টিটিই আব্দুল আলিম মিঠু বলেন, “ট্রেনের যাত্রী আর স্টাফদের এমন করুণ অবস্থা দেখে এগিয়ে আসেন রেললাইন থেকে কিছু দূরে বসবাসকারী মানুষগুলো। বিনা স্বার্থে যার যা সামর্থ্য ছিল, যার ঘরে যা রান্না করা খাবার ছিল, তাই দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। বাড়ি থেকে গৃহবধূরা খাবার নিয়ে ট্রেনের কাছে পৌঁছান। কারও হাতে ছিল ভাত-ডাল, কারও হাতে খিচুরি, কারও হাতে রুটি-সবজি, আবার কারও হাতে পানি। এর মাঝেই কেউ কেউ রান্না করে খাবার নিয়ে আসার জন্য উদগ্রীব। বৃদ্ধ এবং শিশুদের প্রতি তাদের নজর ছিল বেশি। তাদের খাবার পানিতে শান্তি পায় সবাই।”
টিটিই আব্দুল আলিম মিঠু তার প্রতিক্রিয়ায় বলেন, “তাদের এমন মানবিক দৃষ্টান্ত আমি কোথাও দেখিনি। ওইসব মানুষগুলোর পরিবার দেখে মনে হয়েছে দিন এনে দিন খাওয়ার মতো। অথচ কিভাবে তারা মানুষের কষ্টে পাশে দাঁড়ালো। পাবনার মানুষ যে কতটা আত্মিক আর অতিথি পরায়ণ তা আবারও প্রমাণ হলো।”
ঘটনাস্থল তাঁতীবন্দ গ্রামের বাসিন্দা আজগর আলী বলেন, “আমি যখন দেখলাম স্টেশনের বাইরে হঠাৎ ট্রেনটা অনেক সময় দাঁড়িয়ে আছে। কাছে গিয়ে দেখি অনেকে পানির জন্য, কেউবা খাবারের জন্য কষ্ট পাচ্ছে। আশপাশে কোনো দোকানপাট ছিল না। তখন আশপাশের সবাইকে সাধ্যমতো খাবার পানি নিয়ে আসতে বলি। এভাবেই হয়েছে।”
রহিমা খাতুন নামের এক গৃহবধূ বলেন, “মানুষের কষ্ট দেখে কি ভালো লাগে বলেন তো। যেখানে ট্রেন থেমে ছিল, সেখান থেকে কিছু দূরেই আমারে বাড়ি। ট্রেন অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে ছিল। অনেক মানুষ। এগিয়ে গিয়ে দেখি কেউ পানি খুঁজছে, কেউ কিছু খাবার খুঁজছে। এরপর বাড়িতে গিয়ে যা ডাল-ভাত ছিল, সেগুলোই এনেই দিয়েছি। আমার নিজেরও ভালো লেগেছে।”

কৃষককন্ঠ ডেস্ক 





















