ঢাকা ০৬:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আগামীকাল উরুগুয়ের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা, কখন শুরু হবে লড়াই? ১০ লাখ টাকা ঋণসুবিধা পাবেন কৃষক থেকে রিকশাচালক, লাগবে না জামানত আগামী ৪৮ ঘণ্টা দেশের আবহাওয়া নিয়ে নতুন বার্তা দিল অধিদপ্তর নওগাঁয় অপ্রাপ্তবয়স্কদের হাতে মোটরসাইকেল, অভিভাবকদের বিরুদ্ধে মামলা ও জরিমানা সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বলল ভারত রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধন ইবিতে নেত্রকোনা শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত, জানাল দিল্লি হাসিনাকে কাঁটাতার দিয়ে পুশ-ইন করুক দিল্লি: শফিকুল আলম ডলারের বিপরীতে এক সপ্তাহের সর্বনিম্নে ভারতীয় রুপি

এক মাসে ২১ লাখ ব্যারেল বেড়েছে সৌদির দৈনিক তেল উৎপাদন

  • কৃষককন্ঠ ডেস্ক
  • আপডেট সময় ০৬:৩৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

সৌদি আরবে অপরিশোধিত জ্বালানি তেলের দৈনিক উৎপাদন অক্টোবরে উল্লেখযোগ্য হারে বেড়েছে। এ মাসে দেশটি প্রতিদিন গড়ে ১ কোটি ৫ লাখ ৬৩ হাজার ব্যারেল তেল উৎপাদন করেছে, যা গত ফেব্রুয়ারির পর সর্বোচ্চ।

তেল রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেকের মাসিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, সেপ্টেম্বরে সৌদি আরবের দৈনিক অপরিশোধিত তেল উৎপাদন ছিল ৮৩ লাখ ৭২ হাজার ব্যারেল। সেই হিসাবে এক মাসের ব্যবধানে দেশটির দৈনিক উৎপাদন বেড়েছে প্রায় ২১ লাখ ৯১ হাজার ব্যারেল।

চলতি বছরের ফেব্রুয়ারিতে সৌদি আরব প্রতিদিন ১ কোটি ৮ লাখ ৮২ হাজার ব্যারেল অপরিশোধিত তেল উৎপাদন করেছিল। এরপর মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধের প্রভাবে আঞ্চলিক জ্বালানি সরবরাহব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি হয়। এতে তেল উৎপাদন ও সরবরাহের ওপর চাপ তৈরি হয়। তবে অক্টোবরে উৎপাদন আবারও ফেব্রুয়ারির পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

সৌদি আরবের পাশাপাশি অক্টোবরে ওপেক প্লাসভুক্ত দেশগুলোর সম্মিলিত তেল উৎপাদনও বেড়েছে। ওপেকের মাধ্যমিক সূত্রের হিসাবে, ওই মাসে জোটভুক্ত দেশগুলো প্রতিদিন মোট ৪ কোটি ১২ লাখ ৩০ হাজার ব্যারেল অপরিশোধিত তেল উৎপাদন করেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে ওপেক প্লাসের সম্মিলিত দৈনিক উৎপাদনের তুলনায় অক্টোবরে তা বেড়েছে ২০ লাখ ৪ হাজার ব্যারেল। ফলে এক মাসে উৎপাদন বৃদ্ধিতে সৌদি আরবের পাশাপাশি পুরো জোটেরও উল্লেখযোগ্য ভূমিকা দেখা গেছে।

সূত্র: আলজাজিরা

Tag :
জনপ্রিয় সংবাদ

আগামীকাল উরুগুয়ের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা, কখন শুরু হবে লড়াই?

এক মাসে ২১ লাখ ব্যারেল বেড়েছে সৌদির দৈনিক তেল উৎপাদন

আপডেট সময় ০৬:৩৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬