ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ী আটক। বায়োফ্লক প্রযুক্তিতে বাংলাদেশের মৎস্য খাতের নতুন সম্ভাবনা  নদী দখল ও দূষণে হুমকিতে দেশীয় মাছের প্রজাতি  আতা ফলের ফল ছিদ্রকারি পোকা: কারণ, লক্ষণ, প্রতিকার ও সমন্বিত ব্যবস্থাপনা আদার গাছ ছিদ্রকারি পোকা – জীবনচক্র, ক্ষয়ক্ষতি ও টেকসই সমাধান বাংলাদেশে আতা ফলের আগা মরা রোগ: কারণ, লক্ষণ, প্রতিকার ও সমন্বিত ব্যবস্থাপনা আনারসের হার্ট রট রোগ – কারণ, লক্ষণ ও টেকসই সমাধান আমলকির কান্ড ছিদ্রকারি পোকা – জীবনচক্র, ক্ষতি ও সমন্বিত সমাধান আমলকির গল মাছি – জীবনচক্র, ক্ষতি ও সমন্বিত ব্যবস্থাপনা আমলকির স্কেল পোকা – জীবনচক্র, ক্ষতি ও সমন্বিত ব্যবস্থাপনা

দেড় কোটি টাকার ইয়াবাসহ আপন দুই ভাই গ্রেপ্তার

  • কৃষককন্ঠ ডেস্ক
  • আপডেট সময় ০৫:৩২:০২ পূর্বাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
  • ৩৫৯ বার পড়া হয়েছে

সিলেট প্রতিনিধি:সিলেট জেলা ভারতের সীমান্তবর্তী হওয়ায় মাদক চোরাচালানের জন্য বেশ কুখ্যাত হয়ে উঠেছে। যদিও এই জেলার বিশ্বজোড়া সুনাম রয়েছে, তবে কিছু অসাধু ব্যক্তির কারণে বদনাম ছড়িয়ে পড়ছে।

সম্প্রতি, সিলেটের জকিগঞ্জ উপজেলার উত্তরকুল এলাকা থেকে দুই আপন ভাইকে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা।

গ্রেপ্তারকৃতরা হলেন—উত্তরকুল গ্রামের মো. আব্দুল কাদির এবং তার বড় ভাই মো. আব্দুল মুকিত ওরফে মুকুল। মুকুল বর্তমানে ৭ নম্বর বারোঠাকুরী ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

অভিযানের বিস্তারিত-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক পলাশ পাল জানান,“গোপন সংবাদের ভিত্তিতে আমাদের দল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।”

সীমান্তবর্তী এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানের প্রবণতা বাড়ছে। গরু-মহিষ, পেঁয়াজ, মাদকসহ ভারতীয় বিভিন্ন পণ্য সহজেই পাচার হচ্ছে। তবে সরকার পরিবর্তনের পরও এখনো দৃশ্যপটের তেমন পরিবর্তন হয়নি। স্থানীয় জনগণ মনে করছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়া দরকার। তারা সরকারের কাছে মাদক নির্মূলে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

Tag :
অথরের তথ্য

Abrar Khan

জনপ্রিয় সংবাদ

আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ী আটক।

দেড় কোটি টাকার ইয়াবাসহ আপন দুই ভাই গ্রেপ্তার

আপডেট সময় ০৫:৩২:০২ পূর্বাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫