ঢাকা ০৭:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে শাস্তি পেল ভারত আইসিসির শাস্তির মুখে বাংলাদেশের পেসার এবাদত বিশ্বভ্রমণে গিয়ে ইসলাম গ্রহণ করলেন চীনা দম্পতি যানজট কমাতে আগামী দুই মাসের মধ্যে ৫০টি এআই ট্রাফিক সিগন্যাল চালুর উদ্যোগ তিনটি ২০০ মেগাপিক্সেল ক্যামেরা, ৮০০০ এমএএইচ ব্যাটারি, নতুন এই ফোনের দাম কত? ‘এখনো ভালোবাসি’, নেতানিয়াহুকে বাইডেনের শেষ ফোন ভোটার আইডি কার্ডের এলাকা পরিবর্তন করার নিয়ম, ফরম ও প্রয়োজনীয় কাগজপত্র বেরোবিতে ‘গ্রান্ট প্রপোজাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ ফান্ডিং’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত GTA 6 খেলার আগে PS5 ও Xbox-এ যেসব আপডেট জরুরি ABS ব্রেকিং সিস্টেম কী, কেন মোটরসাইকেলে এটি গুরুত্বপূর্ণ?

মানিকগঞ্জে রাতভর দফায় দফায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন

  • কৃষককন্ঠ ডেস্ক
  • আপডেট সময় ০৮:৫৩:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

মানিকগঞ্জে রাতভর দফায় দফায় ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগ ও টায়ার পোড়ানোর ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, বাসস্ট্যান্ড, বিভিন্ন রাজনৈতিক কার্যালয়, পুলিশ সুপারের বাসভবন, পাটুরিয়া পুলিশ ফাঁড়ি ও ঘিওর বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে। এ ঘটনায় নাশকতার অভিযোগে ১০ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ বক্সের সামনে দাঁড়িয়ে থাকা একটি মিনিবাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এ ছাড়া রাতের বিভিন্ন সময়ে কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ এবং সড়কে টায়ার জ্বালানোর ঘটনা ঘটে। আকস্মিক এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলগুলোতে যায়। এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

পুলিশ জানায়, রাতভর অভিযান চালিয়ে ১০ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে সদর থানা-পুলিশ ছয়জন, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দুজন, সিংগাইর থানা-পুলিশ একজন এবং দৌলতপুর থানা-পুলিশ একজনকে আটক করেছে। তবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম ঘটনাগুলোর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নাশকতার মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অভিযোগে ১০ জনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাগুলোর সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত ও আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে শাস্তি পেল ভারত

মানিকগঞ্জে রাতভর দফায় দফায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন

আপডেট সময় ০৮:৫৩:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬