সফল পোলট্রি ব্যবসা করতে চাইলে বাস্তব পরামর্শ আবশ্যক। আর এক্ষেত্রে সর্বোত্তম উপায় হলো একজন খামারীর বাস্তব জীবনের পরামর্শ নেয়া। কারণ এর মাধ্যমে এমন অনেক কিছু শেখা যায় যা প্রশিক্ষণ দ্বারা শেখা সম্ভব না।সফল পোলট্রি ব্যবসা প্রত্যেক খামারীর স্বপ্ন। একজন খামারী তার ব্যবসা পরিচালনার পথে বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। যার অনেক কিছুই তার একার পক্ষে সমাধান করা সম্ভব হয়না।
এমন অবস্থায়, তিনি যদি একজন সফল খামারীর পরামর্শ নেন, তবে অনেক সমস্যাই সমাধান হয়ে যাবে কোনো রকম লোকসান হওয়া ছাড়াই। একারণেই আমরা সর্বদা পরামর্শ দেই একজন খামারীর থেকে উপযুক্ত পরামর্শ নিতে।
একজন সফল খামারীর বাস্তব জীবনের পরিচিতি
পোলট্রি খামারীর বাস্তব পরামর্শ পেতে হলে একজন খামারীর বাস্তব জীবন সম্পর্কে প্রথমে জেনে নেয়া প্রয়োজন। আমরা আজ এখানে বিশেষ কোনো খামারীর নাম উল্লেখ করব না। বরং সামগ্রিক ভাবে বিভিন্ন খামারীদের সাথে কথা বলে যে বাস্তব জীবনের পরিচিতি পেয়েছি, সেটাই তুলে ধরব। সফল খামারী হওয়ার পথ কখনোই মসৃণ নয়। প্রায় সব খামারী অত্যন্ত দরিদ্র অবস্থা থেকেই শুরু করেছেন তাদের খামার।
দারিদ্র্যে জর্জরিত হয়ে নিজের শেষ সম্বল টুকু দিয়ে অথবা ঋণ করে পরিশ্রমের মাধ্যমে গড়ে তুলেছেন এক একটি খামার। অক্লান্ত পরিশ্রমের ফলও পেয়েছেন তারা। তাদের কেউ আজ একের অধিক খামারেরও মালিক। কিন্তু কেমন ছিল তাদের প্রস্তুতির সময়কাল বা এই দীর্ঘ যাত্রা। চলুন ধাপে ধাপে সেগুলো জেনে নেই।
পোলট্রি খামার শুরু করার সময়ে যে প্রস্তুতি প্রয়োজন
পোলট্রি খামার শুরু করার সময় প্রথমত যে প্রস্তুতি প্রয়োজন তা হলো পরিকল্পনা। একটি খামার পরিচালনার পূর্বে সেটি সম্পর্কে বিস্তারিত জানতে হয়। খামারের প্রয়োজনীয় যন্ত্রপাতি, মুরগীর জাত ইত্যাদি সম্পর্কিত বিষদ জানা আবশ্যক।
প্রস্তুতিগুলো সংক্ষেপে উল্লেখ করা হলো-
- আলো-বাতাস সমৃদ্ধ উঁচু জায়গা সন্ধান যেখানে খামার স্থাপন করা যায়।
- সুপরিকল্পিত বাজেট তৈরী।
- খামার নির্মাণের সরঞ্জাম ক্রয়।
- সঠিক মুরগীর জাত নির্বাচন এবং ক্রয়।
- মুরগীর খাবার এবং প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা
- খামারে লোক নিয়োগ করা সম্ভব কিনা তা বিচার করা। যদি বাজেটে সংকুলান হয়, তবে অভিজ্ঞ এবং দক্ষ কর্মচারীর ব্যবস্থা করা।
- খামারের জন্য প্রয়োজনীয় সবকিছু বিচার বিশ্লেষণ করা।
- পণ্য বাজারজাতকরণ সম্পর্কে সঠিক তথ্য সংগ্রহ।
পোলট্রি খামার পরিচালনার জন্য কার্যকর কৌশল ও পরিকল্পনা
পোলট্রি খামার পরিচালনা করতে সবচেয়ে প্রয়োজনীয় জিনিসটি হলো পোলট্রি ব্যবসার কৌশল। যে খামারী যত বেশি কৌশলী, তার খামারের উন্নতি তত বেশি। পরিকল্পনা বা কৌশল যেটাই হোক না কেনো, তার মূল দিক হলো কীভাবে অল্প বাজেটে লাভ বেশি করা যায়। খামার পরিচালনায় বিভিন্ন রকম প্রতিকূলতা সৃষ্টি হয়। অনেক ক্ষেত্রে জ্ঞান বা অভিজ্ঞতা দ্বারা এসব সমস্যার সমাধান করা গেলেও সব ক্ষেত্রে তা সম্ভব হয় না।
একারণে খামারের সাধারণ সমস্যা এবং তাদের সমাধান পদ্ধতি সম্পর্কে জেনে নেয়া অতি গুরুত্বপূর্ণ।
এবং তাদের কার্যকর সমাধান কৌশল
উপর্যুক্ত তথ্য থেকে আমরা জেনেছি, খামারের সাধারণ সমস্যাগুলো সম্পর্কে জানা কতটা জরুরী। মূলত পোলট্রি খামারে সফলতা অর্জন এর উপরই নির্ভরশীল। তাই পোলট্রি খামারের সমস্যা ও সমাধান পদ্ধতিগুলো নিয়ে এখন আমরা আলোচনা করব-
- পোলট্রি খামারী হওয়ার পরামর্শ গুলোর মধ্যে অন্যতম হলো মুরগীর জাত নির্বাচন। শুরুর দিকে এ সমস্যা অনেকেরই হয়ে থাকে। ডিম এবং মাংস উভয়ই উৎপাদন করতে চাইলে উপযুক্ত জাত নির্বাচন আবশ্যক।
- পোলট্রি খামারের চ্যালেঞ্জ প্রায় সময়ই উদ্ভুত হতে দেখা যায়। আর তার মধ্যে প্রধান হলো বাজেট সমস্যা। খাদ্য ক্ষেত্রে প্রায় ৭৫ শতাংশ পর্যন্ত বাজেট ব্যয় করতে দেখা যায় কিছু খামারী। পরবর্তীতে যা লাভের পরিমাণ কিছুটা কমিয়ে দেয়। তাই বাজেট যতটা সম্ভব কম করতে হবে।
- সফল খামারী হওয়ার মানসিকতা থাকতে হবে। সফল খামারীদের সবচেয়ে বড় গুণ হলো তারা বেশ পরিশ্রমী। তাই সমস্যা দেখে ধৈর্য হারা হওয়াটাও বেশ বড় একটা সমস্যা হিসেবেই দেখা হয়।
- পোলট্রি খামারের ঝুঁকি থাকবেই। এক্ষেত্রে সাহসী সিদ্ধান্ত নিতে হবে। ঝুঁকির ভয়ে খামার গুটিয়ে ফেললে চলবে না।
পোলট্রি খামারের ভবিষ্যত উন্নতি এবং বৃদ্ধি কৌশল
পোলট্রি খামারে লাভ বৃদ্ধি করতে চাইলে খামারে সময় ও সম্পদের ব্যবস্থাপনা সঠিক হওয়া চাই। এক্ষেত্রে পোলট্রি ব্যবসার বৃদ্ধি কৌশল সম্পর্কে সঠিক ধারণা থাকতে হবে। পোলট্রি খামার নিকট ভবিষ্যতে এদেশের বেশ বড় একটা শিল্প হতে চলেছে। খামারে সঠিক পরিকল্পনা প্রয়োগ করলে এ দিন আর বেশি দূরে নয়। তাই খামারী হওয়ার টিপস সম্পর্কে বিষদভাবে জানতে হবে।
মুরগীর খাদ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্য ব্যবস্থাপনা এবং বাকারজাতকরণ- এ তিনটি বিষয়ে পান্ডিত্য থাকলে অতি সহজেই পোলট্রি ব্যবসায় লাভ করা যায়। পাশাপাশি, পোলট্রি খামারে প্রযুক্তির ভূমিকা অনেক।
তাই, সাধ্যমত প্রযুক্তিগত জ্ঞান কাজে লাগিয়ে পোলট্রি খামারের ভবিষ্যত পরিকল্পনা করলে অতি দ্রুত এ ব্যবসায় প্রসার লাভ করা সম্ভব।
পোলট্রি ব্যবসা সম্পর্কে এতক্ষণ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য জানলাম আমরা। যেকোনো নতুন খামারী উদ্যোক্তার জন্য এ বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো মেনে চলা আবশ্যক। এতে একজন উদ্যোক্তা দ্রুত একজন সফল খামারী হিসেবে গড়ে উঠতে পারবেন।

কৃষককন্ঠ ডেস্ক 









