ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আগামীকাল উরুগুয়ের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা, কখন শুরু হবে লড়াই? ১০ লাখ টাকা ঋণসুবিধা পাবেন কৃষক থেকে রিকশাচালক, লাগবে না জামানত আগামী ৪৮ ঘণ্টা দেশের আবহাওয়া নিয়ে নতুন বার্তা দিল অধিদপ্তর নওগাঁয় অপ্রাপ্তবয়স্কদের হাতে মোটরসাইকেল, অভিভাবকদের বিরুদ্ধে মামলা ও জরিমানা সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বলল ভারত রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধন ইবিতে নেত্রকোনা শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত, জানাল দিল্লি হাসিনাকে কাঁটাতার দিয়ে পুশ-ইন করুক দিল্লি: শফিকুল আলম ডলারের বিপরীতে এক সপ্তাহের সর্বনিম্নে ভারতীয় রুপি

১২ হাজার ৫০০ থেকে ৩২ হাজার টাকা, পোশাকশ্রমিকদের নতুন মজুরি প্রস্তাব

  • কৃষককন্ঠ ডেস্ক
  • আপডেট সময় ০৪:৪০:১৭ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

দেশের তৈরি পোশাকশ্রমিকদের মাসিক সর্বনিম্ন মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৩২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ। একই সঙ্গে সর্বোচ্চ গ্রেডের শ্রমিকদের জন্য ৪৮ হাজার এবং শিক্ষানবিস শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা মজুরি নির্ধারণের দাবি জানানো হয়েছে। নতুন মজুরি কাঠামো নিয়ে নিম্নতম মজুরি বোর্ডের কাছে এ প্রস্তাব জমা দিয়েছেন শ্রমিক প্রতিনিধিরা।

সোমবার (৯ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ তাদের প্রস্তাব তুলে ধরে। সভা শেষে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ও শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার প্রস্তাবের বিষয়টি জানান।

শ্রমিকপক্ষের প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, গ্রেড-১-এর শ্রমিকদের মাসিক মজুরি হবে ৪৮ হাজার টাকা। গ্রেড-২-এর জন্য ৪৩ হাজার, গ্রেড-৩-এর জন্য ৩৮ হাজার এবং গ্রেড-৪-এর জন্য ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া নতুন বা শিক্ষানবিস শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা মজুরি চাওয়া হয়েছে।

তবে সভায় মালিকপক্ষ তাদের প্রস্তাব জমা দেয়নি। প্রস্তাব তৈরির জন্য সাত কার্যদিবস সময় চাইলেও বোর্ড তাদের চার কার্যদিবস সময় দিয়েছে। এ সময়ের মধ্যে মালিকপক্ষকে নতুন মজুরি কাঠামোর প্রস্তাব জমা দিতে হবে।

সভা শেষে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী সাংবাদিকদের বলেন, মালিক ও শ্রমিক—উভয় পক্ষের কাছ থেকে মজুরি প্রস্তাব চাওয়া হয়েছিল। শ্রমিকপক্ষ তাদের প্রস্তাব জমা দিয়েছে, তবে মালিকপক্ষ সময় চেয়েছে।

মজুরি নির্ধারণের প্রক্রিয়ায় তথ্য-উপাত্ত পর্যালোচনার জন্য বোর্ডের নিরপেক্ষ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি মজুরি-সংক্রান্ত বিভিন্ন বিষয় পর্যালোচনা করবেন। প্রয়োজনে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করতে পারবেন। পরবর্তী সভায় এক বা একাধিক বিশেষজ্ঞকে যুক্ত করার সুযোগও রয়েছে।

নতুন মজুরি নির্ধারণের আগে সরেজমিনে কারখানার পরিস্থিতি পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। চেয়ারম্যান জানান, দেশের তৈরি পোশাক খাতে প্রায় ৪০ লাখ শ্রমিক কাজ করেন। তাঁদের সঙ্গে প্রায় ৪০ লাখ পরিবারও জড়িত। তাই শ্রমিকদের বাস্তব পরিস্থিতি ও কারখানার পরিবেশ সম্পর্কে ধারণা নিতে চলতি সপ্তাহে বিভিন্ন কারখানা পরিদর্শন করা হবে।

এর আগে সভা শুরুর আগে মজুরি বাড়ানোর দাবিতে বোর্ডের চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দেন বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা। পোশাক খাতের ৫৫টি নিবন্ধিত শ্রমিক সংগঠনের সমন্বয়ে গঠিত পাঁচটি জোটের পক্ষ থেকে সর্বনিম্ন মাসিক মজুরি ৩২ হাজার টাকা করার দাবি জানানো হয়।

গত ১ নভেম্বর তৈরি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় নতুন মজুরি কাঠামো ডিসেম্বর থেকে কার্যকরের বিষয়ে আলোচনা হয়েছিল। তবে চূড়ান্ত সুপারিশ ও অনুমোদনের প্রক্রিয়া শেষ হওয়ার পরই নতুন কাঠামোর কার্যকারিতা নির্ধারিত হবে। প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, অনুমোদন পেলে আগামী জানুয়ারি থেকে নতুন কাঠামোতে বেতন পাওয়ার কথা রয়েছে শ্রমিকদের।

বর্তমানে দেশের তৈরি পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের নভেম্বরে সর্বশেষ মজুরি কাঠামো নির্ধারণের সময় তা ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করা হয়েছিল।

শ্রমিকপক্ষের প্রস্তাব, মালিকপক্ষের পাল্টা প্রস্তাব এবং কারখানার বাস্তব পরিস্থিতি পর্যালোচনার পরই নতুন মজুরি কাঠামো নিয়ে চূড়ান্ত সুপারিশ দেবে নিম্নতম মজুরি বোর্ড। ফলে শ্রমিকদের দাবির সঙ্গে মালিকপক্ষের অবস্থান ও বোর্ডের পর্যালোচনা—সব মিলিয়ে নতুন মজুরি নির্ধারণের প্রক্রিয়া এখন গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

আগামীকাল উরুগুয়ের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা, কখন শুরু হবে লড়াই?

১২ হাজার ৫০০ থেকে ৩২ হাজার টাকা, পোশাকশ্রমিকদের নতুন মজুরি প্রস্তাব

আপডেট সময় ০৪:৪০:১৭ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬