ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ী আটক। বায়োফ্লক প্রযুক্তিতে বাংলাদেশের মৎস্য খাতের নতুন সম্ভাবনা  নদী দখল ও দূষণে হুমকিতে দেশীয় মাছের প্রজাতি  আতা ফলের ফল ছিদ্রকারি পোকা: কারণ, লক্ষণ, প্রতিকার ও সমন্বিত ব্যবস্থাপনা আদার গাছ ছিদ্রকারি পোকা – জীবনচক্র, ক্ষয়ক্ষতি ও টেকসই সমাধান বাংলাদেশে আতা ফলের আগা মরা রোগ: কারণ, লক্ষণ, প্রতিকার ও সমন্বিত ব্যবস্থাপনা আনারসের হার্ট রট রোগ – কারণ, লক্ষণ ও টেকসই সমাধান আমলকির কান্ড ছিদ্রকারি পোকা – জীবনচক্র, ক্ষতি ও সমন্বিত সমাধান আমলকির গল মাছি – জীবনচক্র, ক্ষতি ও সমন্বিত ব্যবস্থাপনা আমলকির স্কেল পোকা – জীবনচক্র, ক্ষতি ও সমন্বিত ব্যবস্থাপনা

নড়াইলে ২,৯০৩ হেক্টর জমিতে গ্রীষ্মকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ

  • কৃষককন্ঠ ডেস্ক
  • আপডেট সময় ০৬:১৫:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
  • ৩৬২ বার পড়া হয়েছে

বাসস: জেলার তিন উপজেলায় ২ হাজার ৯০৩ হেক্টর জমিতে গ্রীষ্মকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ।

চলতি মাসের মাঝামাঝি সময় থেকে গ্রীষ্মকালীন শাকসবজির চাষাবাদ শুরু হবে বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারি নিপু মজুমদার। উচ্ছে, করলা, বরবটি, ধুন্দল, ওলকচু, বেগুন, সবুজ শাক, চিচিংগা, শসা, লাউ, কুমড়াসহ বিভিন্ন ধরনের গ্রীষ্মকালীন শাকসবজি আবাদের জন্য প্রস্তুতি নিচ্ছেন কৃষক-কৃষাণীরা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি খরিপ-১ মওসুমে জেলার ৩ উপজেলায় মোট ২ হাজার ৯০৩ হেক্টর জমিতে গ্রীষ্মকালীন শাকসবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ।

এর মধ্যে জেলা সদর উপজেলায় ১ হাজার ৩৭৮ হেক্টর জমিতে, লোহাগড়া উপজেলায় ৭৫৫ হেক্টর জমিতে এবং কালিয়া উপজেলায় ৭৭০ হেক্টর জমিতে গ্রীষ্মকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তিন উপজেলায় উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে  ৫৮ হাজার ৬৬৯ মেট্রিক টন।

নড়াইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. জসীম উদ্দীন জানান, জেলার ৩ উপজেলায় গ্রীষ্মকালীন শাকসবজির চাহিদা মেটাতে চাষ উপযোগী জমিতে সবজি চাষে উদ্বুদ্ধ করতে কৃষি বিভাগের পক্ষ থেকে চাষীদের সাথে যোগাযোগ ইতোমধ্যে শুরু হয়েছে। অল্প জমিতে অধিক সবজি উৎপাদনের লক্ষ্যে চাষীদের পরামর্শ দিচ্ছেন মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা।আশা করা যাচ্ছে গ্রীষ্মকালীন সবজির আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। ভালোমানের বীজ সরবরাহ, সেচ, সার ও কীটনাশকের কোনো ঘাটতি পড়বে না।

কৃষকরা গ্রীস্মকালীন সবজি চাষে অধিক মনোযোগী হবেন বলে তিনি জানান।

অথরের তথ্য

Abrar Khan

জনপ্রিয় সংবাদ

আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ী আটক।

নড়াইলে ২,৯০৩ হেক্টর জমিতে গ্রীষ্মকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ

আপডেট সময় ০৬:১৫:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫