ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ী আটক। বায়োফ্লক প্রযুক্তিতে বাংলাদেশের মৎস্য খাতের নতুন সম্ভাবনা  নদী দখল ও দূষণে হুমকিতে দেশীয় মাছের প্রজাতি  আতা ফলের ফল ছিদ্রকারি পোকা: কারণ, লক্ষণ, প্রতিকার ও সমন্বিত ব্যবস্থাপনা আদার গাছ ছিদ্রকারি পোকা – জীবনচক্র, ক্ষয়ক্ষতি ও টেকসই সমাধান বাংলাদেশে আতা ফলের আগা মরা রোগ: কারণ, লক্ষণ, প্রতিকার ও সমন্বিত ব্যবস্থাপনা আনারসের হার্ট রট রোগ – কারণ, লক্ষণ ও টেকসই সমাধান আমলকির কান্ড ছিদ্রকারি পোকা – জীবনচক্র, ক্ষতি ও সমন্বিত সমাধান আমলকির গল মাছি – জীবনচক্র, ক্ষতি ও সমন্বিত ব্যবস্থাপনা আমলকির স্কেল পোকা – জীবনচক্র, ক্ষতি ও সমন্বিত ব্যবস্থাপনা

দুই শিশু সন্তানকে বিষ দিয়ে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা

  • কৃষককন্ঠ ডেস্ক
  • আপডেট সময় ০৫:২২:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
  • ৩১১ বার পড়া হয়েছে

শৈলকূপা উপজেলা প্রতিনিধিঃ সামাজিক যোগাযোগ মাধ্যম স্বামীর পরকিয়ার বিষয়ে ইঙ্গিত করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দুই শিশু সন্তানকে হত্যার পর বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন রত্না পারভীন (২৬) নামে এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে বুধবার (২৯ জানুয়ারী) বেলা দেড়টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামে। রত্না পারভীন কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের মাহমুদ হাসানের স্ত্রী। আশঙ্কাজনক অবস্থায় ওই গৃহবধূকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, বেশ কিছুদিন যাবত মাহমুদ হাসানের সাথে তার স্ত্রী রত্না পারভীনের কলহ চলছিল। বুধবার দুপুরের দিকে রত্না পারভীন তার ছেলের নামে পরিচালিত Mahir Abrar নামক ফেসবুক আইডিতে ‘এতো কিছু করার কি দরকার ছিল আপনার বউ বাচ্চা নিয়ে থাকতে পারেননি থাকেন আপনার ছাবিনার নিয়ে আমার সংসার করতে দিলেন না’ স্ট্যাটাস দেন। পরে তিনি বিষমিশ্রিত খাবার খাইয়ে দুই ছেলে আরিয়ান (৫) ও মাহির আবরার (২) কে হত্যা করে। এরপর তিনি আত্মহত্যার উদ্দেশ্যে বিষপান করেন। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা রত্না পারভীনকে চিকিৎসার জন্য দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
খবর পেয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান ও উপপরিদর্শক প্রদীপ সানা ঘটনাস্থলে গিয়েছেন।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান বলেন, কী কারণে এ হত্যার ঘটনা ঘটেছে সে ব্যাপারে তদন্ত চলছে। পরে বিস্তারিত জানানো যাবে।

অথরের তথ্য

Abrar Khan

জনপ্রিয় সংবাদ

আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ী আটক।

দুই শিশু সন্তানকে বিষ দিয়ে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা

আপডেট সময় ০৫:২২:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫