ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ী আটক। বায়োফ্লক প্রযুক্তিতে বাংলাদেশের মৎস্য খাতের নতুন সম্ভাবনা  নদী দখল ও দূষণে হুমকিতে দেশীয় মাছের প্রজাতি  আতা ফলের ফল ছিদ্রকারি পোকা: কারণ, লক্ষণ, প্রতিকার ও সমন্বিত ব্যবস্থাপনা আদার গাছ ছিদ্রকারি পোকা – জীবনচক্র, ক্ষয়ক্ষতি ও টেকসই সমাধান বাংলাদেশে আতা ফলের আগা মরা রোগ: কারণ, লক্ষণ, প্রতিকার ও সমন্বিত ব্যবস্থাপনা আনারসের হার্ট রট রোগ – কারণ, লক্ষণ ও টেকসই সমাধান আমলকির কান্ড ছিদ্রকারি পোকা – জীবনচক্র, ক্ষতি ও সমন্বিত সমাধান আমলকির গল মাছি – জীবনচক্র, ক্ষতি ও সমন্বিত ব্যবস্থাপনা আমলকির স্কেল পোকা – জীবনচক্র, ক্ষতি ও সমন্বিত ব্যবস্থাপনা

গবাদিপশুজাত পণ্য আমদানি বন্ধ করল চীন, প্রভাব পড়বে বাংলাদেশেও

  • কৃষককন্ঠ ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৮:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
  • ২৭৫ বার পড়া হয়েছে

চীন বাংলাদেশসহ আফ্রিকা, এশিয়া ও ইউরোপের দেশগুলো থেকে ভেড়া, ছাগল, পোলট্রি এবং দুই খুরযুক্ত প্রাণী আমদানি নিষিদ্ধ করেছে। ভেড়ার ও ছাগলের গুটিবসন্ত এবং ‘ফুট অ্যান্ড মাউথ’ রোগের প্রাদুর্ভাবের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চীনের শুল্ক প্রশাসন তথা জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস এই সিদ্ধান্ত জানিয়েছে

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের শুল্ক প্রশাসন (জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস) গত ২১ জানুয়ারি এই বিষয়ে একাধিক ঘোষণা দেয়। ঘোষণা থেকে জানা যায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বিভিন্ন দেশে এসব রোগের প্রাদুর্ভাবের তথ্য প্রকাশ করার পর এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

বিশ্বের বৃহত্তম মাংস আমদানিকারক দেশ চীনের এই নিষেধাজ্ঞা ঘানা, সোমালিয়া, কাতার, কঙ্গো (ডিআরসি), নাইজেরিয়া, তানজানিয়া, মিশর, বুলগেরিয়া, পূর্ব তিমুর ও ইরিত্রিয়াকে প্রভাবিত করবে।

এ ছাড়া, ভেড়ার গুটি ও ছাগলের গুটি রোগের প্রাদুর্ভাবের কারণে চীন ফিলিস্তিন, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল ও বাংলাদেশ থেকে ভেড়া, ছাগল ও সংশ্লিষ্ট পণ্যের আমদানিও বন্ধ করেছে। এ ছাড়া, জার্মানিতে ‘ফুট অ্যান্ড মাউথ’ রোগের প্রাদুর্ভাবের পর চীন সেখান থেকেও দুই খুরযুক্ত প্রাণী এবং সংশ্লিষ্ট পণ্যের আমদানিও স্থগিত করেছে।

উল্লেখ্য, বাংলাদেশ চীনে সরাসরি গবাদিপশু খুব একটা রপ্তানি করে না। তবে চামড়া, চামড়াজাত পণ্য এবং প্রক্রিয়াজাত করা চুল রপ্তানি করে বাংলাদেশ চীন থেকে বেশ ভালো রকমের বৈদেশিক মুদ্রা আনে। বিশ্ব বাণিজ্যের তথ্য-উপাত্ত নিয়ে কাজ করা অবজারভেটরি অব ইকোনমিক কমপ্লেক্সিটির তথ্য অনুসারে, বাংলাদেশ ২০২২ সালে চীনে ৭৫ মিলিয়ন ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি করেছে

অথরের তথ্য

Abrar Khan

জনপ্রিয় সংবাদ

আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ী আটক।

গবাদিপশুজাত পণ্য আমদানি বন্ধ করল চীন, প্রভাব পড়বে বাংলাদেশেও

আপডেট সময় ১০:৫৮:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫