ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আগামীকাল উরুগুয়ের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা, কখন শুরু হবে লড়াই? ১০ লাখ টাকা ঋণসুবিধা পাবেন কৃষক থেকে রিকশাচালক, লাগবে না জামানত আগামী ৪৮ ঘণ্টা দেশের আবহাওয়া নিয়ে নতুন বার্তা দিল অধিদপ্তর নওগাঁয় অপ্রাপ্তবয়স্কদের হাতে মোটরসাইকেল, অভিভাবকদের বিরুদ্ধে মামলা ও জরিমানা সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বলল ভারত রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধন ইবিতে নেত্রকোনা শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত, জানাল দিল্লি হাসিনাকে কাঁটাতার দিয়ে পুশ-ইন করুক দিল্লি: শফিকুল আলম ডলারের বিপরীতে এক সপ্তাহের সর্বনিম্নে ভারতীয় রুপি

জেদ্দায় হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন বাংলাদেশের ধর্মমন্ত্রী

  • কৃষককন্ঠ ডেস্ক
  • আপডেট সময় ১২:৫৪:০৪ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

সৌদি আরবের জেদ্দায় শুরু হয়েছে চার দিনব্যাপী ষষ্ঠ ‘হজ সম্মেলন ও প্রদর্শনী’। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এ আয়োজনে অংশ নিয়েছেন বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। সম্মেলনে বিশ্বের প্রায় ১২০টি দেশের ধর্মমন্ত্রী ও সরকারি প্রতিনিধিরা যোগ দিয়েছেন।

এদিকে আজ সোমবার (৯ নভেম্বর) সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের চূড়ান্ত হজ চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং ভিশন ২০৩০-এর পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রামের যৌথ উদ্যোগে সম্মেলন ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মক্কার ডেপুটি গভর্নর প্রিন্স সউদ বিন মিশাল বিন আব্দুল আজিজ।

অনুষ্ঠানে সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

হজ ব্যবস্থাপনার আধুনিকায়ন, প্রযুক্তিনির্ভর সেবা ও স্মার্ট সমাধান তুলে ধরতে এবারের প্রদর্শনীতে অংশ নিয়েছে ৩২৫টির বেশি আন্তর্জাতিক ও স্থানীয় প্রতিষ্ঠান। সম্মেলনে হজযাত্রীদের সেবার মান উন্নয়ন এবং ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহারসহ বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের চূড়ান্ত হজ চুক্তি সম্পাদিত হওয়ার কথা রয়েছে। এতে বাংলাদেশের পক্ষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি আরবের পক্ষে দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ স্বাক্ষর করবেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

আগামীকাল উরুগুয়ের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা, কখন শুরু হবে লড়াই?

জেদ্দায় হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন বাংলাদেশের ধর্মমন্ত্রী

আপডেট সময় ১২:৫৪:০৪ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬