ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ী আটক। বায়োফ্লক প্রযুক্তিতে বাংলাদেশের মৎস্য খাতের নতুন সম্ভাবনা  নদী দখল ও দূষণে হুমকিতে দেশীয় মাছের প্রজাতি  আতা ফলের ফল ছিদ্রকারি পোকা: কারণ, লক্ষণ, প্রতিকার ও সমন্বিত ব্যবস্থাপনা আদার গাছ ছিদ্রকারি পোকা – জীবনচক্র, ক্ষয়ক্ষতি ও টেকসই সমাধান বাংলাদেশে আতা ফলের আগা মরা রোগ: কারণ, লক্ষণ, প্রতিকার ও সমন্বিত ব্যবস্থাপনা আনারসের হার্ট রট রোগ – কারণ, লক্ষণ ও টেকসই সমাধান আমলকির কান্ড ছিদ্রকারি পোকা – জীবনচক্র, ক্ষতি ও সমন্বিত সমাধান আমলকির গল মাছি – জীবনচক্র, ক্ষতি ও সমন্বিত ব্যবস্থাপনা আমলকির স্কেল পোকা – জীবনচক্র, ক্ষতি ও সমন্বিত ব্যবস্থাপনা

প্রতিবন্ধী কিশোরীকে শ্লীলতাহানির   অভিযোগ: আটক -১

  • কৃষককন্ঠ ডেস্ক
  • আপডেট সময় ০৫:০২:৫১ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
  • ৪০৩ বার পড়া হয়েছে

সাইফুল ইসলাম, পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে এক প্রতিবন্ধী কিশোরীকে (১৬) ধ র্ষণ করার অভিযোগ উঠেছে। অভিযুক্ত একজনকে আটক করেছে পুলিশ। এসময় তার চিৎকার শুনে ঘটনাস্থলে পৌঁছে প্রতিবাদ করায় ভুক্তভোগীর মাকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। গতকাল উপজেলার কালাইয়া ইউনিয়নে ঘটেছে ওই ঘটনা। আহত অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে ভুক্তভোগীর শারিরীক পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় ও তার মা’কে বাউফল হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা শুক্রবার রাতে বাউফল থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে হাসান হাওলাদার (৩০) নামের অভিযুক্ত একজনকে আটক করেছে পুলিশ৷ ভুক্তভোগী পরিবার জানায়, ভুক্তভোগীর বাবা পেশায় একজন দিনমজুর।
ভুক্তভোগী ছোট বেলা থেকে বাক ও বুদ্ধি প্রতিবন্ধী। গত কয়েকদিন থেকেই অভিযুক্ত হাসান ভুক্তভোগীর চারপাশে ঘোরাফেরা করছিলো। ঘটনার দিন বেলা ১১ টার দিকে সাংসারিক কাজে বাহিরে যায় ওই কিশোরীর মা।
সুযোগ বুঝে অভিযুক্ত হাসান বাড়ির পাশে একটি নির্জন স্থানে নিয়ে ভুক্তভোগী ওই কিশোরীকে যৌন নির্যাতন করেন। কাজ শেষে বাড়ি ফেরার সময় ভুক্তভোগীর চিৎকার শুনতে পায় তার মা।
তিনি ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীর সাথে হাসানকে অসংলগ্ন অবস্থায় দেখতে পায়। এসময় দৌড়ে পালিয়ে যায় অভিযুক্ত৷ বিষয়টি নিয়ে অভিযুক্তকে ও পরিবারকে বকাঝকা করায়, অভিযুক্ত তার কয়েক স্বজনকে নিয়ে ভুক্তভোগী কিশোরীর মা ও ফুফুকে মারধর করে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. আব্দুর রউফ বলেন, ওই কিশোরীকে বিকেল ৫টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে ভর্তি করা হয়। তার হিস্টোরি শোনার পরে, তাকে শারিরীক পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং তার মাকে ভর্তি দেয়া হয়েছে। বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন বলেন, শুক্রবার রাতে এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ করেছেন প্রতিবন্ধী কিশোরীর বাবা। অভিযোগের প্রেক্ষিতে একজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ ও অন্যান্য বিষয় বিশ্লেষণ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি

Tag :
অথরের তথ্য

Abrar Khan

জনপ্রিয় সংবাদ

আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ী আটক।

প্রতিবন্ধী কিশোরীকে শ্লীলতাহানির   অভিযোগ: আটক -১

আপডেট সময় ০৫:০২:৫১ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫