ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আজ বিশ্বের দ্বিতীয় দূষিত বায়ুর শহর ঢাকা কম সময়ে তৈরি স্বাস্থ্যকর সালাদ, স্বাদে-গুণে ভরপুর কাবলি ছোলা গ্রামীণ ব্যাংকের শাখায় আ.লীগের হামলা নিয়ে জাতিসংঘের কড়া বার্তা কলেজের শিক্ষায় আসছে নতুন গতি, প্রশিক্ষণ পাচ্ছেন মাস্টার ট্রেইনাররা গাড়িতে হাইড্রোলিক হর্ন, হুটার ও বিকন লাইট নিয়ে ডিএমপির কঠোর নির্দেশনা পিরোজপুরে দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন, ঘুমন্ত হেলপারের মৃত্যু দেশের ৯ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত আজ ঢাকাসহ তিন জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের ওপর ক্ষুব্ধ মেসি, পাঠালেন আইনি নোটিশ ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

দেশের ৯ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

  • কৃষককন্ঠ ডেস্ক
  • আপডেট সময় ০৮:৫৯:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

দেশের ৯টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় অস্থায়ীভাবে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পূর্ব অথবা উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় এসব এলাকায় অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঝড়ো হাওয়ার পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকায় সংশ্লিষ্ট অঞ্চলের নদীপথে চলাচলের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন।

Tag :
জনপ্রিয় সংবাদ

আজ বিশ্বের দ্বিতীয় দূষিত বায়ুর শহর ঢাকা

দেশের ৯ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

আপডেট সময় ০৮:৫৯:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬