ডেইরি খামারী ঐক্য বিষয়টি খামারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা খামারীরা একত্রিত হলে তারা ন্যায্যমূল্যে তাদের পণ্য বাজারে বিক্রি করতে পারবেন যাতে ক্রেতাদেরও সমস্যার সম্মুখীন না হতে হয়।ডেইরী খামারী ঐক্য বর্তমান বাজারের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। কেননা খামারীরা একত্রিত হলে তারা বাজারের সিন্ডিকেট ভেঙে দিয়ে নিজেরা শক্ত অবস্থান গঠন করতে পারবেন। ফলে বাজারের উন্নতি সাধন হবে।
এছাড়াও ঐক্যবদ্ধভাবে কাজ করলে তারা তাদের অধিকার আদায় করে নিতে পারবেন এবং তাদের প্রয়োজনীয় সবকিছু ন্যায্য দামে পেতে পারবেন, ফলে বাজারে ডেইরী পণ্যগুলোর দামও স্থিতিশীল হবে।
ডেইরী খামারীদের ঐক্যের গুরুত্ব
ডেইরী খামারীদের ঐক্য গুরুত্বপূর্ণ তা আমরা জানতে পারলাম। কিন্তু এই ঐক্য কেনো গুরুত্বপূর্ণ তা জেনে নেয়া প্রয়োজন। তাহলে এবার সেগুলো সম্পর্কে জেনে নেই-
- ডেইরী খামারিরা একসাথে কাজ করলে বাজারের দাম নির্ধারণ করতে পারবেন তারা। ফলে ক্রেতাদের অধিক মূল্য দিয়ে পণ্য কিনতে হবে না।
- ডেইরী খামারীরা যদি একসাথে কাজ করেন তাহলে তারা নতুন নতুন প্রযুক্তি সম্পর্কে ধারণা পেতে পারেন। এতে তারা তাদের খামারের উন্নয়ন সাধন করতে পারবেন।
- খামারিরা একত্রিত হয়ে কাজ করলে তারা বিভিন্ন অর্ডার সম্মিলিত ভাবে সম্পন্ন করার মাধ্যমে ভালো লাভ করতে পারবেন।
- এছাড়াও যারা মধ্যবর্তী লাভকারী আছে তারা এক্ষেত্রে সুবিধা করতে পারবে না যা বিক্রেতা এবং ক্রেতা উভয়ের জন্যই উপকারী।
ডেইরী খামারীদের ঐক্য: বর্তমান অবস্থা
অর্থাৎ, নিশ্চিতভাবেই বোঝা যাচ্ছে ডেইরী খামারিদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা তাদের জন্য এবং দেশের অর্থনৈতিক অবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বাস্তব ক্ষেত্রে এই ঐক্যের প্রয়োজনীয়তা সকলে বুঝলেও এর প্রয়োগ খুবই কম।যদিও এর পিছনে বেশ কিছু আর্থ-সামাজিক সমস্যা রয়েছে। এসকল সমস্যার কারণে খামারীদের মধ্যে এখনো অমত হয়ে থাকে।
একে অপরের প্রতি পারস্পরিক সহযোগিতার অভাব, প্রতিযোগিতামূলক মনোভাব, অর্থনৈতিক সমস্যা এবং বহুদিন ধরে চলে আসা বাজারের সিন্ডিকেট- এই সমস্যাগুলোর কারণে ডেইরী খামারিরা চাইলেও এক হতে পারছেন না।
তবে আশা করা যায় এই সমস্যা থেকে অচিরেই উত্তরণ হবে আমাদের কেননা বর্তমান খামারীরা শুধু লাভের বিষয়েই নয়, বরং ব্যবসা প্রসারের বিষয়েও সচেতন।
পরিবেশবান্ধব ডেইরি খামারের চাহিদা
আমরা জানি ডেইরী খামারিদের সংঘবদ্ধ হওয়ার পথটি অত্যন্ত দুর্গম। তবুও তারা যদি এক হন তাহলে পরিবেশবান্ধব ডেইরী খামার গড়ে তুলতে পারবেন। যার চাহিদা বিশ্বব্যাপী।কিন্তু পরিবেশবান্ধব ডেইরী খামারের চাহিদা এত বেশি কেনো? তাহলে এবার জেনে নেই এগুলো-
- পরিবেশবান্ধব পদ্ধতিতে দুধ উৎপাদন করা সম্ভব হয় বলে এসব ডেইরী খামারের প্রতি গ্রাহকের আগ্রহ বেশি থাকে।
- খামারীদের মধ্যে সহায়তা এবং টেকসই উন্নয়ন সাধিত হয় বলে বিক্রয়ের ক্ষেত্রে এই পণ্য ভরসাযোগ্য হয়। কারণ বর্তমানে মানুষ স্বাস্থ্য সচেতন হয়ে উঠছে।
- রাসায়নিক বস্তু মুক্ত থাকে বলে মানুষ পরিবেশবান্ধব ডেইরী খামারের প্রতি নির্দ্বিধায় ভরসা করতে পারে।
- এই প্রক্রিয়ায় উৎপাদন খরচ কম হয় বলে ডেইরি খামারের চ্যালেঞ্জ ও সমাধান সহজ হয়। এতে ব্যবসায় লাভবান হওয়া সম্ভব হয়।
- দুধ উৎপাদন খাতে টেকসই উন্নয়ন কৌশল এবং টেকসই খামারি প্রযুক্তি ব্যবহার করা সম্ভব হয়।
- বড় বড় ডেইরী অর্ডারগুলো সাধারণ পরিবেশবান্ধব ডেইরী ফার্মগুলোতে করা হয় কেননা এগুলো বেশি ভরসাযোগ্য ক্রেতাদের কাছে।
খামারীদের সহযোগিতা: একটি শক্তিশালী খাতের ভিত্তি

বর্তমানে বাংলাদেশে শিল্পের দিক থেকে গার্মেন্টস শিল্প সবেচয়ে এগিয়ে। কিন্তু দেশে সরকারি এবং বেসরকারিভাবে এত খামার প্রতিষ্ঠিত হওয়া পরেও ডেইরী শিল্পে সহযোগিতা না থাকায় টেকসই ডেইরী খামার শিল্প তৈরী হচ্ছে না।একই কারণে খামার ব্যবস্থাপনা উন্নয়নও সাধিত হচ্ছে না। তাই দুধ উৎপাদন ও উন্নয়ন নিশ্চিত করতে হলে খামারিদের এক হতে হবে। টেকসই ডেইরি খামারের জন্য নতুন প্রযুক্তির আবির্ভাব ঘটাতে হবে।
তাছাড়াও যেহেতু ডেইরি খামারী ঐক্য এবং পরিবেশ রক্ষা বিষয়টি পরস্পর সম্পর্কিত, তাই ডেইরি খামারীদের ঐক্য এবং তার প্রভাব সম্পর্কে গণসচেতনতা সৃষ্টি করতে হবে। এতেই এই খাতের উন্নয়ন সম্ভব।
ডেইরি খামারের ভবিষ্যৎ: একটি সবুজ এবং টেকসই খাত
উপর্যুক্ত আলোচনা থেকে আমরা বুঝলাম যে, টেকসই ডেইরী চাষ পদ্ধতি ডেইরী খামারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবেশবান্ধব খামারীরা তাদের প্রচারের জন্য যে মার্কেটিং করে তাকেই গ্রিন বা সবুজ মার্কেটিং বলে।
ডেইরী খামারীরা যদি সংঘবদ্ধ হয়ে এই কাজ পরিচালনা করতে পারে, তবে দেশের অন্যতম বৃহৎ শিল্প হিসেবে গড়ে উঠবে ডেইরী খাত। দুধ উৎপাদনে খামারীদের সহযোগিতার গুরুত্ব সম্পর্কে বিষদভাবে জানলে অবশ্যই সকলে এক্ষেয়্রে আগ্রহী হবে।
বিশেষত, ছোট ডেইরি খামারের জন্য টেকসই প্রযুক্তি আনা সম্ভব হবে যারা অধিক মূলধন বিনিয়োগ করতে পারছে না। ফলে ডেইরী খাতের টেকসই সমাধান সম্ভব হবে এবং সবুজ ডেইরী উৎপাদন করা যাবে।
ডেইরি খাতের ভবিষ্যৎ টেকসই উন্নয়ন কৌশল সম্পর্কে আমরা বিষদভাবে জেনেছি। এবার এই জ্ঞানকে কাজে লাগাতে হবে প্রাত্যহিক জীবনে। তাহলেই আমাদের এই খাত নিয়ে দেশের অর্থনীতি ভবিষ্যৎ স্বপ্ন দেখতে পারবে।

কৃষককন্ঠ ডেস্ক 








