সিলেট প্রতিনিধি: সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার মনজিলতলা গ্রামের কাকিনা গাই হাওরে ইউনাইটেড সীড কর্তৃক আয়োজিত হাইব্রিড তরমুজ লিডার-৭৭৭ জাতের মাঠ দিবস অনুষ্টিত হয়। উক্ত মাঠ দিবস অনুষ্টানে প্রায় শতাধিক কৃষক, বীজ বিক্রেতা সহ মাঠ পরিদর্শন শেষে সবাই খুব খুশি। মনজিলাতলা গ্রামের চাষী মো:জয়নাল আবেদীন বলেন, আর আগে তিনি অন্য জাতের তরমুজ চাষ করতেন, এই প্রথম তিনি ইউনাইটেড সীড কোম্পানীর লিডার-৭৭৭ ও ব্ল্যাক টাইগার জাতের তরমুজ চাষ করেছেন। এই দুটো জাতের ফলন দেখে তিনি অত্যান্ত অনেক খুশি। লিডার-৭৭৭ জাত টি বীজ বপনের ৬৫-৭০ দিনে ফসল তোলা যায়, অন্য জাতের চেয়ে রোগ-প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, প্রতিটি তরমুজের গড় ওজন ১০-১২কেজি পর্যন্ত হয়। উপস্থিত সকল কৃষক আগামীতে লিডার-৭৭৭ জাত চাষ করার আশা প্রকাশ করেন। কোম্পানীর পক্ষ থেকে আর্দশ চাষী কে পুরস্কার প্রদান করা হয়।।
সংবাদ শিরোনাম
ইউনাইটেড সীড কোম্পানীর আয়োজনে হাইব্রিড তরমুজ লিডার -৭৭৭ মাঠ অনুষ্ঠিত
-
কৃষককন্ঠ ডেস্ক - আপডেট সময় ০৫:১৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
- ৪০১ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ










