ঢাকা ০৬:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আগামীকাল উরুগুয়ের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা, কখন শুরু হবে লড়াই? ১০ লাখ টাকা ঋণসুবিধা পাবেন কৃষক থেকে রিকশাচালক, লাগবে না জামানত আগামী ৪৮ ঘণ্টা দেশের আবহাওয়া নিয়ে নতুন বার্তা দিল অধিদপ্তর নওগাঁয় অপ্রাপ্তবয়স্কদের হাতে মোটরসাইকেল, অভিভাবকদের বিরুদ্ধে মামলা ও জরিমানা সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বলল ভারত রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধন ইবিতে নেত্রকোনা শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত, জানাল দিল্লি হাসিনাকে কাঁটাতার দিয়ে পুশ-ইন করুক দিল্লি: শফিকুল আলম ডলারের বিপরীতে এক সপ্তাহের সর্বনিম্নে ভারতীয় রুপি

ডিসেম্বরেই হতে পারে নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা, অপেক্ষা শুধু যে অনুমোদনের

  • কৃষককন্ঠ ডেস্ক
  • আপডেট সময় ১১:৩৩:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের অপেক্ষায় থাকা চাকরিপ্রার্থীদের জন্য নতুন পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। চলমান শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর আগামী ডিসেম্বরে নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এনটিআরসিএ সূত্রে জানা গেছে, বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা চলছে। আগামী ৯ ডিসেম্বর এ পরীক্ষা শেষ হওয়ার কথা রয়েছে। এরপর নতুন শিক্ষক নিয়োগ পরীক্ষা আয়োজনের কার্যক্রম এগিয়ে নিতে চায় কর্তৃপক্ষ।

তবে ডিসেম্বর মাসে পরীক্ষা আয়োজন করা হবে, এমন নিশ্চয়তা এখনো দেওয়া হয়নি। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন এবং নিয়োগসংক্রান্ত প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর পরীক্ষার তারিখ ও অন্যান্য বিষয় চূড়ান্ত করা হবে।

নবম শিক্ষক নিয়োগ পরীক্ষায় আগের তুলনায় পদ্ধতিগত পরিবর্তনের পরিকল্পনাও রয়েছে। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক—এই তিন ধাপে প্রার্থী বাছাই করা হতে পারে। পাশাপাশি পরীক্ষার সিলেবাস ও নম্বর বণ্টনেও পরিবর্তনের প্রস্তাব রয়েছে।

এদিকে নতুন নিয়োগ পরীক্ষার প্রস্তুতির অংশ হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শূন্যপদের তথ্য সংগ্রহ এবং বিভিন্ন পদের সিলেবাস হালনাগাদের কাজ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

চাকরিপ্রার্থীদের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ। বিজ্ঞপ্তিতে আবেদনের সময়সীমা, যোগ্যতা, পরীক্ষার পদ্ধতি, সিলেবাস ও পরীক্ষার তারিখ সম্পর্কে বিস্তারিত জানানো হবে। তাই ডিসেম্বরের পরিকল্পনাকে এখনই চূড়ান্ত পরীক্ষার সময়সূচি হিসেবে ধরে নেওয়ার সুযোগ নেই।

Tag :
জনপ্রিয় সংবাদ

আগামীকাল উরুগুয়ের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা, কখন শুরু হবে লড়াই?

ডিসেম্বরেই হতে পারে নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা, অপেক্ষা শুধু যে অনুমোদনের

আপডেট সময় ১১:৩৩:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬