ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ী আটক। বায়োফ্লক প্রযুক্তিতে বাংলাদেশের মৎস্য খাতের নতুন সম্ভাবনা  নদী দখল ও দূষণে হুমকিতে দেশীয় মাছের প্রজাতি  আতা ফলের ফল ছিদ্রকারি পোকা: কারণ, লক্ষণ, প্রতিকার ও সমন্বিত ব্যবস্থাপনা আদার গাছ ছিদ্রকারি পোকা – জীবনচক্র, ক্ষয়ক্ষতি ও টেকসই সমাধান বাংলাদেশে আতা ফলের আগা মরা রোগ: কারণ, লক্ষণ, প্রতিকার ও সমন্বিত ব্যবস্থাপনা আনারসের হার্ট রট রোগ – কারণ, লক্ষণ ও টেকসই সমাধান আমলকির কান্ড ছিদ্রকারি পোকা – জীবনচক্র, ক্ষতি ও সমন্বিত সমাধান আমলকির গল মাছি – জীবনচক্র, ক্ষতি ও সমন্বিত ব্যবস্থাপনা আমলকির স্কেল পোকা – জীবনচক্র, ক্ষতি ও সমন্বিত ব্যবস্থাপনা

চিত্রনায়িকা পপির বিরুদ্ধে পৈতৃক সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ, থানায় জিডি বোনের

  • কৃষককন্ঠ ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
  • ৩২৩ বার পড়া হয়েছে

চিত্রনায়িকা সাদিকা পারভীনের (পপি) বিরুদ্ধে খুলনায় পৈতৃক সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে গতকাল সন্ধ্যায় খুলনা নগরের সোনাডাঙ্গা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তাঁর বোন ফিরোজা পারভীন।

জিডিতে উল্লেখ করা হয়েছে, চার বোন ও দুই ভাইয়ের মধ্যে পপি সবার বড়। খুলনা নগরের সোনাডাঙ্গা থানা এলাকায় তাঁদের পৈতৃক বাড়ি। কয়েক বছর ধরে অন্য ভাই-বোনদের বঞ্চিত করে পপি ওই বাড়ি দখলে নেওয়ার চেষ্টা করছেন। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বাড়িটি নিজেদের দখলে নিতে স্বামী আদনান উদ্দিন কামাল, কল্লোল মজুমদার, শিপন নামের কয়েকজনসহ সেখানে যান পপি। এ সময় বাধা দিলে ফিরোজাসহ সবাইকে গালিগালাজ করে দেখে নেওয়ার হুমকি দেন পপি ও তাঁর স্বামী।

পপির বোন ফিরোজা পারভীন জানান, পপি অন্য ভাই-বোনদের বঞ্চিত করে পৈতৃক সম্পত্তি পুরোটাই দখল করতে চান। ২০২৪ সালে ২৬ ফেব্রুয়ারি তাঁদের বাবা মারা গেছেন। এর পর থেকেই সম্পত্তি নিজেদের করে নিতে বিভিন্ন কার্যক্রম করছেন পপি। সম্পত্তি নিতে বাধা দেওয়ায় তাঁদের মেরে ফেলার হুমকি দিয়েছেন পপি ও তাঁর স্বামী।

এ অভিযোগকে অসত্য দাবি করেছেন পপির বিশেষ সহকারী কল্লোল মজুমদার। তিনি পপির পক্ষে প্রথম আলোকে বলেন, ‘কোনো সম্পত্তি দখল নিতে যাওয়া হয়নি। অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। ওই বাড়ির পেছনে পপির নিজের জমি আছে। সেখানে বিদ্যুৎ ও পানির লাইন নিতে দিচ্ছেন না পপির বোন ও ভাইয়েরা। গতকাল লাইন নিতে বিদ্যুতের লোকজনসহ তাঁরা সেখানে গিয়েছিলেন। কিন্তু পপির ভাই-বোনেরা সেই বিদ্যুতের মিটার ছিনতাই করে নিয়ে যান। এর বাইরে আর তেমন কিছু ঘটেনি।’

জিডির বিষয়টি নিশ্চিত করেছেন সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম। তিনি বলেন, জিডিতে পপির বিরুদ্ধে পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
অথরের তথ্য

Abrar Khan

জনপ্রিয় সংবাদ

আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ী আটক।

চিত্রনায়িকা পপির বিরুদ্ধে পৈতৃক সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ, থানায় জিডি বোনের

আপডেট সময় ১২:৪৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫