ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে শাস্তি পেল ভারত আইসিসির শাস্তির মুখে বাংলাদেশের পেসার এবাদত বিশ্বভ্রমণে গিয়ে ইসলাম গ্রহণ করলেন চীনা দম্পতি যানজট কমাতে আগামী দুই মাসের মধ্যে ৫০টি এআই ট্রাফিক সিগন্যাল চালুর উদ্যোগ তিনটি ২০০ মেগাপিক্সেল ক্যামেরা, ৮০০০ এমএএইচ ব্যাটারি, নতুন এই ফোনের দাম কত? ‘এখনো ভালোবাসি’, নেতানিয়াহুকে বাইডেনের শেষ ফোন ভোটার আইডি কার্ডের এলাকা পরিবর্তন করার নিয়ম, ফরম ও প্রয়োজনীয় কাগজপত্র বেরোবিতে ‘গ্রান্ট প্রপোজাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ ফান্ডিং’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত GTA 6 খেলার আগে PS5 ও Xbox-এ যেসব আপডেট জরুরি ABS ব্রেকিং সিস্টেম কী, কেন মোটরসাইকেলে এটি গুরুত্বপূর্ণ?

ভ্রাম্যমাণ আদালতের অভিযান: নকল কীটনাশক বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:

  • কৃষককন্ঠ ডেস্ক
  • আপডেট সময় ০৩:১৮:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
  • ৪৪১ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি:সাতক্ষীরার তালা উপজেলার স্বজন শাহ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নকল কীটনাশক বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট ও সাংবাদিকদের সমন্বয়ে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। এ সময় অসাধু ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান রনির দোকানে সিনজেনটা কোম্পানির নামে ভেজাল কীটনাশক পাওয়া যায়। দোকানে থাকা ১০০ গ্রাম ও ৫০ গ্রামের ৭টি প্লাস্টিকের বোতল নকল কীটনাশক হিসেবে শনাক্ত করা হয়, যা ধানের পচা রোগ প্রতিরোধের নামে কৃষকদের সঙ্গে প্রতারণা করছিল।

অভিযানের পর মোস্তাফিজুর রহমান রনিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়, অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। কৃষকদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Tag :
অথরের তথ্য

Abrar Khan

জনপ্রিয় সংবাদ

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে শাস্তি পেল ভারত

ভ্রাম্যমাণ আদালতের অভিযান: নকল কীটনাশক বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:

আপডেট সময় ০৩:১৮:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫