কোরবানিকে সামনে রেখে কম খরচে স্বাস্থ্যসম্মতভাবে গরু মোটাতাজা করবেন যেভাবে

গত বছর কোরবানির ঈদে প্রায় ১ কোটি ২৫ লাখ পশু কোরবানি হয়েছে। তাই এ বছরে আসন্ন কোরবানি ঈদে প্রায় দেড় কোটি পশুর চাহিদা হতে পারে। গরু মোটাতাজা করে বিক্রি করা লাভজনক। অল্প সময়ে অল্প পুঁজিতে গরু মোটাতাজা করে বেকারত্ব ও দারিদ্র্য দূর করা যায়।

যদি ৩ মাস মেয়াদি মোটাতাজাকরণ প্রক্রিয়া হাতে নেওয়া হয় তাহলে ৩ মাস সময় হাতে রেখে এর আগের ১ মাসের মধ্যে গরু নির্বাচন করে ফেলতে হবে। আসন্ন কোরবানিতে কেউ যদি গরু মোটাতাজাকরণ প্রক্রিয়া করতে চায় তাহলে রোজার ঈদের আগের সময়টাতে গরু কিনতে হবে।

গরু কেনার ক্ষেত্রে অবশ্যই গরুর রং লাল বা কালো যেটা গ্রাহকেরা খুবই পছন্দ করে তার দিকে খেয়াল রাখতে হবে। গরুর বয়স হতে হবে ২-২.৫ বছর। উল্লেখ্য গরুর বয়স ন্যূনতম ২ বছর হলে সেটি কোরবানির জন্য উপযুক্ত বলে বিবেচিত হয়। এ ক্ষেত্রে গরুর দাঁত দেখে বয়স যাচাই করে নিতে হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *