সাইফুল ইসলাম বাউফল প্রতিনিধিঃপটুয়াখালীর বাউফল উপজেলায় মো. আলাউদ্দিন হাওলাদার (৪৫) নামে এক ব্যক্তিকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত দুইটার দিকে উপজেলার ১৪নং নওমালা ইউনিয়নের বটকাজল বাজার থেকে তাকে আটক করা হয়।
বাউফল থানা পুলিশের এক কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলাউদ্দিনকে ৪৫ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি নওমালা গ্রামের বাসিন্দা মো. জুলহাস হাওলাদারের ছেলে।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন বলেন, “আটক আলাউদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ সকালে তাকে পটুয়াখালী আদালতে পাঠানো হয়েছে।”
পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply