ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ী আটক। বায়োফ্লক প্রযুক্তিতে বাংলাদেশের মৎস্য খাতের নতুন সম্ভাবনা  নদী দখল ও দূষণে হুমকিতে দেশীয় মাছের প্রজাতি  আতা ফলের ফল ছিদ্রকারি পোকা: কারণ, লক্ষণ, প্রতিকার ও সমন্বিত ব্যবস্থাপনা আদার গাছ ছিদ্রকারি পোকা – জীবনচক্র, ক্ষয়ক্ষতি ও টেকসই সমাধান বাংলাদেশে আতা ফলের আগা মরা রোগ: কারণ, লক্ষণ, প্রতিকার ও সমন্বিত ব্যবস্থাপনা আনারসের হার্ট রট রোগ – কারণ, লক্ষণ ও টেকসই সমাধান আমলকির কান্ড ছিদ্রকারি পোকা – জীবনচক্র, ক্ষতি ও সমন্বিত সমাধান আমলকির গল মাছি – জীবনচক্র, ক্ষতি ও সমন্বিত ব্যবস্থাপনা আমলকির স্কেল পোকা – জীবনচক্র, ক্ষতি ও সমন্বিত ব্যবস্থাপনা

ট্রাম্প এবারও প্রথম রাষ্ট্রীয় সফরে সৌদি আরবে যেতে পারেন

  • কৃষককন্ঠ ডেস্ক
  • আপডেট সময় ০৪:২৮:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
  • ২৬৬ বার পড়া হয়েছে

দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প প্রথম রাষ্ট্রীয় সফরে সৌদি আরবকে বেছে নিতে পারেন। প্রথম মেয়াদেও সবার আগে সৌদি আরবে গিয়েছিলেন তিনি।

মার্কিন প্রেসিডেন্টের সরকারি উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ানে সফর করার সময় গতকাল শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প নিজেই এমন সম্ভাবনার কথা জানান। তিনি বলেন, তাঁর প্রথম সফর সৌদি আরবে হতে পারে। যদিও ঐতিহ্যগতভাবে মার্কিন প্রেসিডেন্টদের প্রথম রাষ্ট্রীয় সফর যুক্তরাজ্যে হয়ে থাকে।

দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে ফোনে অভিনন্দন জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

সাংবাদিকদের ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের কাছ থেকে শত কোটি ডলারের পণ্য কিনতে রাজি হওয়ায় তিনি এর আগে সৌদি আরবে গিয়েছিলেন। তিনি বলেন, ‘যদি সেই প্রস্তাব সঠিক হয়, আমি আবারও তাই করব।’

যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক মিত্র সৌদি আরব। ট্রাম্প তাঁর প্রথম দফার শাসনামলে সৌদি আরবকে তাঁর দেশের গুরুত্বপূর্ণ জ্বালানি ও নিরাপত্তা অংশীদার হিসেবে চিহ্নিত করেছিলেন।

সৌদি সরকারের পক্ষ থেকে জানানো হয়, আজ বৃহস্পতিবার ট্রাম্প ও মোহাম্মদ বিন সালমানের মধ্যে ফোনে কথা হয়েছে।

ফোনালাপে মোহাম্মদ বিন সালমান আগামী দিনগুলোয় যুক্তরাষ্ট্রে সৌদির বিনিয়োগ ব্যাপকভাবে বাড়ানোর কথা ট্রাম্পকে বলেছেন। এ ছাড়া বাণিজ্য বাড়ানোর কথাও বলেছেন তিনি।

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ট্রাম্পকে সৌদি বাদশাহ সালমানের পক্ষ থেকেও অভিনন্দন বার্তা দিয়েছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

যুবরাজ জানিয়েছেন, আগামী চার বছরে (ট্রাম্পের শাসনামল) যুক্তরাষ্ট্রে ৬০ হাজার কোটি ডলার বিনিয়োগ করতে চায় তাঁর দেশ।

প্রথম দফায় প্রেসিডেন্ট হওয়ার পর ২০১৭ সালে ট্রাম্প প্রথম বিদেশ সফরে সৌদি আরব গিয়েছিলেন।

সৌদি সরকার ট্রাম্পকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছিল। সৌদি সফরে গিয়ে তরবারি নিয়ে ট্রাম্পের নাচ বেশ আলোচিত হয়েছিল।

২০১৯ সালে সৌদি আরবে একটি হামলা হয়। এই হামলার জন্য ইরানকে দায়ী করে সৌদি আরব। হামলার জেরে সৌদির অপরিশোধিত জ্বালানি তেলের উত্তোলন অর্ধেকে নেমে আসে। এই ঘটনায় ট্রাম্প শক্ত কোনো প্রতিক্রিয়া জানাতে পারেননি বলেন অভিযোগ তোলেন সৌদি যুবরাজ। এর জেরে ওয়াশিংটনের সঙ্গে রিয়াদের সম্পর্কের উষ্ণতায় ভাটা পড়ে।

তবে তা সত্ত্বেও ট্রাম্পের জামাতা জেরার্ড কুশনারের ইক্যুয়িটি প্রতিষ্ঠান সৌদি আরবের কাছ থেকে ২০০ কোটি ডলারের বিনিয়োগ পায়।

অথরের তথ্য

Abrar Khan

জনপ্রিয় সংবাদ

আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ী আটক।

ট্রাম্প এবারও প্রথম রাষ্ট্রীয় সফরে সৌদি আরবে যেতে পারেন

আপডেট সময় ০৪:২৮:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫