ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আগামীকাল উরুগুয়ের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা, কখন শুরু হবে লড়াই? ১০ লাখ টাকা ঋণসুবিধা পাবেন কৃষক থেকে রিকশাচালক, লাগবে না জামানত আগামী ৪৮ ঘণ্টা দেশের আবহাওয়া নিয়ে নতুন বার্তা দিল অধিদপ্তর নওগাঁয় অপ্রাপ্তবয়স্কদের হাতে মোটরসাইকেল, অভিভাবকদের বিরুদ্ধে মামলা ও জরিমানা সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বলল ভারত রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধন ইবিতে নেত্রকোনা শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত, জানাল দিল্লি হাসিনাকে কাঁটাতার দিয়ে পুশ-ইন করুক দিল্লি: শফিকুল আলম ডলারের বিপরীতে এক সপ্তাহের সর্বনিম্নে ভারতীয় রুপি

এক রাতে ইউক্রেনের শতাধিক ড্রোন ভূপাতিত করার কথা জানাল রাশিয়া

  • কৃষককন্ঠ ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
  • ৩৯৪ বার পড়া হয়েছে

ইউক্রেনের শতাধিক ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া। আজ বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়, রাতে ইউক্রেনের এই ড্রোন হামলায় কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত একজন আহত হয়েছেন।

টেলিগ্রামে দেওয়া এক বার্তায় মন্ত্রণালয় থেকে আরও বলা হয়, ‘গত রাতে ইউক্রেনের মানুষবিহীন মোট ১০৪টি আকাশযান অনুপ্রবেশ করেছিল এবং আমাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সেগুলো ধ্বংস করেছে।’

ইউক্রেনের বেশির ভাগ ড্রোন পশ্চিমের সীমান্তবর্তী কুরস্ক ও ব্রিয়ানস্ক অঞ্চলে ভূপাতিত করা হয়। অল্প কয়েকটি সমোলেনস্ক, টার, বেলগোরোদ ও অন্যান্য এলাকায় ভূপাতিত করা হয়।

বেলগ্রোদের গভর্নর ভিয়াচেস্লাভ গ্লাদকভ বলেছেন, একটি অ্যাপার্টমেন্ট ব্লকে হামলায় একজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

ইউক্রেনের সামরিক বাহিনী বলেছে, রাশিয়াও তাদের দেশে রাতভর ড্রোন হামলা চালিয়েছে। ফলে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাতে আকাশ হামলার সাইরেন বেজেছে।

প্রায় তিন বছর ধরে ইউক্রেন যুদ্ধ চলছে। যুদ্ধে প্রায় প্রতিদিন দুই দেশ পরস্পরের অঞ্চলে ড্রোন হামলা করছে। যুদ্ধক্ষেত্রের পরিবর্তে বেসামরিক অঞ্চল এতে বেশি ক্ষতিগ্রস্ত হয়। ড্রোন হামলা আটকাতে উভয় দেশ নিজেদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা মোতায়েন রেখেছে।

অথরের তথ্য

Abrar Khan

জনপ্রিয় সংবাদ

আগামীকাল উরুগুয়ের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা, কখন শুরু হবে লড়াই?

এক রাতে ইউক্রেনের শতাধিক ড্রোন ভূপাতিত করার কথা জানাল রাশিয়া

আপডেট সময় ১২:৪৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫