ঢাকা ০৬:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আগামীকাল উরুগুয়ের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা, কখন শুরু হবে লড়াই? ১০ লাখ টাকা ঋণসুবিধা পাবেন কৃষক থেকে রিকশাচালক, লাগবে না জামানত আগামী ৪৮ ঘণ্টা দেশের আবহাওয়া নিয়ে নতুন বার্তা দিল অধিদপ্তর নওগাঁয় অপ্রাপ্তবয়স্কদের হাতে মোটরসাইকেল, অভিভাবকদের বিরুদ্ধে মামলা ও জরিমানা সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বলল ভারত রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধন ইবিতে নেত্রকোনা শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত, জানাল দিল্লি হাসিনাকে কাঁটাতার দিয়ে পুশ-ইন করুক দিল্লি: শফিকুল আলম ডলারের বিপরীতে এক সপ্তাহের সর্বনিম্নে ভারতীয় রুপি

ভুয়া চিকিৎসকের অভিযোগে বড় উদ্যোগ, যাচাই হবে চিকিৎসকদের সনদ

  • কৃষককন্ঠ ডেস্ক
  • আপডেট সময় ০৪:৪৯:১৫ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

ভুয়া চিকিৎসকের অভিযোগের পর পশ্চিমবঙ্গে নিবন্ধিত চিকিৎসকদের শিক্ষাগত সনদ নতুন করে যাচাইয়ের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। ১৯৯৬ সাল থেকে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলে (ডব্লিউবিএমসি) নিবন্ধিত চিকিৎসকদের নথিপত্র পরীক্ষা করা হবে। এ জন্য ‘কেওয়াইডি’ বা ‘নো ইয়োর ডক্টর’ নামে নতুন একটি পদ্ধতি চালুর পরিকল্পনা করা হয়েছে।

রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শরদ্বত মুখার্জী জানিয়েছেন, চিকিৎসকদের নিবন্ধনসংক্রান্ত নথিতে বিপুলসংখ্যক ভুয়া চিকিৎসকের তথ্য পাওয়া গেছে। এ কারণে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসকদের দেওয়া সনদগুলো নতুন করে যাচাই করা হবে। প্রায় তিন দশকের নিবন্ধনসংক্রান্ত তথ্য যাচাইয়ের দায়িত্ব দেওয়া হবে তৃতীয় পক্ষের একটি সংস্থাকে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, ব্যাংকিং খাতে গ্রাহকের পরিচয় যাচাইয়ের জন্য ব্যবহৃত ‘কেওয়াইসি’ পদ্ধতির আদলে ‘নো ইয়োর ডক্টর’ ব্যবস্থা তৈরি করা হচ্ছে। এতে চিকিৎসকদের প্রয়োজনীয় নথিপত্র সরাসরি পরীক্ষা করার পাশাপাশি ভিডিওর মাধ্যমেও যাচাই করা হবে। বয়স্ক চিকিৎসক কিংবা দূরবর্তী এলাকায় বসবাসের কারণে যাঁরা সরাসরি উপস্থিত হতে পারবেন না, তাঁদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে যাচাইয়ের সুযোগ থাকবে। তবে পুরো প্রক্রিয়ায় চিকিৎসকদের যেন অযথা হয়রানির শিকার হতে না হয়, সে বিষয়ে সতর্ক থাকার কথা জানিয়েছেন মন্ত্রী। এ উদ্যোগের বিষয়ে শিগগিরই সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

চিকিৎসকদের সনদ যাচাইয়ের সিদ্ধান্ত ঘিরে পশ্চিমবঙ্গে রাজনৈতিক বিতর্কও শুরু হয়েছে। রাজ্যের স্বাস্থ্য খাতে প্রশাসনিক নজরদারির ঘাটতির অভিযোগ তুলে সাবেক তৃণমূল সরকারকে দায়ী করেছে ক্ষমতাসীন বিজেপি। পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য এ ঘটনাকে তৃণমূলের শাসনামলের ব্যর্থতা হিসেবে উল্লেখ করে সমালোচনা করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর নির্বাচনী এলাকা ডায়মন্ড হারবারকে ইঙ্গিত করে তিনি একে ‘ডায়মন্ড হারবার পার্টির ডায়মন্ড মডেল’ বলে কটাক্ষ করেন।

অন্যদিকে, সনদ যাচাইয়ের উদ্যোগ নিয়ে বিজেপি সরকারের সমালোচনা করেছে তৃণমূল। দলটির সাংসদ সৌগত রায় স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যের ভিত্তি নিয়ে প্রশ্ন তুলেছেন। চিকিৎসকদের ক্ষেত্রে বিশেষ নিবিড় যাচাই বা এসআইআর পদ্ধতি প্রয়োগের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সৌগত রায় বলেন, স্বাস্থ্যমন্ত্রী কী বলতে চাইছেন, তা তিনি বুঝতে পারছেন না। কোনো চিকিৎসকের ক্ষেত্রে আগে এসআইআর হয়েছে—এমন ঘটনা তাঁর জানা নেই।

সূত্র: এনডিটিভি

Tag :
জনপ্রিয় সংবাদ

আগামীকাল উরুগুয়ের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা, কখন শুরু হবে লড়াই?

ভুয়া চিকিৎসকের অভিযোগে বড় উদ্যোগ, যাচাই হবে চিকিৎসকদের সনদ

আপডেট সময় ০৪:৪৯:১৫ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬