ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আগামীকাল উরুগুয়ের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা, কখন শুরু হবে লড়াই? ১০ লাখ টাকা ঋণসুবিধা পাবেন কৃষক থেকে রিকশাচালক, লাগবে না জামানত আগামী ৪৮ ঘণ্টা দেশের আবহাওয়া নিয়ে নতুন বার্তা দিল অধিদপ্তর নওগাঁয় অপ্রাপ্তবয়স্কদের হাতে মোটরসাইকেল, অভিভাবকদের বিরুদ্ধে মামলা ও জরিমানা সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বলল ভারত রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধন ইবিতে নেত্রকোনা শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত, জানাল দিল্লি হাসিনাকে কাঁটাতার দিয়ে পুশ-ইন করুক দিল্লি: শফিকুল আলম ডলারের বিপরীতে এক সপ্তাহের সর্বনিম্নে ভারতীয় রুপি

২০৩০ সালের মধ্যে ৫ লাখ সাশ্রয়ী বাড়ি নির্মাণ করবে মালয়েশিয়া

  • কৃষককন্ঠ ডেস্ক
  • আপডেট সময় ১২:২৬:২১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

সাধারণ মানুষের আবাসন চাহিদা পূরণে ২০৩০ সালের মধ্যে পাঁচ লাখ সাশ্রয়ী মূল্যের বাড়ি নির্মাণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মালয়েশিয়া সরকার। তৃতীয় মালয়েশিয়া পরিকল্পনার আওতায় এ উদ্যোগ বাস্তবায়ন করা হবে। পাশাপাশি ২০৩৫ সালের মধ্যে মোট ১০ লাখ সাশ্রয়ী আবাসন নির্মাণের বৃহত্তর লক্ষ্য নিয়েও কাজ করছে দেশটি।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানী কুয়ালালামপুরে মালয়েশিয়া আন্তর্জাতিক বাণিজ্য ও প্রদর্শনী কেন্দ্রে (এমআইটিইসি) আন্তর্জাতিক নির্মাণ সপ্তাহ ও বিল্ডএক্সপো মালয়েশিয়া ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

প্রধানমন্ত্রী বলেন, নির্মাণশিল্পের অগ্রগতি শুধু অবকাঠামো নির্মাণ কিংবা উন্নয়নের পরিসংখ্যানে সীমাবদ্ধ থাকলে চলবে না। এ উন্নয়নের সুফল সাধারণ মানুষের জীবনেও দৃশ্যমান হতে হবে। বিশেষ করে সাশ্রয়ী মূল্যের আবাসন নিশ্চিত করার মাধ্যমে নির্মাণশিল্পকে মানুষের বাস্তব চাহিদা পূরণে ভূমিকা রাখতে হবে।

আবাসন নির্মাণের পাশাপাশি পরিবেশ সংরক্ষণের বিষয়টিও গুরুত্ব দিয়ে বিবেচনার আহ্বান জানান আনোয়ার ইব্রাহিম। তিনি বলেন, ভবন নির্মাণে মানসম্মত উপকরণ ব্যবহারের পাশাপাশি নকশায় নান্দনিকতা এবং স্থানীয় ঐতিহ্য ও সংস্কৃতির প্রতিফলন থাকা প্রয়োজন।

এসব বিষয় উপেক্ষা করা হলে শহরগুলো কেবল কংক্রিটের জঙ্গলে পরিণত হবে বলে সতর্ক করেন তিনি। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি মানুষের জীবনমান, কল্যাণ ও মানবিক মূল্যবোধ ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও মন্তব্য করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।

নির্মাণশিল্পে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপরও জোর দেন আনোয়ার ইব্রাহিম। এ ক্ষেত্রে মালয়েশিয়ার গণপূর্ত মন্ত্রণালয় ও নির্মাণশিল্প উন্নয়ন বোর্ডের (সিআইডিবি) ত্রিমাত্রিক কংক্রিট মুদ্রণ প্রযুক্তি নিয়ে কাজ করার উদ্যোগকে স্বাগত জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, এ প্রযুক্তির বিকাশে শিল্পপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে কার্যকর সহযোগিতা গড়ে তুলতে হবে। এর মাধ্যমে প্রযুক্তি হস্তান্তর, জ্ঞান বিনিময় এবং স্থানীয় শ্রমিক ও ঠিকাদারদের প্রশিক্ষণের সুযোগ তৈরি হবে।

তাঁর মতে, স্থানীয় কর্মী ও ঠিকাদারদের শুধু আধুনিক প্রযুক্তি ব্যবহারের দক্ষতা অর্জন করলেই চলবে না; নিজেদের প্রয়োজন অনুযায়ী সেই প্রযুক্তি আয়ত্ত, উন্নয়ন ও উদ্ভাবনের সক্ষমতাও তৈরি করতে হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগে নির্মাণ প্রযুক্তিতে মালয়েশিয়ার নিজস্ব সক্ষমতা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

আন্তর্জাতিক নির্মাণ সপ্তাহ ও বিল্ডএক্সপো মালয়েশিয়া ২০২৬-এ নির্মাণশিল্পের আধুনিক প্রযুক্তি, উদ্ভাবন, টেকসই অবকাঠামো এবং আবাসন খাতের বিভিন্ন দিক তুলে ধরা হচ্ছে। সাশ্রয়ী আবাসন নিশ্চিত করার পাশাপাশি পরিবেশবান্ধব ও প্রযুক্তিনির্ভর নির্মাণশিল্প গড়ে তোলার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে এবারের আয়োজনে।

Tag :
জনপ্রিয় সংবাদ

আগামীকাল উরুগুয়ের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা, কখন শুরু হবে লড়াই?

২০৩০ সালের মধ্যে ৫ লাখ সাশ্রয়ী বাড়ি নির্মাণ করবে মালয়েশিয়া

আপডেট সময় ১২:২৬:২১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬