ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রোহিঙ্গা শিশুদের শিক্ষা নিয়ে উদ্বেগ, পাশে দাঁড়ানোর আহ্বান এইচআরডব্লিউর দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম, ভরি কত? বিশ্ববিদ্যালয়গুলো যেন ডিগ্রি বিক্রি না করে, ইউল্যাব উপাচার্যের সতর্কবার্তা মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৭ ইউনিট আজ বিশ্বের দ্বিতীয় দূষিত বায়ুর শহর ঢাকা কম সময়ে তৈরি স্বাস্থ্যকর সালাদ, স্বাদে-গুণে ভরপুর কাবলি ছোলা গ্রামীণ ব্যাংকের শাখায় আ.লীগের হামলা নিয়ে জাতিসংঘের কড়া বার্তা কলেজের শিক্ষায় আসছে নতুন গতি, প্রশিক্ষণ পাচ্ছেন মাস্টার ট্রেইনাররা গাড়িতে হাইড্রোলিক হর্ন, হুটার ও বিকন লাইট নিয়ে ডিএমপির কঠোর নির্দেশনা পিরোজপুরে দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন, ঘুমন্ত হেলপারের মৃত্যু

মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৭ ইউনিট

  • কৃষককন্ঠ ডেস্ক
  • আপডেট সময় ১০:২৯:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে সাততলা বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম।

তিনি জানান, সকাল ৯টা ৪০ মিনিটে সাততলা বস্তিতে আগুন লাগার খবর আসে। খবর পাওয়ার পর আগুন নিয়ন্ত্রণে কাজ করতে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে পাঠানো হয়েছে।

লিমা খানম আরও জানান, ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে না পৌঁছানোয় আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে প্রাথমিকভাবে কিছু জানা যায়নি।

এ ছাড়া বস্তির ভেতরে কেউ আটকে আছেন কি না, কিংবা অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়েও এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

Tag :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা শিশুদের শিক্ষা নিয়ে উদ্বেগ, পাশে দাঁড়ানোর আহ্বান এইচআরডব্লিউর

মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৭ ইউনিট

আপডেট সময় ১০:২৯:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬