ঢাকা ০৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ী আটক। বায়োফ্লক প্রযুক্তিতে বাংলাদেশের মৎস্য খাতের নতুন সম্ভাবনা  নদী দখল ও দূষণে হুমকিতে দেশীয় মাছের প্রজাতি  আতা ফলের ফল ছিদ্রকারি পোকা: কারণ, লক্ষণ, প্রতিকার ও সমন্বিত ব্যবস্থাপনা আদার গাছ ছিদ্রকারি পোকা – জীবনচক্র, ক্ষয়ক্ষতি ও টেকসই সমাধান বাংলাদেশে আতা ফলের আগা মরা রোগ: কারণ, লক্ষণ, প্রতিকার ও সমন্বিত ব্যবস্থাপনা আনারসের হার্ট রট রোগ – কারণ, লক্ষণ ও টেকসই সমাধান আমলকির কান্ড ছিদ্রকারি পোকা – জীবনচক্র, ক্ষতি ও সমন্বিত সমাধান আমলকির গল মাছি – জীবনচক্র, ক্ষতি ও সমন্বিত ব্যবস্থাপনা আমলকির স্কেল পোকা – জীবনচক্র, ক্ষতি ও সমন্বিত ব্যবস্থাপনা

৬ মাসে ১৩৬টি আন্দোলন মোকাবিলা করেছে অন্তর্বর্তী সরকার

  • কৃষককন্ঠ ডেস্ক
  • আপডেট সময় ০৫:০৭:১৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
  • ২৯৮ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে তথ্য জানানো হয়েছে।

ছাত্র জনতার আন্দোলনের মুখে গতবছরের ৫ আগস্ট পতন ঘটে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের। এরপর ৮ আগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়।

দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন দাবিতে একের পর এক আন্দোলন মোকাবিলা করতে হয়েছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে। আর এই আন্দোলনের সংখ্যাও চমকে ওঠার মতো!

গত ৬ মাসে ১৩৬টি আন্দোলন মোকাবিলা করতে হয়েছে দেশের সংকটময় পরিস্থিতিতে দায়িত্ব নেওয়া এই সরকারকে।

বুধবার (২৯ জানুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়েছে।

সংগঠনটির ফেসুবক পেজ থেকে পোস্ট করা এ সংক্রান্ত একটি পোস্টারে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাহসী ভূমিকার প্রতীকী আবক্ষ তুলে তুলে ধরা হয়েছে।

পোস্টারে লেখা রয়েছে, “অন্তর্বর্তীকালীন সরকার গত ৬ মাসে ১৩৬টি আন্দোলন মোকাবিলা করেছে।”

এতে আরও লেখা রয়েছে, “স্বাধীনতার ৫৪ বছরে ৬ মাসের কম সময়ে এত আন্দোলন মোকাবিলা করার নজির নেই আর কোনো সরকারের।”

পোস্টের ক্যাপশনে প্রশ্ন রেখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলেছে, “যৌক্তিক, অযৌক্তিক সবধরনের দাবি নিয়ে প্রতিদিন মাঠে নামছে বিভিন্ন পক্ষ। সরকার আন্দোলন মোকাবিলা করেই টিকে আছে। কিন্তু গত ১৫ বছরের সব দাবি একসঙ্গে নিয়ে যেভাবে সবাই নামতেছে, সরকার কাজ করবে কখন?”

Tag :
অথরের তথ্য

Abrar Khan

জনপ্রিয় সংবাদ

আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ী আটক।

৬ মাসে ১৩৬টি আন্দোলন মোকাবিলা করেছে অন্তর্বর্তী সরকার

আপডেট সময় ০৫:০৭:১৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫