ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ী আটক। বায়োফ্লক প্রযুক্তিতে বাংলাদেশের মৎস্য খাতের নতুন সম্ভাবনা  নদী দখল ও দূষণে হুমকিতে দেশীয় মাছের প্রজাতি  আতা ফলের ফল ছিদ্রকারি পোকা: কারণ, লক্ষণ, প্রতিকার ও সমন্বিত ব্যবস্থাপনা আদার গাছ ছিদ্রকারি পোকা – জীবনচক্র, ক্ষয়ক্ষতি ও টেকসই সমাধান বাংলাদেশে আতা ফলের আগা মরা রোগ: কারণ, লক্ষণ, প্রতিকার ও সমন্বিত ব্যবস্থাপনা আনারসের হার্ট রট রোগ – কারণ, লক্ষণ ও টেকসই সমাধান আমলকির কান্ড ছিদ্রকারি পোকা – জীবনচক্র, ক্ষতি ও সমন্বিত সমাধান আমলকির গল মাছি – জীবনচক্র, ক্ষতি ও সমন্বিত ব্যবস্থাপনা আমলকির স্কেল পোকা – জীবনচক্র, ক্ষতি ও সমন্বিত ব্যবস্থাপনা

মুরগি পালন: সহজ উপায়ে আয় বাড়ানোর কৌশল

  • কৃষককন্ঠ ডেস্ক
  • আপডেট সময় ০৯:০৫:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
  • ২৫৪ বার পড়া হয়েছে

মুরগি পালন নিয়ে এখন গ্রামীণ প্রায় সব এলাকাতেই বেশ আগ্রহ দেখা যায়। একারণে আমাদের দেশে পোলট্রি ফার্মের সংখ্যাও দিন দিন বাড়ছে। তাই এই ফার্মগুলো থেকে আয় বাড়ানোর কৌশল সম্পর্কে জানা আবশ্যক।মুরগী পালন বর্তমানে বেশ লাভজনক একটু ব্যবসা হিসেবে পরিচিত। এর প্রত্যেকটি বিষয়বস্তু সম্পর্কে সঠিকভাবে জানলে এবং দক্ষতা অর্জন করতে পারলে পোলট্রি খামার থেকে বেশ ভালো পরিমাণে লাভ পাওয়া সম্ভব। তাই সহজ উপায়ে মুরগী পালনের আয় বাড়ানোর কৌশলগুলো নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করা হলো।

মুরগী পালনের গুরুত্ব 

আমাদের গ্রামাঞ্চলে মুরগী পালন অতি প্রাচীনকাল থেকেই প্রচলিত। গ্রামের উঠানে ছাড়া অবস্থায় দেশী মুরগী পালন করে থাকেন অনেকেই। এই মুরগীগুলো একদিকে যেমন পরিবারের মানুষের মাংস এবং ডিমের চাহিদা মেটায়, তেমনি বিক্রি করে অর্থ উপার্জনও করা যায়। তবে সমস্যা হলো দেশী মুরগীর জন্য খাবার ছাড়া অতিরিক্ত তেমন কোনো যত্ন নেয়া হয় না। একারণেই এদের উৎপাদনশীলতা খুবই কম। কিন্তু এদের পুষ্টিমান বেশি। একারণেই খামার ব্যবসা নিয়ে মানুষের মধ্যে আগ্রহ বাড়ছে।

ছাড়া অবস্থায় মুরগী পালন করলে এসব মুরগীর জন্য তেমন কিছুই করতে হয় না। শুধু দানা জাতীয় খাবার দিলেই চলে। বাকিটা তারা আশপাশ থেকে খাবার খুঁজে নেয়। ফলে তেমন কোনো বিনিয়োগ ছাড়াই এটি পরিবারের প্রোটিনের চাহিদা মেটাচ্ছে। সেকারণেই মুরগী পালনের গুরুত্ব অনেক। লাভ করার জন্য খামার আকারে মুরগী পালন করলে তা আরও বেশি লাভজনক।

মুরগি পালন থেকে আয় বৃদ্ধির উপায় 

সাধারণত গ্রামাঞ্চলে কৃষি কাজের সাথে জড়িত মানুষের সংখ্যাই বেশি। কৃষিকাজের জন্য বেশ ভালো একটা সময় তাদের জমিতে দিতে হয়। ফলে অন্য কিছু করা দুষ্কর হয়ে পড়ে।সেক্ষেত্রে মুরগী পালন বেশ ভালো একটি সুবিধা। কৃষক ভাইয়েরা তাদের কাজের অবসরে বিকেলে কিংবা রাতে মুরগী খামারে সময় দিতে পারবেন। 

পাশাপাশি পরিবারের অন্য সদস্যরাও তাকে এই কাজে সহায়তা করতে পারবেন যা অন্য কাজের ক্ষেত্রে সম্ভব নয়। ফলে অতিরিক্ত লোক নিয়োগ ছাড়াই মুরগী পালন থেকে অতিরিক্ত উপার্জন সম্ভব।

মুরগী খামার সফলভাবে পরিচালনার গাইডলাইন

মুরগী খামার সঠিকভাবে পরিচালনা করতে হলে আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে। এগুলো হলো-

  • ফার্মের পরিবেশ সবসময় পরিচ্ছন্ন এবং ময়লামুক্ত রাখতে হবে। যেনো কোনোভাবেই কোনো ভাইরাস, ব্যাকটেরিয়াসহ অন্যান্য জীবাণু ছড়াতে না পারে।
  • মুরগীর খাদ্য যথাসময়ে এবং যথাযথভাবে প্রদান করতে হবে। যেসব খাবার মুরগীর সুষম খাদ্যকে নির্দেশ করে সেসব কিছুর মিশ্রণ থাকতে হবে খামারে।
  • খামারের জায়গা খোলামেলা থাকতে হবে যেনো ভালোভাবে আলো-বাতাস ঢুকতে পারে। এতে মুরগীর স্বাস্থ্য সুরক্ষিত হবে এবং রোগব্যাধিও কম হবে।
  • মুরগীর ভ্যাক্সিনেশন এর ব্যাপারটি গুরুত্বের সাথে দেখতে হবে সবসময়। সঠিকভাবে পরিচর্যা করা থাকলে এবং মুরগীর রোগ-ব্যাধির ভ্যাক্সিন দেয়া থাকলে অনেকাংশেই মুরগীর স্বাস্থ্য বেশি সুরক্ষিত হয়।
  • মুরগী সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে। এতে মুরগী মৃত্যুহার কমে যাবে।

মুরগী পালনে খরচ নিয়ন্ত্রণ

মুরগি পালন করে লাভবান হওয়ার উপায় হলো খরচ নিয়ন্ত্রণ। পোলট্রি লাভ কৌশল বলতেই আমরা বুঝি কম খরচে মুরগী পালন। মুরগী খামারে লাভজনক পরিচালনা করা একটি দক্ষতার বিষয়।খরচ নিয়ন্ত্রণের জন্য প্রথমেই আপনার নজর দিতে হবে মুরগীর খাবার এবং স্বাস্থ্যের দিকে। খামারে মুরগীর খাদ্যের জন্য বেশ ভালো একটি পরিমাণ অর্থ খরচ হয়। খাদ্য যেনো কোনোভাবেই অপচয় না হয় তা নিশ্চিত করতে হবে। খাদ্যের এবং পানির গুণগত মান নিশ্চিত হলে এবং পরিবেশ পরিচ্ছন্ন থাকলে মুরগীর রোগ-ব্যাধির পরিমাণ কমে যায়।

ফলে চিকিৎসাজনিত খরচ তেমন করতে হয় না। এতে মুরগী খামার আয় বৃদ্ধি পায়। এছাড়াও ডিম পাড়ার কৌশল অবলম্বন করলেও ডিম এবং মাংসের উৎপাদনশীলতা বাড়ানো যায় যা খরচ নিয়ন্ত্রণের মাধ্যমে বেশ মুরগী খামার লাভ এনে দেয়।

মুরগি পালনে কম খরচে বেশি আয়

মুরগী পালনের মাধ্যমে আয় করার কৌশল আমরা ইতিমধ্যে জেনে গেছি। তবে মুরগী খামার থেকে দ্রুত আয় বাড়ানো যদি আপনার লক্ষ্য হয় তবে আপনাকে নজর দিতে হবে পোলট্রি ব্যবসায়ী, স্থানীয় দোকানি এবং হোটেল-রেস্টুরেন্টগুলোর প্রতি।

কারণ এসব জায়গায় নিয়মিতভাবে মুরগীর চাহিদা থাকে। ফলে গ্রামে বা স্থানীয়ভাবে মুরগী বিক্রির পাশাপাশি যদি এসব জায়গায় মুরগী বিক্রি শুরু করতে পারেন তবে সহজ মুরগী পালন থেকে বেশ ভালো পরিমাণ আয় আপনি করে নিতে পারবেন।

মুরগি পালনের ভবিষ্যৎ সম্ভাবনা এবং লাভজনক উপায় 

এতক্ষণ তো মুরগী পালন আয় এবং এই আয় বৃদ্ধির কৌশল নিয়ে অনেক কিছুই আমরা জানলাম। কিন্তু মুরগী পালন নিয়ে কেনো এত আগ্রহ? কারণ খামার ব্যবসা বর্তমানে বেশ সম্ভাবনাময় একটি ব্যবসা।

বাজারে গরু, খাসি সহ অন্যান্য মাংসের যে দাম, তাতে দেশের বেশিরভাগ মানুষের পক্ষে নিয়মিত এগুলো কিনে খাওয়া সম্ভব নয়। একমাত্র পোলট্রি মুরগীর দামই তাদের নাগালের মধ্যে।

একারণে এই মুরগী পালনের চাহিদা ক্রমাগত বাড়ছেই। তাই কৌশলগত ভাবে শুরু করতে পারলে এ ব্যবসায় আপনার লাভ নিশ্চিত। 

মুরগী পালন প্রাচীনকাল থেকেই আমাদের দেশে বেশ জনপ্রিয়। সময়ের পরিক্রমায় আর্থ-সামাজিক প্রেক্ষিতে এ ব্যবসা আরও বেশি চাহিদাসম্পন্ন এবং লাভজনক হয়ে উঠছে। তাই আপনিও কৃষিকাজের পাশাপাশি নতুন কোনো ব্যবসা নিয়ে আগাতে চাইলে এ কাজটি করতে পারেন।

অথরের তথ্য

Abrar Khan

জনপ্রিয় সংবাদ

আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ী আটক।

মুরগি পালন: সহজ উপায়ে আয় বাড়ানোর কৌশল

আপডেট সময় ০৯:০৫:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪