ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
কম সময়ে তৈরি স্বাস্থ্যকর সালাদ, স্বাদে-গুণে ভরপুর কাবলি ছোলা গ্রামীণ ব্যাংকের শাখায় আ.লীগের হামলা নিয়ে জাতিসংঘের কড়া বার্তা কলেজের শিক্ষায় আসছে নতুন গতি, প্রশিক্ষণ পাচ্ছেন মাস্টার ট্রেইনাররা গাড়িতে হাইড্রোলিক হর্ন, হুটার ও বিকন লাইট নিয়ে ডিএমপির কঠোর নির্দেশনা পিরোজপুরে দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন, ঘুমন্ত হেলপারের মৃত্যু দেশের ৯ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত আজ ঢাকাসহ তিন জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের ওপর ক্ষুব্ধ মেসি, পাঠালেন আইনি নোটিশ ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পালটাপালটি হামলা, নতুন করে উত্তপ্ত মধ্যপ্রাচ্য

কলেজের শিক্ষায় আসছে নতুন গতি, প্রশিক্ষণ পাচ্ছেন মাস্টার ট্রেইনাররা

  • কৃষককন্ঠ ডেস্ক
  • আপডেট সময় ০৯:৩৯:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

কলেজের শিক্ষায় গুণগত পরিবর্তন আনতে শিক্ষকদের দক্ষতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এর অংশ হিসেবে দেশব্যাপী অ্যাপ্লাইড আইসিটি বিষয়ে মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ শুরু হয়েছে। এ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ শিক্ষক তৈরির পাশাপাশি অধিভুক্ত কলেজগুলোতে আধুনিক ও কার্যকর পাঠদান পদ্ধতি ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) থেকে চট্টগ্রাম, যশোর, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী ও ঢাকায় ছয়টি ব্যাচের প্রশিক্ষণ শুরু হয়। পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২১ নভেম্বর পর্যন্ত এসব ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম চলবে। এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী শিক্ষকদের অ্যাপ্লাইড আইসিটির বিষয়ভিত্তিক দক্ষতা, পাঠদান পদ্ধতি এবং প্রশিক্ষণ প্রদানের সক্ষমতা আরও বাড়বে।

পরবর্তী সময়ে প্রশিক্ষণপ্রাপ্ত এসব মাস্টার ট্রেইনার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষকদের জন্য ইন-হাউস প্রশিক্ষণ কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। এর মাধ্যমে কলেজ পর্যায়ে শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং পাঠদানের মান বাড়ানোর সুযোগ তৈরি হবে।

এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষণ দপ্তরের পরিচালক সালমা পারভীন বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের এ উদ্যোগের ফলে কলেজ পর্যায়ে পাঠদানের গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য আরও কার্যকর ও আধুনিক শিক্ষার পরিবেশ তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছেন তাঁরা।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এ প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে অধিভুক্ত কলেজগুলোর শিক্ষকদের মধ্যে প্রযুক্তিনির্ভর পাঠদান ও প্রশিক্ষণ প্রদানের সক্ষমতা বাড়বে বলে আশা করা হচ্ছে।

সূত্রঃ দৈনিক শিক্ষাডটকম

Tag :
জনপ্রিয় সংবাদ

কম সময়ে তৈরি স্বাস্থ্যকর সালাদ, স্বাদে-গুণে ভরপুর কাবলি ছোলা

কলেজের শিক্ষায় আসছে নতুন গতি, প্রশিক্ষণ পাচ্ছেন মাস্টার ট্রেইনাররা

আপডেট সময় ০৯:৩৯:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬