ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ী আটক। বায়োফ্লক প্রযুক্তিতে বাংলাদেশের মৎস্য খাতের নতুন সম্ভাবনা  নদী দখল ও দূষণে হুমকিতে দেশীয় মাছের প্রজাতি  আতা ফলের ফল ছিদ্রকারি পোকা: কারণ, লক্ষণ, প্রতিকার ও সমন্বিত ব্যবস্থাপনা আদার গাছ ছিদ্রকারি পোকা – জীবনচক্র, ক্ষয়ক্ষতি ও টেকসই সমাধান বাংলাদেশে আতা ফলের আগা মরা রোগ: কারণ, লক্ষণ, প্রতিকার ও সমন্বিত ব্যবস্থাপনা আনারসের হার্ট রট রোগ – কারণ, লক্ষণ ও টেকসই সমাধান আমলকির কান্ড ছিদ্রকারি পোকা – জীবনচক্র, ক্ষতি ও সমন্বিত সমাধান আমলকির গল মাছি – জীবনচক্র, ক্ষতি ও সমন্বিত ব্যবস্থাপনা আমলকির স্কেল পোকা – জীবনচক্র, ক্ষতি ও সমন্বিত ব্যবস্থাপনা

বাউফলে তাস খেলা নিয়ে যাত্রীবাহী লঞ্চে সংঘর্ষে আহত ১০

  • কৃষককন্ঠ ডেস্ক
  • আপডেট সময় ০৫:০২:১০ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
  • ৩২৬ বার পড়া হয়েছে

সাইফুল ইসলাম, পটুয়াখালী প্রতিনিধি পটুয়াখালী বাউফলে লঞ্চঘাটে তাস খেলা নিয়ে বিরোধের জেরে যাত্রীবাহী লঞ্চে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। সোমবার (১৭ ফেব্রæয়ারী) সকালে বগা লঞ্চঘাটে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, সকাল সাড়ে ৮টায় সুন্দরবন-১৪ লঞ্চটি বগা ঘাটে পৌঁছালে রুহুল আমিনের নেতৃত্বে ২০-২৫ জন ব্যক্তি লঞ্চে উঠে স্টাফ ও যাত্রীদের ওপর এলোপাতাড়ি হামলা চালায়। এতে লঞ্চের লস্কর ইব্রাহিম (৩০), রহমান (২৮), ফিরোজ (৩০) এবং যাত্রী সুজন (২০), রাতুল (১৭) ও ইশরাফিল (১৮) সহ অন্তত ১০ জন আহত হন।

লঞ্চের সুপারভাইজার মো. ইউনূস বলেন, রোববার সন্ধ্যা ৭টায় লঞ্চটি ঢাকা সদরঘাট থেকে ছেড়ে আসে। রাতে চার যুবক লঞ্চে তাস খেললে তাবলিগ জামাতের কয়েকজন তাদের নিষেধ করেন, যা নিয়ে বাগবিতান্ড ও হাতাহাতি হয়। লঞ্চ স্টাফদের হস্তক্ষেপে পরিস্থিতি তখন শান্ত হলেও, পরের দিন সকালে বগা ঘাটে পৌঁছানোর পর পূর্বের ঘটনার জেরে হামলা চালানো হয়।
তাবলিগ জামাতের সদস্য সুজন বলেন, তাদের ৪৫ সদস্যের দলটি সাদপন্থিদের ইজতেমা থেকে বাড়ি ফেরার পথে লঞ্চে ওঠে। রাতে তাস খেলা নিয়ে তাদের আমির মো. ডালিমের সঙ্গে তর্কবিতর্ক হয়। সকালে রুহুল আমিন ও আরও ২০-২৫ জন লঞ্চে উঠে তাদের ওপর হামলা চালায়। লঞ্চ স্টাফরা বাধা দিলে তাদেরও মারধর করা হয়।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ঘটনাটি তার নজরে এসেছে, তবে এখনও কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি।

Tag :
অথরের তথ্য

Abrar Khan

জনপ্রিয় সংবাদ

আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ী আটক।

বাউফলে তাস খেলা নিয়ে যাত্রীবাহী লঞ্চে সংঘর্ষে আহত ১০

আপডেট সময় ০৫:০২:১০ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫