেন।

    কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে জেলার কুড়িগ্রাম সদর, নাগেশ্বরী, ভুরুঙ্গামারী, ফুলবাড়ী, উলিপুর ও রাজারহাটসহ প্রায় সব উপজেলায় মোট ৭ হাজার ১০০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যদিও পুরোপুরি আলু চাষ শুরু হয়নি, তবে কৃষকরা আগাম আলুর বাজারে ভালো দামের প্রত্যাশায় কাজ শুরু করেছেন।

    জেলার বিভিন্ন এলাকায় কৃষকরা মাঠে কাজ করছেন। আবহাওয়া ও রোগ-বালাইয়ের সমস্যা এড়াতে পারলে তারা লাভবান হওয়ার আশা করছেন। তবে চরাঞ্চলের বালু জমিতে সেচ, সার ও কীটনাশকের খরচ বেশি হওয়ায় উৎপাদিত আলুর বাজার নিয়ে চিন্তিত।

    পাঁচগাছী ইউনিয়নের কৃষক দুলু মিয়া জানান, তিনি ৫০ বিঘা জমিতে আলু রোপণ করেছেন। কিন্তু বীজ, সার ও কীটনাশকের দাম বেশি হওয়ায় খরচ বেড়ে গেছে। সাঈদুর নামে আরেক কৃষক বলেন, “বাজারে আলুর বীজ ১০০ টাকা কেজি, পরে আবার ৮০ টাকা কেজিতে কিনে রোপণ করেছি।”

    কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, “কৃষকরা বীজ সংগ্রহ করে চাষ শুরু করেছেন। আবহাওয়া ভালো থাকলে তারা লাভবান হতে পারবেন।” কৃষকদের আশা, সঠিক পরিকল্পনা ও পরামর্শ পেলে তারা ভালো ফলন পাবেন।

    Visit Our Facebook Page

  • জলবায়ু পরিবর্তনের প্রভাব: মধু চাষ ও মৌমাছির সংকট

    জলবায়ু পরিবর্তনের প্রভাব: মধু চাষ ও মৌমাছির সংকট

    মধু চাষ ও মৌমাছির সংকট জলবায়ু পরিবর্তন শুধু মানুষের জীবনযাত্রার ওপর নয়, প্রকৃতির বিভিন্ন উপাদানের ওপরও মারাত্মক প্রভাব ফেলছে। পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি, অসময়ের বৃষ্টি, খরা এবং অন্যান্য পরিবেশগত পরিবর্তন প্রকৃতির ভারসাম্যকে নষ্ট করছে। এই পরিবর্তনগুলির অন্যতম ভুক্তভোগী হচ্ছে মৌমাছি এবং মধু চাষ। মৌমাছি প্রাকৃতিক পলিনেটর হিসেবে কৃষি ও খাদ্য উৎপাদনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে এই প্রাণীগুলি অস্তিত্ব সংকটে পড়ছে, যার প্রভাব সরাসরি মধু চাষের ওপর পড়ছে।

    জলবায়ু পরিবর্তন ও মৌমাছির প্রাকৃতিক বাসস্থান

    জলবায়ু পরিবর্তনের প্রধান প্রভাবগুলির একটি হচ্ছে তাপমাত্রার অসামঞ্জস্যতা। মৌমাছিরা নির্দিষ্ট তাপমাত্রার মধ্যে কার্যকর থাকে। অত্যধিক তাপমাত্রা বা ঠান্ডা মৌমাছির স্বাভাবিক জীবনচক্র ব্যাহত করে। বিশেষ করে তাপমাত্রা বেশি হলে মৌমাছিরা তাদের বাসা ছেড়ে চলে যায়, খাদ্যের অভাব দেখা দেয় এবং পলিনেশন প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হয়। গবেষণায় দেখা গেছে যে মৌমাছির আবাসস্থল পরিবর্তন হচ্ছে, যা তাদের পলিনেশন কার্যক্রমে বাধা সৃষ্টি করছে। অনেক সময় মৌমাছি উপযুক্ত বাসস্থানের অভাবে স্থানান্তরিত হতে বাধ্য হচ্ছে, ফলে তাদের প্রজনন ও খাদ্য অনুসন্ধান প্রক্রিয়া ব্যাহত হচ্ছে

    খাদ্য সংকট এবং পলিনেশনের প্রভাব

    জলবায়ু পরিবর্তন ফসল উৎপাদন ব্যবস্থাকে প্রভাবিত করছে। মৌমাছির খাদ্য সংগ্রহের জন্য নির্ভর করতে হয় বিভিন্ন ফুল ও গাছের ওপর। কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে অনেক ফসলের পুষ্পায়ন চক্র পরিবর্তিত হচ্ছে, অনেক ক্ষেত্রে ফুলগুলো অকালে ঝরে যাচ্ছে বা খরা পরিস্থিতির কারণে একেবারেই জন্মাচ্ছে না। ফলে মৌমাছির খাদ্য উৎস সীমিত হয়ে পড়ছে। মৌমাছিরা প্রয়োজনীয় পরিমাণে পরাগ ও মধু সংগ্রহ করতে পারছে না, যা তাদের খাদ্য সংরক্ষণ ও সামগ্রিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলছে। একারণে অনেক মৌমাছি খাদ্যের অভাবে মারা যাচ্ছে, এবং মধু উৎপাদন হ্রাস পাচ্ছে।

    মৌমাছির রোগ এবং পরজীবী সমস্যা

    জলবায়ু পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত আরেকটি বড় সমস্যা হলো মৌমাছির বিভিন্ন রোগ ও পরজীবী সংক্রমণের বৃদ্ধি। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে অনেক নতুন নতুন পরজীবী এবং ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে, যা মৌমাছির স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। উদাহরণস্বরূপ, ভারোয়া মাইট নামক একটি পরজীবী যা মৌমাছির শরীরে আক্রমণ করে এবং তাদের দুর্বল করে তোলে। জলবায়ু পরিবর্তনের কারণে এই পরজীবীর সংখ্যা বেড়ে যাচ্ছে, এবং মৌমাছিরা তাদের বিরুদ্ধে লড়াই করতে পারছে না। এর ফলে মৌচাকগুলোতে ব্যাপক হারে মৌমাছির মৃত্যু হচ্ছে।

    মধু চাষের সংকট

    মৌমাছির স্বাস্থ্য ঝুঁকি এবং পলিনেশন প্রক্রিয়া ব্যাহত হওয়ার কারণে মধু চাষেও ব্যাপক প্রভাব পড়ছে। মধু উৎপাদন কমে যাচ্ছে, এবং এটি কৃষি উৎপাদন ও কৃষকদের অর্থনৈতিক অবস্থার ওপর বিরূপ প্রভাব ফেলছে। বিশেষ করে যেসব অঞ্চলে মধু চাষ একটি প্রধান অর্থনৈতিক কার্যক্রম, সেখানকার কৃষকরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। মৌমাছির সংখ্যা হ্রাস এবং মধু উৎপাদনে সংকট কৃষক ও ব্যবসায়ীদের জন্য বিশাল অর্থনৈতিক ঝুঁকি তৈরি করছে।

     

    সম্ভাব্য সমাধান ও অভিযোজন পদ্ধতি

    মৌমাছির সুরক্ষা ও মধু চাষকে টিকিয়ে রাখতে জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানোর কিছু ব্যবস্থা নেওয়া যেতে পারে। প্রথমত, মৌমাছিদের জন্য খাদ্য সরবরাহ নিশ্চিত করার জন্য এমন গাছ ও ফুলের চাষ বাড়ানো উচিত যা বিভিন্ন মৌসুমে ফুল দেয়। এছাড়া মধু চাষীরা মৌচাকের স্থান নির্বাচন করার ক্ষেত্রে সতর্ক হতে পারেন, যেন মৌমাছিরা আবহাওয়ার চরম অবস্থায়ও বেঁচে থাকতে পারে। বিজ্ঞানীরা মৌমাছির রোগ ও পরজীবী থেকে সুরক্ষা দেওয়ার জন্য নতুন নতুন প্রযুক্তি ও ওষুধ উদ্ভাবন করছেন, যা দীর্ঘমেয়াদে মৌমাছির সংখ্যা বৃদ্ধিতে সাহায্য করবে।

     

    জলবায়ু পরিবর্তন মধু চাষ এবং মৌমাছির জীবনচক্রে গভীরভাবে প্রভাব ফেলছে। এটি শুধু পরিবেশগত সমস্যা নয়, বরং একটি অর্থনৈতিক এবং খাদ্য নিরাপত্তার সমস্যাও। মৌমাছির সংখ্যা হ্রাস পেলে পলিনেশন ব্যবস্থা ভেঙে পড়বে, যা কৃষি উৎপাদনে মারাত্মক প্রভাব ফেলবে। তাই জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং টেকসই পদ্ধতিতে মধু চাষের উদ্যোগ নেওয়া জরুরি। শুধুমাত্র সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আমরা মৌমাছি ও মধু চাষকে বাঁচিয়ে রাখতে পারি এবং আমাদের পরিবেশকে রক্ষা করতে পারি।

    Facebook page

     

  • ফসলের রোগ-বালাই: সচেতনতা ও প্রতিকার নিয়ে গুরুত্বপূর্ণ টিপস

    ফসলের রোগ-বালাই: সচেতনতা ও প্রতিকার নিয়ে গুরুত্বপূর্ণ টিপস

    ফসলের রোগ-বালাই দূর করতে হলে সচেতনা, প্রতিকার ও প্রতিরোধ পদ্ধতির সম্মিলন ঘটাতে হবে। তাহলেই আমরা একটি সাফল্যমন্ডিত কৃষি যাত্রার দিকে অগ্রসর হতে পারব।ফসলের রোগ-বালাই দিন দিন ক্রমাগত বেড়েই চলেছে। তাই কৃষকদের রোগ প্রতিরোধ এবং প্রতিকারের আধুনিক পদ্ধতিগুলো সম্পর্কে জানা এবং প্রয়োগ করা আবশ্যক।

    একারণেই এই প্রতিকার এবং প্রতিরোধ পদ্ধতিগুলো নিয়ে আমরা আমাদের এই আলোচনা সাজিয়েছি।

    ফসলের রোগ-বালাই নিধনে সচেতনতা কেনো প্রয়োজন?

    ফসলের রোগ-বালাই প্রতিকারের উপায় হিসেবে কৃষক ভাইয়েরা নিয়মিত মাঠে কীটনাশক এবং ছত্রাকনাশক প্রয়োগ করেন। কিন্তু ফসলের রোগ-বালাই হওয়ার কারণ এবং সেগুলো কীটনাশক ছাড়া সমাধান করা যায় কিনা এসব পদ্ধতি অবলম্বন করতে দেখা যায় না তেমন।

    এর ফলে একদিকে যেমন কৃষকের খরচের পরিমাণ বাড়ছে। তেমনি খাদ্য রাসায়নিক ক্রিয়া বেশি থাকায় আমাদের জন্য খাদ্য বিষাক্ত হয়ে পড়ছে। একারণে রোগ-প্রতিকারে সব ধরণের পদ্ধতি সম্পর্কে জানা আবশ্যক।

    কৃষকদের জন্য রোগ প্রতিকার টিপস

    ফসলের রোগ হলে যত দ্রুত সম্ভব প্রতিকার পদ্ধতি গ্রহণ করতে হবে। তবে শুধু রাসায়নিক বস্তু ব্যবহারই একমাত্র প্রতিকার নয়। আর কিছু বিষয় মেনে চলা আবশ্যক। এগুলো নিচে দেয়া হলো-

    • কৃষকদের অবশ্যই রোগ প্রতিরোধ করার চেষ্টা করতে হবে।
    • রোগ হলে রোগের লক্ষণ চিহ্নিত করে তার জন্য প্রাকৃতিক প্রতিকার কৌশল যেমন নিম বীজের দ্রবণ ইত্যাদি ব্যবহার করতে হবে।
    • মাঠে পোকামাকড় নিধনের ব্যবস্থা করতে হবে। বিভিন্ন ফাঁদ, নেট জাল, শিকারী পোকা ইত্যাদির দ্বারা এগুলো করা যায়।
    • জৈব বালাইনাশক ব্যবহার করতে হবে।

    এগুলো ব্যবহারের পাশাপাশি যদি প্রয়োজন হয় তাহলে পরিমিত হারে কীটনাশক এবং ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে। 

    ফসলের রোগ প্রতিরোধ করার কৌশল

    ফসলের রোগ-বালাই দূর করার জন্য প্রতিকারের চেয়েও বেশি উপযোগী হলো প্রতিরোধ পদ্ধতি। কারণ কোনো ফসলের ক্ষতি ৫-১৫% কমানো সম্ভব শুধুবেই প্রতিরোধ পদ্ধতিগুলো অনুসরণ করে।

    জমির যথাযথ যত্ন 

    প্রতিরোধ কৌশলের প্রথমেই খেয়াল রাখতে হবে জমির দিকে। এখানে জমি বলতে মূলত মাটির গুণাগুণ রক্ষাকে প্রাধান্য দেয়া হচ্ছে। এ সম্পর্কিত করণীয়গুলো নিচে উল্লেখ করা হলো-

    • জমির পিএইচ এবং ফসলের রোগ পরস্পর সম্পর্কিত। অম্লীয় মাটিতে জীবাণুর পরিমাণ বেশি থাকে। তাই এক্ষেত্রে চুনাপাথর প্রয়োগ করে অম্লত্ব কমাতে হবে।
    • মাটির পুষ্টিগুণ বিচার করতে হবে। মাটির রঙ গাঢ় হলে বোঝা যাবে তাতে অর্গানিক বা জৈব উপাদান বেশি। এই মাটিতে সার লাগে কম।
    • মাটি দো-আঁশ হলে মূল গভীরে যেতে পারে, ফলে অনেক গভীর থেকে খাদ্য নিতে পারে। একারণে এই মাটির ফসলের রোগ-প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে।
    • ফসল বোনার নিয়ম অনুসরণ করতে হবে। একই ফসল বারবার না করে ভিন্নতা আনতে হবে।
    • জমিতে নিয়মিত ডালজাতীয় ফসল চাষ করতে হবে। এতে নাইট্রোজেন এর পরিমাণ বৃদ্ধি পায়। 
    • জমিতে জৈব সার প্রয়োগ করতে হবে। এতে রাসায়নিক উপাদানের সংস্পর্শ থাকে না বলে জমিতে স্বাস্থ্যকর উপায়ে বেশি উর্বর হয়।

    ফসল বোনার আগের পদক্ষেপ

    জমির যত্ন সংক্রান্ত বিষয়গুলো নিশ্চিত হলে মানতে হবে ফসল বোনার আগের পদক্ষেপগুলো। সেগুলো হলো-

    • জমিতে ফসল বোনার আগে ভালোভাবে চাষ দিয়ে মাটি ঝুরঝুরে করে নিতে হবে। গভীর চাষ দিলে উপরের স্তরে থাকা জীবাণুগুলো মাটির বেশি নিচে চলে যাহ, ফলে ফসলের সংস্পর্শে আসতে পারে না।
    • পূর্বের ফসল তোলার ৭-১০ দিন পর নতুন ফসল বোনা উচিৎ। 
    • ফসল বোনার আগে ভালোভাবে জৈব সার মিশিয়ে নিতে হবে।
    • ফসল বোনার ক্ষেত্রে গাছের মধ্যে যে দূরত্ব রাখা উচিত তা মেনে চলতে হবে।
    • ফসল ঐ সময়ের জন্য উপযোগী কিনা তা বিবেচনা করে বুনতে হবে।

    ফসল মাঠে থাকাকালীন যত্ন

    ফ.স.ল মাঠে থাকাকালীন সবচেয়ে বেশি যত্নের প্রয়োজন হয়। তাই ফসলের স্বাস্থ্য রক্ষার কৌশল হিসেবে এগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে মানতে হবে। 

    • ফসলে নিয়মিত আগাছা নিড়াতে হবে।
    • নিয়মিত সেচ দিতে হবে, তবে অবশ্যই পানি জমে থাকতে দেয়া যাবে না।
    • ফসলে পোকামাকড় যেনো প্রবেশ না করে তার জন্য দূরীকরণ গাছ যেমন গাদা, বেসিল এগুলো আইলের পাশ দিয়ে লাগানো যায়।
    • ফসল নিয়মিত ফোরকাস্টিং বা পূর্বানুমান করতে হবে। একটি নির্দিষ্ট পরিমাণ জায়গা নিয়ে বিচার করতে হবে যে ফসল ভালো হবে কিনা। 
    • ফসলে ভার্মিকম্পোস্ট জাতীয় জৈব সার ব্যবহার করতে হবে।
    • যতটা সম্ভব রাসায়নিক বস্তু পরিহার করার চেষ্টা করতে হবে।

    ফসল তোলার পর করণীয়

    ফ.স.ল তোলার পর এর অবশিষ্টাংশ পুড়িয়ে দিতে হবে বা মাটির সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এতে দু’রকম উপকার পাওয়া যাবে।

    • প্রথমত, ফসলের পোকা-মাকড় এবং রোগের জীবণু দূর হবে।
    • দ্বিতীয়ত, মাটির উর্বরতা বৃদ্ধি পাবে।

    এভাবে প্রাকৃতিক উপায়ে রোগ নিয়ন্ত্রণ করে অনেকাংশে ক্ষতির পরিমাণ কমানো সম্ভব। 

    পরিশেষে বলা যায়, ফসলের রোগ ব্যবস্থাপনা ও টিপস অতি সহজেই আপনি ক্ষেতে প্রয়োগ করতে পারবেন। তাই অতিরিক্ত খরচ করে রাসায়নিক উপায় অবলম্বন না করে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা আবশ্যক।

    Facebook page