ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আগামীকাল উরুগুয়ের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা, কখন শুরু হবে লড়াই? ১০ লাখ টাকা ঋণসুবিধা পাবেন কৃষক থেকে রিকশাচালক, লাগবে না জামানত আগামী ৪৮ ঘণ্টা দেশের আবহাওয়া নিয়ে নতুন বার্তা দিল অধিদপ্তর নওগাঁয় অপ্রাপ্তবয়স্কদের হাতে মোটরসাইকেল, অভিভাবকদের বিরুদ্ধে মামলা ও জরিমানা সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বলল ভারত রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধন ইবিতে নেত্রকোনা শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত, জানাল দিল্লি হাসিনাকে কাঁটাতার দিয়ে পুশ-ইন করুক দিল্লি: শফিকুল আলম ডলারের বিপরীতে এক সপ্তাহের সর্বনিম্নে ভারতীয় রুপি

ইবির শিক্ষার্থী বাসে বোমা হামলা: ছাত্র ইউনিয়নের উদ্বেগ ও প্রতিবাদ

  • কৃষককন্ঠ ডেস্ক
  • আপডেট সময় ১১:০৮:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

শিক্ষার্থীদের যাতায়াতের বাসে পেট্রোল বোমা হামলার ঘটনায় উদ্বেগ ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাখা ছাত্র ইউনিয়ন সংসদ। মঙ্গলবার (১০ নভেম্বর) শাখা ছাত্র ইউনিয়নের দপ্তর সম্পাদক মেহেদী হাসান মিরাজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

​মঙ্গলবার রাত ২টায় যৌথ বিবৃতিতে সংগঠনটির সভাপতি নূর আলম বলেন ‘কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলের হরতাল কর্মসূচি এবং বিশ্ববিদ্যালয়ের বাসে পেট্রোল বোমা হামলায় শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের আতঙ্কের সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের যাতায়াতের বাহনে এ ধরনের নাশকতামূলক হামলা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। রাজনৈতিক কর্মসূচির নামে সাধারণ শিক্ষার্থীদের জীবন ও নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলে দেওয়ার অধিকার কারও নেই।’

​এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রয়োজনীয় ভূমিকা পালনের আহ্বান জানায় সংগঠনটি। অন্যথায় শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন সংগঠনের নেতৃবৃন্দ ।

​উল্লেখ্য, ঝিনাইদহ শহর থেকে ক্যাম্পাসে ফেরার সময় বিশ্ববিদ্যালয়ের ডাবল ডেকার 'দিগন্ত' বাসে একদল মুখোশধারী দুষ্কৃতিকারীরা পেট্রোল বোমা হামলা চালায়। হামলার বিপদ বুঝতে পেরে বাসচালক গতি বাড়িয়ে দ্রুত স্থানটি পার করেন। এতে শিক্ষার্থীরা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পান। ​এমন ন্যাক্কারজনক ও প্রাণঘাতী হামলায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সম্পৃক্ততা রয়েছে বলে মনে করছেন সাধারণ শিক্ষার্থীরা।

Tag :
জনপ্রিয় সংবাদ

আগামীকাল উরুগুয়ের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা, কখন শুরু হবে লড়াই?

ইবির শিক্ষার্থী বাসে বোমা হামলা: ছাত্র ইউনিয়নের উদ্বেগ ও প্রতিবাদ

আপডেট সময় ১১:০৮:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬