ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আগামীকাল উরুগুয়ের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা, কখন শুরু হবে লড়াই? ১০ লাখ টাকা ঋণসুবিধা পাবেন কৃষক থেকে রিকশাচালক, লাগবে না জামানত আগামী ৪৮ ঘণ্টা দেশের আবহাওয়া নিয়ে নতুন বার্তা দিল অধিদপ্তর নওগাঁয় অপ্রাপ্তবয়স্কদের হাতে মোটরসাইকেল, অভিভাবকদের বিরুদ্ধে মামলা ও জরিমানা সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বলল ভারত রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধন ইবিতে নেত্রকোনা শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত, জানাল দিল্লি হাসিনাকে কাঁটাতার দিয়ে পুশ-ইন করুক দিল্লি: শফিকুল আলম ডলারের বিপরীতে এক সপ্তাহের সর্বনিম্নে ভারতীয় রুপি

ইউনাইটেড সীড কোম্পানির আয়োজনে হাইব্রিড টমেটো জিকো-১০ মাঠ দিবস অনুষ্ঠিত

  • কৃষককন্ঠ ডেস্ক
  • আপডেট সময় ১২:৩৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
  • ৩৫২ বার পড়া হয়েছে

 সিলেট প্রতিনিধি

সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার তুরুকবাগ গ্রামে ইউনাইটেড সীড কোম্পানি কর্তৃক আয়োজিত হাইব্রিড টমেটো জিকো-১০ মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। উক্ত মাঠ দিবস অনুষ্ঠানে এলাকার মডেল চাষীরা অংশগ্রহণ করেন এবং হাইব্রিড টমেটো জিকো-১০ এর বিভিন্ন গুণাগুণ সম্পর্কে বিস্তারিত জানেন।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টমেটো চাষী মো: রাফি হোসেন, যিনি তার দীর্ঘদিনের অভিজ্ঞতা শেয়ার করে বলেন, “টমেটো চাষের বহু বছর পরেও আমি এর আগে কখনো এত ভালো জাতের টমেটো চাষ করিনি। জিকো-১০ জাতটি রোগ-বালাই, উইল্ট রোগের প্রতি অত্যন্ত সহনশীল, যা চাষীদের জন্য একটি বড় সুবিধা।” তিনি আরও বলেন, “এই জাতের টমেটো একটি গড় ওজন ১৫০-২০০ গ্রাম হয় এবং প্রতিটি গাছ থেকে ৮-১০ কেজি ফলন পাওয়া যায়, যা চাষীদের জন্য লাভজনক হবে।”

এ অনুষ্ঠানে অংশগ্রহণকারী কৃষকরা উক্ত জিকো-১০ জাতের টমেটো চাষে আগ্রহ প্রকাশ করেছেন এবং তারা আশা করছেন এই জাতটি তাদের কৃষিকাজে ব্যাপক সফলতা নিয়ে আসবে। ইউনাইটেড সীড কোম্পানির পক্ষ থেকে কৃষকদের উপদেশ দেয়া হয়, যাতে তারা এই নতুন এবং উন্নত জাতের টমেটো চাষ করে লাভবান হন।

উল্লেখযোগ্য যে, জিকো-১০ জাতের টমেটো চাষে উৎপাদন বৃদ্ধি ও কৃষকের আয় বাড়ানোর পাশাপাশি দেশের কৃষি খাতে একটি ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

অথরের তথ্য

Abrar Khan

জনপ্রিয় সংবাদ

আগামীকাল উরুগুয়ের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা, কখন শুরু হবে লড়াই?

ইউনাইটেড সীড কোম্পানির আয়োজনে হাইব্রিড টমেটো জিকো-১০ মাঠ দিবস অনুষ্ঠিত

আপডেট সময় ১২:৩৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫