ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে শাস্তি পেল ভারত আইসিসির শাস্তির মুখে বাংলাদেশের পেসার এবাদত বিশ্বভ্রমণে গিয়ে ইসলাম গ্রহণ করলেন চীনা দম্পতি যানজট কমাতে আগামী দুই মাসের মধ্যে ৫০টি এআই ট্রাফিক সিগন্যাল চালুর উদ্যোগ তিনটি ২০০ মেগাপিক্সেল ক্যামেরা, ৮০০০ এমএএইচ ব্যাটারি, নতুন এই ফোনের দাম কত? ‘এখনো ভালোবাসি’, নেতানিয়াহুকে বাইডেনের শেষ ফোন ভোটার আইডি কার্ডের এলাকা পরিবর্তন করার নিয়ম, ফরম ও প্রয়োজনীয় কাগজপত্র বেরোবিতে ‘গ্রান্ট প্রপোজাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ ফান্ডিং’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত GTA 6 খেলার আগে PS5 ও Xbox-এ যেসব আপডেট জরুরি ABS ব্রেকিং সিস্টেম কী, কেন মোটরসাইকেলে এটি গুরুত্বপূর্ণ?

মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে বাংলাদেশি শ্রমিক নিহত

  • কৃষককন্ঠ ডেস্ক
  • আপডেট সময় ০৪:১৮:২৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
  • ৩৩০ বার পড়া হয়েছে

মালয়েশিয়া প্রতিনিধি :

মালয়েশিয়ার পেরাকের বান্দার মেরু রায়া একটি নির্মাণস্থলে আট মিটার উচ্চতার লোহার কাঠামো থেকে পড়ে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। সোমবার (২৭ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।
পেরাক ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের (জেবিপিএম) অপারেশন শাখার সহকারী পরিচালক সাবারোজি নোর আহমদ জানান, ঘটনার খবর পাওয়ার পর মেরু রায়া ফায়ার স্টেশনের সাত সদস্যের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। নিহত ব্যক্তি ৪৩ বছর বয়সী এবং ঘটনার সময় তিনি নির্মাণস্থলে কাজ করছিলেন।
তিনি বলেন, প্রাপ্ত তথ্য অনুযায়ী দুর্ঘটনার পর আহত ব্যক্তি সংজ্ঞাহীন অবস্থায় ছিলেন। অন্য শ্রমিকরা তাকে একটি ফাঁকা জায়গায় নিয়ে আসে এবং সাহায্যের চেষ্টা করে। অপারেশন দলের প্রধান আহত ব্যক্তির স্বাস্থ্য পরীক্ষা করেন এবং সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) প্রদান করেন। পরে চিকিৎসকরা আহত ব্যক্তিকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করেন। পরবর্তী পদক্ষেপের জন্য মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহত ব্যক্তির জাতীয়তা বাংলাদেশি ও বয়স ৪৩ বছর বলা হলেও বিস্তারিত পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

অথরের তথ্য

Abrar Khan

জনপ্রিয় সংবাদ

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে শাস্তি পেল ভারত

মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে বাংলাদেশি শ্রমিক নিহত

আপডেট সময় ০৪:১৮:২৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫