ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আগামীকাল উরুগুয়ের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা, কখন শুরু হবে লড়াই? ১০ লাখ টাকা ঋণসুবিধা পাবেন কৃষক থেকে রিকশাচালক, লাগবে না জামানত আগামী ৪৮ ঘণ্টা দেশের আবহাওয়া নিয়ে নতুন বার্তা দিল অধিদপ্তর নওগাঁয় অপ্রাপ্তবয়স্কদের হাতে মোটরসাইকেল, অভিভাবকদের বিরুদ্ধে মামলা ও জরিমানা সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বলল ভারত রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধন ইবিতে নেত্রকোনা শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত, জানাল দিল্লি হাসিনাকে কাঁটাতার দিয়ে পুশ-ইন করুক দিল্লি: শফিকুল আলম ডলারের বিপরীতে এক সপ্তাহের সর্বনিম্নে ভারতীয় রুপি

মিশরে দুই যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত ১১২

  • কৃষককন্ঠ ডেস্ক
  • আপডেট সময় ০২:১৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

মিশরের রাজধানী কায়রোর কাছে দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১২ জন। স্থানীয় সময় রোববার (৮ নভেম্বর) গিজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।

মিশরের জাতীয় রেলওয়ে কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়েছে, গিজার কাফর আম্মার ও আল-রাক্কা রেলস্টেশনের মধ্যবর্তী স্থানে একটি চলন্ত ট্রেনের পেছনে অপর একটি ট্রেন ধাক্কা দেয়। এতে কয়েকটি বগি লাইনচ্যুত হয়।

দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু হয়। আহত ব্যক্তিদের উদ্ধার করে আশপাশের হাসপাতালে নিতে ঘটনাস্থলে কয়েক ডজন অ্যাম্বুলেন্স পাঠানো হয়। দুর্ঘটনাকবলিত বগি ও ধ্বংসাবশেষ সরাতে মোতায়েন করা হয় ভারী ক্রেন। এ ঘটনার কারণে ওই রেলপথে ট্রেন চলাচল ব্যাহত হয়।

মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনায় আহত ১১২ জনকে হাসপাতালে নেওয়া হয়েছিল। তাঁদের মধ্যে ৪৫ জনের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। অন্য আহতদের চিকিৎসা চলছিল।

সূত্র: সিএনএন,

Tag :
জনপ্রিয় সংবাদ

আগামীকাল উরুগুয়ের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা, কখন শুরু হবে লড়াই?

মিশরে দুই যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত ১১২

আপডেট সময় ০২:১৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬