ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ী আটক। বায়োফ্লক প্রযুক্তিতে বাংলাদেশের মৎস্য খাতের নতুন সম্ভাবনা  নদী দখল ও দূষণে হুমকিতে দেশীয় মাছের প্রজাতি  আতা ফলের ফল ছিদ্রকারি পোকা: কারণ, লক্ষণ, প্রতিকার ও সমন্বিত ব্যবস্থাপনা আদার গাছ ছিদ্রকারি পোকা – জীবনচক্র, ক্ষয়ক্ষতি ও টেকসই সমাধান বাংলাদেশে আতা ফলের আগা মরা রোগ: কারণ, লক্ষণ, প্রতিকার ও সমন্বিত ব্যবস্থাপনা আনারসের হার্ট রট রোগ – কারণ, লক্ষণ ও টেকসই সমাধান আমলকির কান্ড ছিদ্রকারি পোকা – জীবনচক্র, ক্ষতি ও সমন্বিত সমাধান আমলকির গল মাছি – জীবনচক্র, ক্ষতি ও সমন্বিত ব্যবস্থাপনা আমলকির স্কেল পোকা – জীবনচক্র, ক্ষতি ও সমন্বিত ব্যবস্থাপনা

দেশে ফিরলেন ৯০ বাংলাদেশি জেলে, ৯৫ ভারতীয় জেলেকে হস্তান্তর

  • কৃষককন্ঠ ডেস্ক
  • আপডেট সময় ০৫:৫২:৩৪ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
  • ২৭৫ বার পড়া হয়েছে

ভারতে আটক ৯০ বাংলাদেশি জেলেকে হস্তান্তর করেছে ভারতীয় কর্তৃপক্ষ।

অন্যদিকে, বাংলাদেশে আটক ৯৫ ভারতীয় জেলেকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

আজ রোববার দুপুর ১২টার দিকে পশ্চিম আন্তর্জাতিক সমুদ্রসীমার কাছে দুই দেশের জেলেদের মধ্যে পারস্পরিক প্রত্যাবাসন শুরু হয় বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

অক্টোবরের প্রথম দিকে বাগেরহাট থেকে চার ট্রলারে থাকা ৬৪ ভারতীয় জেলেকে আটক করা হয়। পরে দুটি ট্রলারে থাকা আরও ৩১ ভারতীয় জেলেকে পটুয়াখালীতে আটক করা হয়।

অন্যদিকে, ডিসেম্বরের প্রথম দিকে ভারতীয় কোস্টগার্ড ওডিশার প্যারাদ্বীপের কাছে ভারতীয় জলসীমায় প্রবেশ করা ৭৮ বাংলাদেশি জেলেকে আটক করে।

এর আগে, আরও ১২ বাংলাদেশি জেলেকে আটক করেছিল ভারতের কোস্টগার্ড।

আজ বাংলাদেশ কোস্টগার্ডের কাছে ৯০ জেলেকে এবং ভারতের কোস্টগার্ডের কাছে ৯৫ ভারতীয় জেলেকে হস্তান্তর করা হয়।

একইসঙ্গে আটক জাহাজও বিনিময় হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বাংলাদেশি মাছ ধরা জাহাজ এফভি লায়লা-২ ও এফভি মেঘনা-৫ ফেরত দেওয়া হয়েছে এবং ছয়টি ভারতীয় মাছ ধরার নৌকা ফেরত পাঠানো হয়েছে।

জেলেদের হস্তান্তরের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়, মৎস্য অধিদপ্তর এবং বর্ডার গার্ড বাংলাদেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অথরের তথ্য

Abrar Khan

জনপ্রিয় সংবাদ

আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ী আটক।

দেশে ফিরলেন ৯০ বাংলাদেশি জেলে, ৯৫ ভারতীয় জেলেকে হস্তান্তর

আপডেট সময় ০৫:৫২:৩৪ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫