ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ী আটক। বায়োফ্লক প্রযুক্তিতে বাংলাদেশের মৎস্য খাতের নতুন সম্ভাবনা  নদী দখল ও দূষণে হুমকিতে দেশীয় মাছের প্রজাতি  আতা ফলের ফল ছিদ্রকারি পোকা: কারণ, লক্ষণ, প্রতিকার ও সমন্বিত ব্যবস্থাপনা আদার গাছ ছিদ্রকারি পোকা – জীবনচক্র, ক্ষয়ক্ষতি ও টেকসই সমাধান বাংলাদেশে আতা ফলের আগা মরা রোগ: কারণ, লক্ষণ, প্রতিকার ও সমন্বিত ব্যবস্থাপনা আনারসের হার্ট রট রোগ – কারণ, লক্ষণ ও টেকসই সমাধান আমলকির কান্ড ছিদ্রকারি পোকা – জীবনচক্র, ক্ষতি ও সমন্বিত সমাধান আমলকির গল মাছি – জীবনচক্র, ক্ষতি ও সমন্বিত ব্যবস্থাপনা আমলকির স্কেল পোকা – জীবনচক্র, ক্ষতি ও সমন্বিত ব্যবস্থাপনা

সোমবার থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ

  • কৃষককন্ঠ ডেস্ক
  • আপডেট সময় ০৯:১৪:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
  • ২৮৮ বার পড়া হয়েছে

আগামীকাল সোমবার (২০ জানুয়ারি) থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের জন্য তথ্য সংগ্রহের কাজ শুরু হচ্ছে। ২০ জানুয়ারি থেকে শুরু হয়ে হালনাগাদের কাজ চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত।

রোববার (১৯ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপির) পক্ষ থেকে ইসিকে ল্যাপটপ ও স্ক্যানার হস্তান্তর অনুষ্ঠানে এ কথা বলেন সিইসি।

সোমবার সাভারে এক অনুষ্ঠানের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উদ্বোধন করা হবে।

নির্বাচন ভবনে এক অনুষ্ঠান সিইসি নাসির জানান, ভোটার তালিকা হালনাগাদের জন্য নির্বাচন কমিশনকে প্রাথমিকভাবে ১৭৫টি ল্যাপটপ, ২০০ ডকুমেন্টস স্ক্যানার ও ৪৩০০ ব্যাগ দিয়েছে ইউএনডিপি। আগামীকাল ২০ জানুয়ারি থেকে দেশজুড়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হওয়ার কথা রয়েছে।’

এ কার্যক্রমে ৬৫ হাজার মানুষ কাজ করবেন বলে জানিয়েছেন সিইসি। প্রধান নির্বাচন কমিশনার জানান, ‘এ কার্যক্রমে ইউএনডিপি লজিস্টিক সাপোর্ট দিচ্ছে। পুরো নির্বাচন প্রক্রিয়াতেই হয়তো আমরা তাদের সমর্থন চাইবো।’

প্রধান উপদেষ্টা ইতোমধ্যেই জানিয়েছেন যে, চলতি বছরের শেষে বা আগামী বছরের শুরুতে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

মাস ছয়েকের মধ্যে বিএনপির তরফে ভোট চাওয়া হলেও ভোটার হালনাগাদেই ছয় মাসের কর্মপরিকল্পনা ঠিক করার কথা বলছেন সিইসি নাসির, ‘আমরা ছয় মাসের জন্য প্লান করেছি। কিছু কমবেশি হতে পারে। টার্গেট হচ্ছে- ছয় মাসের যাতে শেষ করতে পারি।’

এ হালনাগাদে নতুন করে ১৯ লাখ ভোটার যুক্ত হতে পারে বলে ধারণা করছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা।

অথরের তথ্য

Abrar Khan

জনপ্রিয় সংবাদ

আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ী আটক।

সোমবার থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ

আপডেট সময় ০৯:১৪:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫