ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ী আটক। বায়োফ্লক প্রযুক্তিতে বাংলাদেশের মৎস্য খাতের নতুন সম্ভাবনা  নদী দখল ও দূষণে হুমকিতে দেশীয় মাছের প্রজাতি  আতা ফলের ফল ছিদ্রকারি পোকা: কারণ, লক্ষণ, প্রতিকার ও সমন্বিত ব্যবস্থাপনা আদার গাছ ছিদ্রকারি পোকা – জীবনচক্র, ক্ষয়ক্ষতি ও টেকসই সমাধান বাংলাদেশে আতা ফলের আগা মরা রোগ: কারণ, লক্ষণ, প্রতিকার ও সমন্বিত ব্যবস্থাপনা আনারসের হার্ট রট রোগ – কারণ, লক্ষণ ও টেকসই সমাধান আমলকির কান্ড ছিদ্রকারি পোকা – জীবনচক্র, ক্ষতি ও সমন্বিত সমাধান আমলকির গল মাছি – জীবনচক্র, ক্ষতি ও সমন্বিত ব্যবস্থাপনা আমলকির স্কেল পোকা – জীবনচক্র, ক্ষতি ও সমন্বিত ব্যবস্থাপনা

আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসের সর্বকালের সেরা: প্রধান উপদেষ্টা

  • কৃষককন্ঠ ডেস্ক
  • আপডেট সময় ১১:০৮:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
  • ২৩২ বার পড়া হয়েছে

আগামী জাতীয় নির্বাচন দেশের ইতিহাসের সর্বকালের সেরা নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা করা হচ্ছে বলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন।

আজ রোববার প্রধান উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্র্যান্ডসেনের সঙ্গে বৈঠকের সময় এ কথা জানান ড. ইউনূস।

রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টাকে দেওয়া নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোরের একটি চিঠি হস্তান্তর করেন। চিঠিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি নরওয়ের দৃঢ় সমর্থন জানানো হয়েছে।

রাষ্ট্রদূ গুলব্র্যান্ডসেন বলেন, ‘প্রয়োজনীয় সংস্কার করা এবং অবাধ ও সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন পরিচালনায় আপনার প্রচেষ্টার প্রতি (আমাদের) প্রধানমন্ত্রীর জোরালো সমর্থন রয়েছে।’

প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূতকে বলেন, সরকার বাংলাদেশের পরবর্তী সাধারণ নির্বাচনকে ‘সর্বকালের সেরা এবং ঐতিহাসিক’ করার পরিকল্পনা করছে।

এ বিষয়ে ড. ইউনূস বলেন, ‘আমরা একটি উদাহরণ, একটি ঐতিহাসিক উদাহরণ তৈরি করতে চাই।’

অথরের তথ্য

Abrar Khan

জনপ্রিয় সংবাদ

আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ী আটক।

আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসের সর্বকালের সেরা: প্রধান উপদেষ্টা

আপডেট সময় ১১:০৮:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫