ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ী আটক। বায়োফ্লক প্রযুক্তিতে বাংলাদেশের মৎস্য খাতের নতুন সম্ভাবনা  নদী দখল ও দূষণে হুমকিতে দেশীয় মাছের প্রজাতি  আতা ফলের ফল ছিদ্রকারি পোকা: কারণ, লক্ষণ, প্রতিকার ও সমন্বিত ব্যবস্থাপনা আদার গাছ ছিদ্রকারি পোকা – জীবনচক্র, ক্ষয়ক্ষতি ও টেকসই সমাধান বাংলাদেশে আতা ফলের আগা মরা রোগ: কারণ, লক্ষণ, প্রতিকার ও সমন্বিত ব্যবস্থাপনা আনারসের হার্ট রট রোগ – কারণ, লক্ষণ ও টেকসই সমাধান আমলকির কান্ড ছিদ্রকারি পোকা – জীবনচক্র, ক্ষতি ও সমন্বিত সমাধান আমলকির গল মাছি – জীবনচক্র, ক্ষতি ও সমন্বিত ব্যবস্থাপনা আমলকির স্কেল পোকা – জীবনচক্র, ক্ষতি ও সমন্বিত ব্যবস্থাপনা

ঢাকার বায়ু আজও অস্বাস্থ্যকর, নির্মল বায়ু কবে পাবে নগরবাসী

  • কৃষককন্ঠ ডেস্ক
  • আপডেট সময় ০৩:২৯:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
  • ৩৬২ বার পড়া হয়েছে

চলতি ফেব্রুয়ারি মাস, গত জানুয়ারি এবং ডিসেম্বর (২০২৪) মাসের একটি দিনেও নির্মল বায়ু পায়নি নগরবাসী। এর মধ্যে গত সোমবার সকালে রাজধানীর বায়ুর মান ছিল ৫৪২।

সেই পরিস্থিতিতে ‘অস্বাভাবিকের চেয়ে অস্বাভাবিক’ বলেছিলেন বিশেষজ্ঞরা। তার আগে গত ২২ জানুয়ারি রাজধানীর বায়ুর মান ছিল ৫১৮। দূষণে এভাবে একের পর এক রেকর্ডের পরও পরিবেশ অধিদপ্তরসহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর কোনো বোধোদয় নেই।

আজ বুধবার সকাল সাড়ে আটটার আইকিউএয়ারের মানসূচকে ঢাকার গড় বায়ুর মান ১৭২। এমন অবস্থাকে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়।

আজ সকালে বিশ্বের ১২৪ নগরীর মধ্যে ঢাকার অবস্থান পঞ্চম। বায়ুদূষণে ঢাকার এ অবস্থান তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার।

প্রতিষ্ঠানটি বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।

রাজধানী ও এর আশপাশের এলাকাগুলোর মধ্যে যেসব এলাকায় বায়ুর মান মারাত্মক দূষিত, সেগুলোর মধ্যে আছে সাভারের হেমায়েতপুর (১৯৭), মিরপুরের ইস্টার্ন হাউজিং (১৯২) ও ঢাকার মার্কিন দূতাবাস (১৮১)।

আজ আইকিউএয়ারের দেওয়া সতর্কবার্তায় ঢাকাবাসীর উদ্দেশে পরামর্শ, বাইরে বের হলে সুস্বাস্থ্যের জন্য অবশ্যই মাস্ক পরতে হবে। খোলা স্থানে ব্যায়াম করা যাবে না। আরও একটি পরামর্শ, ঘরের জানালা বন্ধ রাখতে হবে।

ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২ দশমিক ৫-এর উপস্থিতি। ঢাকার বাতাসে এর উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানমাত্রার চেয়ে প্রায় ১৭ গুণ বেশি।

অথরের তথ্য

Abrar Khan

জনপ্রিয় সংবাদ

আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ী আটক।

ঢাকার বায়ু আজও অস্বাস্থ্যকর, নির্মল বায়ু কবে পাবে নগরবাসী

আপডেট সময় ০৩:২৯:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫