ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ী আটক। বায়োফ্লক প্রযুক্তিতে বাংলাদেশের মৎস্য খাতের নতুন সম্ভাবনা  নদী দখল ও দূষণে হুমকিতে দেশীয় মাছের প্রজাতি  আতা ফলের ফল ছিদ্রকারি পোকা: কারণ, লক্ষণ, প্রতিকার ও সমন্বিত ব্যবস্থাপনা আদার গাছ ছিদ্রকারি পোকা – জীবনচক্র, ক্ষয়ক্ষতি ও টেকসই সমাধান বাংলাদেশে আতা ফলের আগা মরা রোগ: কারণ, লক্ষণ, প্রতিকার ও সমন্বিত ব্যবস্থাপনা আনারসের হার্ট রট রোগ – কারণ, লক্ষণ ও টেকসই সমাধান আমলকির কান্ড ছিদ্রকারি পোকা – জীবনচক্র, ক্ষতি ও সমন্বিত সমাধান আমলকির গল মাছি – জীবনচক্র, ক্ষতি ও সমন্বিত ব্যবস্থাপনা আমলকির স্কেল পোকা – জীবনচক্র, ক্ষতি ও সমন্বিত ব্যবস্থাপনা

ঠাকুরগাঁয়ে বিদেশি পিস্তলসহ যুবক আটক

  • কৃষককন্ঠ ডেস্ক
  • আপডেট সময় ০১:১২:৩৮ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
  • ৩৪৪ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি :ঠাকুরগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ সোহেল রানা (৩৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (১০ ফেব্রুয়ারি) ভোররাতে পৌর শহরের গোবিন্দনগর বিসিক এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত যুবক গোবিন্দনগর এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে। তিনি সদর উপজেলার রুহিমানপুর ইউনিয়নের পল্লী বিদ্যুৎ বাজারে ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকিংয়ে কর্মরত রয়েছেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি তার বাড়িতে অবৈধ অস্ত্র রয়েছে। সেই ভিত্তিতে আমরা তার বাড়িতে অভিযান পরিচালনা করি। অভিযানের সময় তার শয়নকক্ষে বিছানার নিচে একটি অস্ত্র পাওয়া গেছে। প্রাথমিকভাবে এটি বিদেশি পিস্তল মনে হয়েছে। একজনকে আটক করে নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Tag :
অথরের তথ্য

Abrar Khan

জনপ্রিয় সংবাদ

আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ী আটক।

ঠাকুরগাঁয়ে বিদেশি পিস্তলসহ যুবক আটক

আপডেট সময় ০১:১২:৩৮ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫