ঢাকা ০৫:১০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ী আটক। বায়োফ্লক প্রযুক্তিতে বাংলাদেশের মৎস্য খাতের নতুন সম্ভাবনা  নদী দখল ও দূষণে হুমকিতে দেশীয় মাছের প্রজাতি  আতা ফলের ফল ছিদ্রকারি পোকা: কারণ, লক্ষণ, প্রতিকার ও সমন্বিত ব্যবস্থাপনা আদার গাছ ছিদ্রকারি পোকা – জীবনচক্র, ক্ষয়ক্ষতি ও টেকসই সমাধান বাংলাদেশে আতা ফলের আগা মরা রোগ: কারণ, লক্ষণ, প্রতিকার ও সমন্বিত ব্যবস্থাপনা আনারসের হার্ট রট রোগ – কারণ, লক্ষণ ও টেকসই সমাধান আমলকির কান্ড ছিদ্রকারি পোকা – জীবনচক্র, ক্ষতি ও সমন্বিত সমাধান আমলকির গল মাছি – জীবনচক্র, ক্ষতি ও সমন্বিত ব্যবস্থাপনা আমলকির স্কেল পোকা – জীবনচক্র, ক্ষতি ও সমন্বিত ব্যবস্থাপনা

বাউফলে ৮ হাজার হেক্টর বোরো চাষের লক্ষ্যমাত্রা

  • কৃষককন্ঠ ডেস্ক
  • আপডেট সময় ০৬:০৯:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ৩৩৫ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে চলতি বছরে ৮,৫০৩ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে ২০ হেক্টর স্থানীয় জাতের চৈতা বোরো। কৃষকদের সহায়তায় ১,৬০০ জনকে উন্নত জাতের ৫ কেজি বীজ ও ২০ কেজি রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনছার উদ্দিন জানান, সেচ পাম্প প্রদান, খাল-নালা খনন ও পতিত জমি ব্যবহার করলে বোরো চাষ আরও বৃদ্ধি পাবে। মাঠপর্যায়ে গবেষণায় জানা যায়, একসময় এখানে কৃষকরা শুধুমাত্র বৃষ্টির ওপর নির্ভর করতেন, তবে বর্তমানে উন্নত প্রযুক্তির সহায়তায় বোরো আবাদ বৃদ্ধি পাচ্ছে।

১৯৭৮-৭৯ সালে বিএডিসির উদ্যোগে খাল খনন ও ৪৮০টি সেচযন্ত্র বিতরণ করা হয়েছিল, যা রোরো ও ইরি চাষে ব্যাপক সাড়া ফেলে। পরবর্তী সময়ে ভর্তুকি কমে যাওয়ায় এবং অব্যবস্থাপনার কারণে প্রকল্পটির কার্যকারিতা কমে যায়। বর্তমানে “খামার যান্ত্রিকীকরণ” প্রকল্পের মাধ্যমে আধুনিক রাইস প্লান্টার যন্ত্রের সহায়তায় দাসপাড়া ইউনিয়নের ২০ একর জমিতে ব্রিধান-৭৪ জাতের ধান রোপণ করা হয়েছে।

উপকূলীয় অঞ্চলে ফসল মৌসুমের তারতম্য থাকলেও পৌষ-মাঘ মাস বোরো চাষের উপযুক্ত সময়। বরিশাল, পটুয়াখালীসহ ৭ জেলার কৃষি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ৫০টি সেচ পাম্প বিতরণ করা হয়েছে।

সেচ সুবিধা বৃদ্ধি, সার-ওষুধের দাম কমানো ও ধানের বাজারদর স্থিতিশীল রাখলে কৃষকদের আগ্রহ বাড়বে। বোরো চাষ সম্প্রসারিত হলে কৃষির পাশাপাশি স্থানীয় অর্থনীতিও চাঙা হবে।

Tag :
অথরের তথ্য

Abrar Khan

জনপ্রিয় সংবাদ

আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ী আটক।

বাউফলে ৮ হাজার হেক্টর বোরো চাষের লক্ষ্যমাত্রা

আপডেট সময় ০৬:০৯:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫