Tag: কৃষি_পণ্য

  • দুই মাসের মধ্যে তুলা কৃষি পণ্য ঘোষণা: পররাষ্ট্র উপদেষ্টা

    দুই মাসের মধ্যে তুলা কৃষি পণ্য ঘোষণা: পররাষ্ট্র উপদেষ্টা

    কৃষিখাতের বড় সিদ্ধান্ত! দুই মাসের মধ্যে তুলাকে কৃষি পণ্য হিসেবে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। এতে দেশে তুলা উৎপাদন বাড়ার পাশাপাশি আমদানি নির্ভরতা কমবে বলে আশা করা হচ্ছে।

    রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরামে (ইআরএফ) আয়োজিত ‘বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে বাংলাদেশে তুলা চাষের গুরুত্ব ও সম্ভাবনা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    ট্যাক্স প্রত্যাহারের সুপারিশ
    পররাষ্ট্র উপদেষ্টা জানান, দেশি তুলার ওপর আরোপিত ট্যাক্স ও ভ্যাট জরুরিভিত্তিতে প্রত্যাহারের আহ্বান জানানো হবে। এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের কাছে সুপারিশ করা হবে বলে জানান এনবিআরের সদস্য মোয়াজ্জেম হোসেন (কাস্টম বন্ড)।

    তামাকের বদলে তুলা চাষের পরামর্শ
    তামাক চাষে জমির উর্বরতা কমে যাওয়ার বিষয়টি উল্লেখ করে উপদেষ্টা বলেন, “তামাকের পরিবর্তে তুলা চাষ করলে কৃষকরা লাভবান হবেন এবং দেশ অর্থনৈতিকভাবে উপকৃত হবে।”

    কৃষি ঋণে প্রবেশাধিকার চায় তুলা খাত
    বাংলাদেশ কটন জিনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক গোলাম সাবের জানান, তুলাকে কৃষি পণ্য হিসেবে স্বীকৃতি না দেওয়ায় তুলা চাষিরা কৃষি ঋণ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। সরকার নীতি সহায়তা দিলে কমপক্ষে দুই লাখ হেক্টর জমিতে তুলা চাষ করা সম্ভব হবে, যা আমদানির চাপ কমাবে।

    বিশ্ববাজারে বাংলাদেশের অগ্রগতি
    বাংলাদেশ তুলা আমদানিতে চীনকে ছাড়িয়ে শীর্ষ স্থানে যেতে চলেছে বলে জানান বিশেষজ্ঞরা। তাঁরা আরও বলেন, চামড়া শিল্পের মতো তুলা খাতেও স্বল্প সুদের ঋণের ব্যবস্থা করা হলে কৃষকরা তুলা উৎপাদনে আগ্রহী হবেন।