ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আগামীকাল উরুগুয়ের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা, কখন শুরু হবে লড়াই? ১০ লাখ টাকা ঋণসুবিধা পাবেন কৃষক থেকে রিকশাচালক, লাগবে না জামানত আগামী ৪৮ ঘণ্টা দেশের আবহাওয়া নিয়ে নতুন বার্তা দিল অধিদপ্তর নওগাঁয় অপ্রাপ্তবয়স্কদের হাতে মোটরসাইকেল, অভিভাবকদের বিরুদ্ধে মামলা ও জরিমানা সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বলল ভারত রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধন ইবিতে নেত্রকোনা শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত, জানাল দিল্লি হাসিনাকে কাঁটাতার দিয়ে পুশ-ইন করুক দিল্লি: শফিকুল আলম ডলারের বিপরীতে এক সপ্তাহের সর্বনিম্নে ভারতীয় রুপি

রাজনীতির ঊর্ধ্বে মানুষের ভালোবাসা: লক্ষ্মীপুরে সাবেক এমপি হারুনুর রশিদের জানাজায় জনতার ঢল

  • কৃষককন্ঠ ডেস্ক
  • আপডেট সময় ০২:৪১:৫৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

রাজনীতিতে মত ও পথের বিভেদ থাকতেই পারে, কিন্তু মানুষের নিঃস্বার্থ ভালোবাসা যে সবকিছুর ঊর্ধ্বে—তারই এক আবেগঘন ও বিরল দৃষ্টান্ত দেখা গেল লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সাবেক সংসদ সদস্য ও আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলহাজ্ব হারুনুর রশিদের জানাজায়। রাজনৈতিক পরিচয়ের নানা সমীকরণ ও ব্যবধান ভুলে তাঁকে শেষ বিদায় জানাতে রায়পুরে জড়ো হয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ। তাঁর জানাজায় জনতার এই স্বতঃস্ফূর্ত ও বিশাল অংশগ্রহণ পুরো উপজেলাজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় রায়পুর সরকারি মার্চেন্টস একাডেমির মাঠে মরহুমের দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ছাড়াও সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠনের প্রতিনিধিরাও অংশ নেন। জানাজার নামাজ পড়ান আওলাদে রাসুল তাহের ইজ্জদ্দিন আল জাবেরী।

জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে স্মৃতিচারণ করেন—উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার, অ্যাডভোকেট আব্দুল মান্নান মুন্সী, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মিজানুর রহমান মুন্সী, উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু, পৌর বিএনপির সভাপতি এ বি এম জিলানী, সাধারণ সম্পাদক ভিপি নজরুল ইসলাম লিটন, ও রায়পুর বাজার বণিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম মুরাদ এবং চরপাতা মজিবুল হক একাডেমির প্রধান শিক্ষক মজনু প্রমুখ।

মরহুম আলহাজ্ব হারুনুর রশিদ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। রাজনৈতিক বাস্তবতায় তাঁর দলীয় পরিচয় নিয়ে বিভিন্ন মহলে আলোচনা থাকলেও নিজ এলাকার মানুষের কাছে তাঁর গ্রহণযোগ্যতা ছিল ভিন্ন। স্থানীয়দের মতে, রাজনৈতিক মতপার্থক্য যতই থাকুক না কেন, ব্যক্তিগত সুসম্পর্ক, দীর্ঘদিনের সুস্মৃতি এবং মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানোর গুণই তাঁকে মানুষের হৃদয়ে স্থান করে দিয়েছিল। আর তাই তাকে শেষ শ্রদ্ধ জানাতে সর্বস্তরের মানুষ ছুটে আসেন।

এর আগে ঢাকার রাজধানীতে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এবং রায়পুরে দ্বিতীয় জানাজার পর নিজ বাড়ির সামনের মসজিদে তৃতীয় জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

১৯৯৬ সালে লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়া হারুনুর রশিদ রাজনীতির পাশাপাশি দেশের ক্রীড়াঙ্গনেও রেখে গেছেন গুরুত্বপূর্ণ অবদান। তিনি বিখ্যাত আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাঁচবার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তাঁর এই প্রয়াণে রায়পুর তথা পুরো দেশের রাজনৈতিক ও ক্রীড়াঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

আগামীকাল উরুগুয়ের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা, কখন শুরু হবে লড়াই?

রাজনীতির ঊর্ধ্বে মানুষের ভালোবাসা: লক্ষ্মীপুরে সাবেক এমপি হারুনুর রশিদের জানাজায় জনতার ঢল

আপডেট সময় ০২:৪১:৫৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬