ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ী আটক। বায়োফ্লক প্রযুক্তিতে বাংলাদেশের মৎস্য খাতের নতুন সম্ভাবনা  নদী দখল ও দূষণে হুমকিতে দেশীয় মাছের প্রজাতি  আতা ফলের ফল ছিদ্রকারি পোকা: কারণ, লক্ষণ, প্রতিকার ও সমন্বিত ব্যবস্থাপনা আদার গাছ ছিদ্রকারি পোকা – জীবনচক্র, ক্ষয়ক্ষতি ও টেকসই সমাধান বাংলাদেশে আতা ফলের আগা মরা রোগ: কারণ, লক্ষণ, প্রতিকার ও সমন্বিত ব্যবস্থাপনা আনারসের হার্ট রট রোগ – কারণ, লক্ষণ ও টেকসই সমাধান আমলকির কান্ড ছিদ্রকারি পোকা – জীবনচক্র, ক্ষতি ও সমন্বিত সমাধান আমলকির গল মাছি – জীবনচক্র, ক্ষতি ও সমন্বিত ব্যবস্থাপনা আমলকির স্কেল পোকা – জীবনচক্র, ক্ষতি ও সমন্বিত ব্যবস্থাপনা

মালয়েশিয়ার কুয়ালালামপুরে রমাদান এন্ড কুরআনিক রিফ্লেকশনস এর সভায় ড.মিজানুর রহমান আজহারি।

  • কৃষককন্ঠ ডেস্ক
  • আপডেট সময় ০৮:৩৫:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫
  • ৩১৬ বার পড়া হয়েছে

মো:নুরুল ইসলাম সুজন, মালয়েশিয়া প্রতিনিধিঃ সিয়াম সাধনার মাস পবিত্র রমজানের প্রথম দিনে মালয়েশিয়ায় বিশেষ ইসলামিক আলোচনা সভায় অংশ নিয়েছেন জনপ্রিয় ইসলামিক বক্তা ড. মিজানুর রহমান আজহারী। বাংলাদেশি মুসলিম কমিউনিটি আয়োজিত ‘রমাদান এন্ড কুরআনিক রিফ্লেকশনস’ নামে কুয়ালালামপুরে এ আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বয়ান করেন তিনি।

কুয়ালালামপুরের কোরাস হোটেলের গ্র্যান্ড বলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে ড. মিজানুর রহমান আজহারী তার আলোচনায় সূরা আদ-দুহা-এর তাফসির তুলে ধরেন, যেখানে আল্লাহ তায়ালার করুণা, পথনির্দেশনা ও নবিজি (সা.)- এর প্রতি ভালোবাসার বার্তা স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। আলোচনায় তিনি কোরআনের দৃষ্টিতে ধৈর্য, কৃতজ্ঞতা এবং আল্লাহর ওপর ভরসার গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন।

রমজানের মাহাত্ম্য ও আত্মশুদ্ধির বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত এই অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি মুসলিমদের বিপুল অংশগ্রহণ লক্ষ্য করা যায়। বক্তব্য শেষে ড. মিজানুর রহমান আজহারী দোয়া পরিচালনা করেন, যেখানে তিনি সমগ্র মুসলিম উম্মাহ এবং বাংলাদেশের জন্য শান্তি, কল্যাণ ও উন্নতির দোয়া করেন।

এ ছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশি মুসলিম কমিউনিটি মালয়েশিয়ার পক্ষ থেকে সংগঠনের কো-অর্ডিনেটর মোহাম্মদ মোরাদ হোসেন বিগত কিছু উল্লেখযোগ্য সামাজিক ও মানবিক কার্যক্রম দর্শকদের সামনে তুলে ধরেন। তিনি জানান, সংগঠনটি মালয়েশিয়ায় স্থানীয় কমিউনিটির বিশেষত বন্যার সময় দুর্গতদের সহায়তা, প্রবাসে মৃত্যুবরণ করা বাংলাদেশিদের মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা, ফিলিস্তিনের জন্য আর্থিক সহায়তা এবং মালয়েশিয়ায় অসুস্থ ও অসহায় বাংলাদেশিদের জন্য সহায়তা প্রদানসহ নানা মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

তিনি বলেন, আমরা সবসময় মানবতার সেবায় নিয়োজিত থাকার চেষ্টা করি, আল্লাহ আমাদের এই কাজগুলো কবুল করুন। সকলের নিকট দোয়ার দরখাস্ত রইল, যেন বাংলাদেশি মুসলিম কমিউনিটি মালয়েশিয়া আরও বড় পরিসরে মানবতার খেদমত করতে পারে।

ইসলামি আলোচনা, বিশেষ দোয়া এবং সামাজিক কার্যক্রমের উপস্থাপনার পর আয়োজন করা হয় এক আড়ম্বরপূর্ণ ইফতার ও বুফে ডিনার। বাংলাদেশি মুসলিম কমিউনিটি মালয়েশিয়ার পক্ষ থেকে আয়োজকরা জানান, প্রবাসীদের মাঝে ইসলামিক চেতনা জাগ্রত করতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

Tag :
অথরের তথ্য

Abrar Khan

জনপ্রিয় সংবাদ

আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ী আটক।

মালয়েশিয়ার কুয়ালালামপুরে রমাদান এন্ড কুরআনিক রিফ্লেকশনস এর সভায় ড.মিজানুর রহমান আজহারি।

আপডেট সময় ০৮:৩৫:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫