ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ী আটক। বায়োফ্লক প্রযুক্তিতে বাংলাদেশের মৎস্য খাতের নতুন সম্ভাবনা  নদী দখল ও দূষণে হুমকিতে দেশীয় মাছের প্রজাতি  আতা ফলের ফল ছিদ্রকারি পোকা: কারণ, লক্ষণ, প্রতিকার ও সমন্বিত ব্যবস্থাপনা আদার গাছ ছিদ্রকারি পোকা – জীবনচক্র, ক্ষয়ক্ষতি ও টেকসই সমাধান বাংলাদেশে আতা ফলের আগা মরা রোগ: কারণ, লক্ষণ, প্রতিকার ও সমন্বিত ব্যবস্থাপনা আনারসের হার্ট রট রোগ – কারণ, লক্ষণ ও টেকসই সমাধান আমলকির কান্ড ছিদ্রকারি পোকা – জীবনচক্র, ক্ষতি ও সমন্বিত সমাধান আমলকির গল মাছি – জীবনচক্র, ক্ষতি ও সমন্বিত ব্যবস্থাপনা আমলকির স্কেল পোকা – জীবনচক্র, ক্ষতি ও সমন্বিত ব্যবস্থাপনা

সৌদি-বাংলাদেশ ২০২৫ সনের হজ চুক্তি স্বাক্ষরিত

  • কৃষককন্ঠ ডেস্ক
  • আপডেট সময় ১১:১৬:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
  • ২৮৭ বার পড়া হয়েছে

বাংলাদেশি হজ এজেন্সি প্রতি সর্বনিম্ন হজযাত্রীর কোটা এক হাজার হতে কমানোর বিষয়টি পুনর্বিবেচনার জন্য সৌদি হজ ও উমরাহ মন্ত্রীকে অনুরোধ করেন। ছবি: সংগৃহীত

সৌদি আরবের সাথে বাংলাদেশের ২০২৫ সনের হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সৌদি আরবের জেদ্দায় স্থানীয় সময় সকাল ১০টায় এই দ্বিপক্ষীয় চুক্তি সম্পা

রোববার(১২ জানুয়ারি) বাংলাদেশের পক্ষে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, সৌদি আরবের পক্ষে সেদেশের হজ ও ওমরাহ মন্ত্রী তৌফিক বিন ফাওজান আল রাবিয়াহ এ হজ চুক্তিতে স্বাক্ষর করে সম্পন্ন করেন।

এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা বাংলাদেশের সার্বিক হজ ব্যবস্থাপনার অগ্রগতি নিয়ে সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর সাথে আলোচনা করেন। এসময় ধর্ম উপদেষ্টা বাংলাদেশি হজ এজেন্সি প্রতি সর্বনিম্ন হজযাত্রীর কোটা এক হাজার হতে কমানোর বিষয়টি পুনর্বিবেচনার জন্য সৌদি হজ ও উমরাহ মন্ত্রীকে অনুরোধ করেন। কিন্তু সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী এজেন্সি প্রতি সর্বনিম্ন হজযাত্রীর কোটা একহাজারই বহাল রেখেছেন।
 
গতবছরের অক্টোবরে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে ধর্ম উপদেষ্টা সৌদি হজ ও উমরাহ মন্ত্রীকে এজেন্সি প্রতি ন্যূনতম হজযাত্রীর কোটা দুইহাজার  থেকে কমিয়ে ২৫০ জন করার অনুরোধ করেন। তাঁর অনুরোধের পরিপ্রেক্ষিতে সৌদি হজ্ব ও উমরাহ মন্ত্রণালয় ২০২৫ সালের জন্য বাংলাদেশি এজেন্সি প্রতি হজযাত্রীর ন্যূনতম কোটা দুই হাজার হতে কমিয়ে একহাজার জন নির্ধারণ করে। তবে আগামীবছর এই কোটা হবে দুইহাজার জন।
 
এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ধর্ম সচিব একেএম আফতাব হোসেন প্রামানিক, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মতিউল ইসলাম, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন, কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবির, কাউন্সিলর (হজ) মো: জহিরুল ইসলাম ও উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদসহ সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অথরের তথ্য

Abrar Khan

জনপ্রিয় সংবাদ

আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ী আটক।

সৌদি-বাংলাদেশ ২০২৫ সনের হজ চুক্তি স্বাক্ষরিত

আপডেট সময় ১১:১৬:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫