রনজিৎ সরকার রাজ, দিনাজপুর প্রতিনিধি:দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ফয়জুল উলুম তাহফিজুল কোরআন নুরানী মাদরাসা-এ ২৬শে ফেব্রুয়ারি, বুধবার সকালে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফয়জুল উলুম তাহফিজুল কোরআন নুরানী মাদরাসার সভাপতি আবু বকর সিদ্দিক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের ১নং সদস্য, দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মনজুরুল ইসলাম। তিনি বলেন,
“শিক্ষা শুধু বই-পুস্তক মুখস্থ করার বিষয় নয়, এটি নৈতিকতা, শৃঙ্খলা ও আত্মউন্নয়নের অন্যতম মাধ্যম। নুরানী মাদরাসা আমাদের শিশুদের কোরআন শিক্ষার পাশাপাশি নৈতিক চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অভিভাবকদের উচিত সন্তানদের যথাযথ শিক্ষার পরিবেশ নিশ্চিত করা। এ মাদরাসা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলছে। আমরা চাই এই প্রতিষ্ঠান আরও এগিয়ে যাক।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বিএনপির বীরগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব তানভির চৌধুরী, বীরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য দুলাল ইসলাম, ৭নং মাহানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মহসিন আলী, ৮নং ভোগনগর ইউনিয়নের বিএনপির যুগ্ম আহ্বায়ক সাদিকুল ইসলাম সাদেক ও ৮নং ভোগনগর ইউনিয়ন বিএনপির সদস্য নূর ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফয়জুল উলুম তাহফিজুল কোরআন নুরানী মাদরাসার মহতামিম হাফেজ মাওলানা মোস্তাফিজুর রহমান। এছাড়াও মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অভিভাবক, শিক্ষক ও ছাত্র-ছাত্রীগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ছাত্রদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়, যা শিক্ষার্থীদের উৎসাহিত করবে এবং তাদের শিক্ষাজীবনকে আরও সমৃদ্ধ করবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply